ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
দেবিদ্বারে দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ফায়ার সার্ভিসের মহড়া
বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
নিজের এলাকাতেই বিএনপি নেতাকে অবাঞ্ছিত ঘোষণা
মশিউর অর্ণব
কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সীকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা এবং দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। দেবীদ্বার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকার ও এলাহাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন ভূইয়াকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ তুলে এ ঘোষণা দেন। আজ বুধবার (৭ অক্টোবর) বিকেলে দেবীদ্বারের এলাহাবাদ বাজারে ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা একটি ভিডিও বার্তায় এ ঘোষণা দেন। ভিডিও বক্তব্যে তারা অভিযোগ করে বলেন, গত ৩ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর ঢাকার গুলশানের বাসভবনে বিএনপির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দেবীদ্বার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সরকার ও এলাহাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন ভূইয়াকে ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সী লাঞ্ছিত ও মারধর করেছেন বলে তারা দাবি করেন। তাদের আরও অভিযোগ, বিএনপির দুঃসময়ে নজরুল ইসলাম সরকার দীর্ঘদিন দলের নেতাকর্মীদের পাশে ছিলেন। ১৯৯১ সাল থেকে তিনি দেবীদ্বারে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং গত ১৭ বছর দলীয় আন্দোলন-সংগ্রাম, মিছিল-মিটিংসহ বিভিন্ন কর্মসূচিতে নিজস্ব অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন। দলের সিনিয়র নেতাদের উপস্থিতিতে একজন প্রবীণ বিএনপি নেতাকে লাঞ্ছিত করার অভিযোগ অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই অভিযোগের সুষ্ঠু তদন্ত করে ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। মানববন্ধন থেকে ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সীকে বিএনপি থেকে বহিষ্কার এবং দেবীদ্বারের এলাহাবাদ ইউনিয়নসহ নিজ এলাকায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানানো হয়।
বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার হাতে যুবক নিহত
দেবিদ্বারে জুট মিলের কোটি টাকার যন্ত্রাংশ পাচারকালে আটক ৮
দেবিদ্বারে বাংলাদেশি নাগরিকদের রোহিঙ্গা বলে প্রচার
দেবিদ্বারে বিএনপিতে যোগ দেওয়া সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার            
দেবিদ্বারে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি, সেই চোর গ্রেফতার

কুমিল্লা দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরির ঘটনায় অভিযুক্ত চোর বিপ্লব হোসেন( কালু মিয়া) ( ৪০) কে ১ লক্ষ ৬১ হাজার টাকাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর সকালে ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের সূত্রে জানান, গ্রেফতার বিপ্লব হোসেন ( কালু মিয়া) চুয়াডাঙ্গা দর্শনা থানার বড় দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার ছেলে। তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযানে ঝিনাইদহ সদর পুলিশ ও দেবিদ্বার থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় অভিযুক্ত বিপ্লব চোরকে গ্রেফতার করা হয়। এদিকে গত ৬ সেপ্টেম্বর বিকালে দেবিদ্বার পূবালী ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। জানা যায় – দেবিদ্বার ছোট আলমপুর গ্রামের চান মিয়া সরকার বাড়ির মৃত সিরাজুল ইসলামে ছেলে পূবালী ব্যাংকের গ্রাহক মো. জাকির হোসেন ব্যাংক থেকে ৭ লক্ষ টাকা তুলে সোফায় বসে তার স্ত্রী আয়শা আক্তার ও পুত্রবধূ পলি আক্তারকে নিয়ে টাকা গুনে পেছনে রাখছিলেন গ্রাহক। এ সময় পাশে বসে থাকা চোর কৌশলে সেখান থেকে ৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে টাকার হিসাব মিলাতে না পেরে ঘটনাস্থলে কাঁদতে থাকেন গ্রাহক জাকির হোসেন ও তার পরিবার। পরে এ ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতায় সিসি ক্যামেরার ফুটেজে চোরির বিষয়টি নিশ্চিত হলে এ রাতেই মো. জাকির হোসেন বাদী হয়ে দেবিদ্বার থানায় অভিযোগ দাখিল করেন। শুক্রবার দুপুরে- এ বিষয়ে দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মনিরুজ্জামান জানান। ঘটনার পর থেকেই পুলিশ তৎপর ছিলো এবং বাকী টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে, আইনি প্রক্রিয়া শেষে বিপ্লবকে দেবিদ্বার থানায় নেওয়া হবে।  

রোহিঙ্গাদের ভুয়া জন্মসনদ : দেবিদ্বারের সাবেক ইউপি সচিব সাময়িক বরখাস্ত

যথাযথ যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রমাণক ছাড়াই ইউনিয়নে স্থায়ীভাবে বসবাস না করা রোহিঙ্গাদের নামে বেআইনিভাবে জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক রোজি আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। জেলা প্রশাসনের অফিস আদেশে বলা হয়েছে, ফতেহাবাদ ইউনিয়নে জন্মগ্রহণকারী বা স্থায়ীভাবে বসবাসকারী নয় এমন তিন ব্যক্তির নামে বেআইনিভাবে জন্মনিবন্ধন সনদ ইস্যু করা হয়। তারা হলেন, মুবিনা খাতুন (সনদ নম্বর: ১৯৭৮১৯১৪০৪৭১৩০১০১), সাইমুন ইসলাম সাজ্জাদ (সনদ নম্বর: ১৯৯৮১৯১৪০৪৭১৩০১০৫) এবং হাফিছা (সনদ নম্বর: ২০০৫১৯১৪০৪৭১৩০১২)। তদন্তে মো. নজরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য ব্যক্তির কাছে হস্তান্তর করেছিলেন। এর মাধ্যমে জন্মনিবন্ধন সংক্রান্ত কার্যক্রমে চরম অসচেতনতা, দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলা এবং অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়। রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের নির্দেশনার পর তদন্ত কার্যক্রম সম্পন্ন করে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ অনুযায়ী মো. নজরুল ইসলামকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। বর্তমানে মো. নজরুল ইসলাম কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়ন পরিষদে কর্মরত রয়েছেন। এর আগে তিনি দেবিদ্বারের ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। আদেশে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। একই সঙ্গে সাময়িক বরখাস্তের বিষয়টি তাঁর চাকরি বহিতেও লিপিবদ্ধ করা হবে। এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক রোজি আক্তার বলেন, নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য ব্যক্তির কাছে হস্তান্তর করে দায়িত্ব পালনে অবহেলার কারণে দেবিদ্বারের ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দেবিদ্বারে কিশোর গ্যাং সদস্য আল রামিম গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কিশোর গ্যাং সদস্য আল রামিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার পৌর এলাকার চেয়ারম্যান বাড়ির সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আল রামিম দেবিদ্বার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বানিয়াপাড়া এলাকার মাসুদ পারভেজের ছেলে। পুলিশ জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে দেবিদ্বার পৌর এলাকার পৌষ সংক্রান্তি মেলায় মারামারির ঘটনায় দায়ের করা জিআর মামলা নং-১৪, তারিখ ২১/০১/২০২৬-এর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন আল রামিম। এছাড়া তার বিরুদ্ধে দেবিদ্বার থানায় কিশোর গ্যাং ও ছিনতাইয়ের অভিযোগে মামলা রয়েছে। এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।’

দেবিদ্বারে ট্রান্সফরমার চোরচক্রের ২ সদস্য আটক

কুমিল্লার দেবিদ্বার জোনাল অফিসের আওতাধীন এলাহাবাদ গ্রামে অভিযান চালিয়ে ট্রান্সফরমার চুরির অভিযোগে ২ জনকে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। আটকৃত ২ জনের বাড়িই এলাহাবাদ গ্রামে। ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে। এলাকাবাসী টহলের সময় সন্দেহজনকভাবে ২ জনকে দেখতে পেয়ে ধাওয়া করে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে তারা ট্রান্সফরমার চুরির কথা স্বীকার করে। আটকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা শুধু এই এলাকায় নয়, ইতিপূর্বে আরও ১০টি ট্রান্সফরমার চুরি করেছে।  দেবিদ্বার জোনাল অফিসের কর্মকর্তারা  খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটকৃতদের দেবিদ্বার থানা পুলিশের কাছে সোপর্দ করেন। দেবিদ্বার জোনাল অফিসের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদেরকে কোর্টে চালান করে দেয়া হয়েছে। আটকৃতরা হলেন'এলাহাবাদ গ্রামের নজরুল ইসলামের ছেলে ইমন ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোঃ সাব্বির।  এ বিষয়ে দেবিদ্বার থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মনিরুজ্জামান  বলেন,জোনাল অফিসের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা গ্রহণ করেছি। আটককৃতরা প্রাথমিকভাবে আরও ১০টি চুরির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে।  এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ট্রান্সফরমার চুরির কারণে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে ছিলেন তারা। এ চক্র আটকের ফলে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

দেবিদ্বারে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই এ প্রজন্ম, বাঁচাই জীবন’ এমন স্লোগানে কুমিল্লার দেবিদ্বার উপজেলা মোহনপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর ) বিকেলে দেবিদ্বার থানা পুলিশের উদ্যোগে মোহনপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আ্বদুর রহিমের সভাপতিত্বে ও সাংবাদিক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাইরুজ্জামান।  সমাবেশে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুজ্জামান বাবুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মোহনপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুল ইসলাম ও দেবিদ্বার উপজেলা এনসিপির সদস্য মোসলে উদ্দিন।  দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুজ্জামান বাবুল বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক কারবারিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। তবে শুধু পুলিশের একক প্রচেষ্টায় সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল সম্ভব নয়। এ জন্য জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, যুবসমাজসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম ও বর্তমান ইউপি সদস্য ফরিদ উদ্দিন, মাওলানা শাহজালাল হেলালি, মুফতী মাসুম বিল্লাহ, মাওলানা মোস্তফা, স্কুল শিক্ষক রিয়াদ, বিএনপি নেতা আলি আকবর, যুব প্রতিনিধি মহিউদ্দিন, নাজির প্রধান প্রমূখ। মতবিনিময় সভায় স্থানীয় সামাজিক সংগঠনের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। পরে সমাবেশস্থল থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মোহনপুর বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোহনপুর ইউনিয়ন পরিষদ ফটকের সামনে গিয়ে শেষ হয়।

দেবিদ্বারে ৭৫টি সেলাই মেশিন ও ২০ রিকশা বিতরণ

কুমিল্লার দেবিদ্বারে অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ৭৫টি সেলাই মেশিন ও ২০টি রিকশা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে  কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সুবিধাবঞ্চিত মানুষের স্বাবলম্বিতা বাড়ানোর লক্ষ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও কর্মহীনদের হাতে সেলাই মেশিন ও রিকশা তুলে দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া। এ সময় তিনি বলেন, শুধু সহায়তা প্রদান নয়, অসহায় মানুষের হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে তোলাই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। সেলাই মেশিন ও রিকশা কাজে লাগিয়ে উপকারভোগীরা নিজেদের আয়-রোজগারের ব্যবস্থা করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতা ব্যারিষ্টার রেজভিউল আহসান মুন্সি,  সুফিয়া বেগম,  দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জসিম উদ্দিন , পৌর বিএনপির সদস্য সচিব  মোঃ আনোয়ার হোসেন বুলু পাঠান সহ আরো অনেকে  প্রমূখ। সেলাই মেশিন ও রিকশা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। 

বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির

কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে টেলিভিশন কুমিল্লা জেলা মোজো রিপোর্টার জহিরুল হক বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৯টি পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রেস ক্লাবের মোট ২৮ জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সহ-সভাপতি পদে দৈনিক আমার সংবাদের প্রতিনিধি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির ও সোহরাব সুমন, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি মারুফ আহমদ কল্প এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মো. আব্দুল্লাহ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া অর্থ সম্পাদক পদে দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি মো. ফয়জ আহমদ, দপ্তর সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মো. শাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দূরবীন নিউজের প্রতিনিধি মুহাম্মদ রকিবুল হাসান রনি, পাঠাগার সম্পাদক পদে দৈনিক কুমিল্লার আলোর প্রতিনিধি রেজাউল করিম রাজু নির্বাচিত হয়েছেন। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আল মামুন টুটু এবং সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মো: জামাল উদ্দিন দুলাল নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের প্রতিনিধি মো. মোসলিম উদ্দিন, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি আব্দুল মোমেন, ময়নামতি অনলাইন টিভির প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোহাম্মদ তাজুল ইসলাম, ডেইলি অবজারভারের প্রতিনিধি আলাউদ্দিন আহম্মদ এবং দৈনিক বর্তমান বাংলার প্রতিনিধি মো. মহিউদ্দিন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম। নির্বাচন কমিশনার ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম। নির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় কুমিল্লা জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সাংবাদিক সহকর্মীরা অভিনন্দন জানান। নতুন কমিটি বুড়িচংয়ের সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাগত সহযোগিতা আরও জোরদার করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।  One attachment   •  Scanned by Gmail  

আরও
X