ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে আলীনকিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ
মনোহরগঞ্জে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
মনোহরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
মনোহরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
কুমিল্লার মনোহরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার সকালে আয়োজক কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত জাহান। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্মদ জাহাঙ্গীর, নাথেরপেটুয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. হুজ্জাতুল ইসলাম, বিপুলাসার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আজিজুর রহমান ফারুকী, নাথেরপেটুযা ডিগ্রি কলেজ অধ্যক্ষ আবদুর রশিদ, মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুল ইসলাম মিন্টু, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মান্নান, পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি মনিরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে সহ-সভাপতি নির্বাচিত হলেন নূরুল আমিন
মনোহরগঞ্জে হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে গরু-ছাগল বিতরণ
মনোহরগঞ্জে অস্ট্রেলিয়া প্রবাসীর পিতার ইন্তেকাল
‘টার্গেট’ করে যেভাবে হ'ত্যা করতেন ‘সিরিয়াল কি'লার’ মানিক!
মনোহরগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর গ্রামের (উত্তর) পাড়ায় একটি পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে অজ্ঞাতনামা এক কিশোরের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে মনোহরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর গ্রামের (উত্তর) পাড়ায় একটি পরিত্যক্ত বাড়িতে গাছ কাটতে যান স্থানীয় শ্রমিকেরা। গাছ কাটা শেষে পরিত্যক্ত ওই বাড়ির পুকুর পাড়ি দিয়ে গাছ পার করার সময় কচুরিপানায় ঢাকা একটি গলিত লাশ ভেসে ওঠে। এ সময় চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এদিকে লাশ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের টুয়া গ্রাম থেকে প্রায় দেড় মাস আগে নাঙ্গলকোট এলাকা থেকে অটোরিকশাসহ নিখোঁজ হওয়া এক অটোরিকশাচালকের স্বজনেরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরনের কাপড়চোপড় দেখে তাঁরা লাশটি তাঁদের স্বজনের বলে প্রাথমিকভাবে শনাক্ত করেন। ভুক্তভোগীর নানা মুশফিকুর রহমান মানছুর বলেন, তাঁর নাতির নাম আরমান হোসেন (১৫)। তার বাড়ি সিলেটে। সে নানার বাড়িতে থাকত এবং একটি মিশুক গাড়ি (অটোরিকশা) চালাত। প্রায় ১ মাস ১৬ দিন আগে নাঙ্গলকোট এলাকা থেকে অটোরিকশাসহ সে নিখোঁজ হয়। এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, প্রায় দেড় মাস আগে নাঙ্গলকোট থেকে অটোরিকশাসহ আরমান নামের একটি ছেলে নিখোঁজ হয়। এ ঘটনায় অপহরণের অভিযোগে নাঙ্গলকোট থানায় একটি মামলা হয়। মামলায় তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে শনিবার দিবাগত রাতে মনোহরগঞ্জে উদ্ধার হওয়া লাশটি অটোরিকশাচালক আরমানের কি না, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদের সঙ্গে কথা হলে তিনি বলেন, শনিবার দিবাগত রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এক মাসেরও বেশি সময় ধরে লাশটি কচুরিপানার নিচে চাপা অবস্থায় ছিল। উদ্ধার কার্যক্রম শেষে লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর কথা জানান তিনি। লাশের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার আবেদন করা হয়েছে।

মনোহরগঞ্জে খিলা ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা

কুমিল্লার মনোহরগঞ্জে ৮ নং খিলা ইউনিয়ন যুবদলের মতবিনয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে দিশাবন্দ গ্রামে সভাটি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ জাকির হোসেন ভোলনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক রহমাতুল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, যুগ্ন আহবায়ক মোঃ কামরুজ্জামান, বাহারুল আলম বাবর, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন বাচ্ছু, মোঃ মহিন, মোহাম্মদ শরীফ হোসেন, রেজাউল করিম মোল্লা, আব্দুল কুদ্দুস, ইউনিয়ন যুবদল নেতা মোঃ ফিরোজ আলম, ২নং ওয়ার্ড যুবদলের  সভাপতি আমান, সাধারণ সম্পাদক নাজমুল,৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইমরান হোসেন, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল, ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি বাহার আলম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ খোরশেদ, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুদ, সাধারণ সম্পাদক মো:বাবুল সহ খিলা ইউনিয়ন যুবদলের নেতাকর্মী।  

মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠবার্ষিকী পালিত

কুমিল্লার মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম। পরে তিনি এ উপলক্ষ্যে আয়োজিত র‌্যালী, বৃক্ষরোপন ও ডাকাতিয়া নদীতে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে যোগ দেন। এর আগে তিনি  বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন ও গৃহমঞ্জুরী বাবদ চেক বিতরণ করেন। সভায় সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারী।                    উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মোঃ সফিকুর রহমান সফিক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন, সহ সভাপতি মো. শরীফ হোসেন, এস.এম মুনসুর আলম, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন সৈকত, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, মোবারক হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্ল্যা জিকু, সদস্য সচিব আমান উল্ল্যা চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোবারক হোসেন বিল্লাল, সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদী প্রমুখ।

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরষ্কার বিতরণ

কুমিল্লার মনোহরগঞ্জ লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরন ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল গাফফার সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইলিয়াছ পাটওয়ারী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির সভাপতি শাহ সুলতান খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাসুদুল আলম বাচ্চু, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মহিব উল্যাহ, দৈনিক কালের কন্ঠের লাকসাম প্রতিনিধি সৈয়দ মজিবুর রহমান দুলাল, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ শাহাবুদ্দিন হায়দার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

মোঃ  ওয়ারেছ আলী শাহিনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন 

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন এর ছোট ভাই মোঃ ওয়ারেছ আলী শাহীন বুধবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি,,,,,,,,,, রাজিউন)।   তার বাড়ি মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ গ্রামে, বৃহস্পতিবার বিকাল বাদ আসর নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।   জানাযায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইলিয়াস পাটোয়ারী, সহ-সভাপতি প্রফেসর আলী মুত্তুজা, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও ১ নং বাইশগাও ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম, উপজেলা বিএনপি'র  সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল বাশার, যুব বিষয়ক সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা যুবদল আহবায়ক রহমত উল্লাহ জিকু, ছাত্রদল সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদী সহ উপজেলা বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিয়ানে কেরাম।   মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান কুমিল্লা ০৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম।

মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার মনোহরগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুক্রবার বিকালে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারস্থ সিএনজি স্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে খোদাই ভিটাস্থ বালুর মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহার আলম মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারী, সাধারন সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেরাজ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমাম হোসেন ফারুক, সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনি. যুগ্ম- আহবায়ক শাহাব উদ্দিন আজম, যুগ্ম আহবায়ক এস. এম হুমায়ন রশিদ লিপু প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন। অনুষ্ঠান শেষে সড়কের পাশে বৃক্ষরোপন কর্মসূচিতে যোগ দেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রফেসর আলী মর্তুজা ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, সহ সাংগঠনিক সম্পাদক মো. শাহআলম, জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম- আহবায়ক মো. কামাল হোসেন মুন্সি, মোঃ মানিক, মিলন, মিঠু, আজিম, সোহাগ, পরভেজ, খিলা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক সবুজ, সদস্য সচিব মোহন, ঝলম দক্ষিণ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক রুবেল, যুগ্ম-আহবায়ক ফকরুল, উত্তর ঝলম ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক সুমন, হাসনাবাদ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির, সরসপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক ইউনুস, সদস্য সচিব দেলোয়ার, মৈশাতুয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক সুমন, সদস্য সচিব মানিক, লক্ষনপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফ, যুগ্ম আহবায়ক নোমান, বিপুলাসার ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব পলাশ, নাথেরপেটুয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক সুমন, উত্তরহাওলা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর, বাইশগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন। 

আরও
X