নাঙ্গলকোটে এডহক কমিটির সভাপতিকে বরণ ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
নাঙ্গলকোটে কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির,ফেসবুকে তোলপাড়
নাঙ্গলকোটে আধুনিক ডাকবাংলো উদ্বোধন
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ডাকবাংলোটির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া, নির্বাহী কর্মকর্তা সায়মা, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী প্রকৌশলীসহ জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উদ্বোধন শেষে ডাকবাংলোর আঙিনায় পরিবেশের ভারসাম্য ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
জেলা পরিষদের সংশ্লিষ্টরা জানান, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ডাকবাংলোটি সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রয়োজনীয় আবাসন সুবিধায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।