ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
নিকলীতে অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
নিকলীতে সরকারি কর্ম কমিশন সচিবের সঙ্গে মতবিনিময় সভা
নিকলীতে নবাগত ইউএনওর মত বিনিময় সভা 
নিকলীতে নবাগত ইউএনওর মত বিনিময় সভা 
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরার সঙ্গে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) নিকলী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম তালুকদার হেলিম,নিকলী উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ সজীব ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহ মোঃ রিমান, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুস সামাদ, মৎস্য কর্মকর্তা মোঃ মোহাইমেনুল ইসলাম, নিকলী থানা অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আসিফ ইমতিয়াজ মনির,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ নাসিরুদ্দিন মুন্সি, নিকলী উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডারের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর, বীর মুক্তিযোদ্ধা চান্দালী মেম্বার, উপজেলা তথ্য সেবা অফিসার তসলিমা ফেরদৌসী মণি, উপজেলা সমবায় অফিসার সালেহা খাতুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু বক্কর, এজিএম পল্লী বিদ্যুৎ মোঃ আবু বক্কর ছিদ্দিক, নিকলী জি,সি পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার দাস, দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির আবুল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, এনজিও প্রতিনিধিগণ সহ নিকলী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী গণ ও নিকলী উপজেলার বিভিন্ন নেতাকর্মী বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ প্রমুখ। মত বিনিময় সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিকলী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ মোঃ মহসিন উদ্দিন,নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিকলী উপজেলার সকলের সঙ্গে মিলে মিশে একসাথে কাজ করার আহবান জানান। এসময় তিনি কি ভাবে নিকলীকে আরো সামনে এগিয়ে নেওয়া যায় সেই বিষয় গুলো নিয়ে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন আমি আপনাদের সেবায় নিয়োজিত আসুন সকলে মিলে মিশে একসাথে কাজ করি নিকলী কে অর্থনৈতিক ভাবে আরো স্বাবলম্বী করি।  
আরও
X