ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
ধনবাড়ীতে কৃষকের কলার কাঁদি কাটলো দুর্বৃত্তরা, ক্ষয়ক্ষতি দুই লক্ষাধিক টাকা
ধনবাড়ীতে নিত্যপণ্যের বাজার চিত্রের লিফলেট বিতরণ করলো বিএনপি
ধনবাড়ীতে মাদকদ্রব্য ও চোরাইমাল উদ্ধারসহ গ্রেপ্তার-৫
ধনবাড়ীতে মাদকদ্রব্য ও চোরাইমাল উদ্ধারসহ গ্রেপ্তার-৫
টাঙ্গাইলের ধনবাড়ীতে  মাদকদ্রব্য ও চোরাইমাল উদ্ধারসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কে সোমবার টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। . থানার ওসি নূরুস সালাম সিদ্দিক জানান, ধনবাড়ীর কেরামজানি এলাকা থেকে থানার এসআই আদনান রহমান তার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৪ অক্টোবর) রাতে অভিযান পরিচালনা করে দুই ইয়াবা ব্যবসায়ীকে  ৪২ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতরা হলেন-পাশের সরিষাবাড়ী উপজেলার কাশিনাথপুর পূর্ব পাড়ার ফরিদ হোসেনের ছেলে রাকিব হোসেন (২০) ও কাশিনাথপুর উত্তর পাড়ার মৃত পাহলোয়ান কায়কোবাদ উল আলমের ছেলে হুমায়ূন কবির(৪৩) কে ৪২ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১২ হাজার ৬ শ টাকা।  একই রাতে থানার এস আই ফরিদ শেখ তার সঙ্গীয় ফোর্স নিয়ে ধনবাড়ীর ধোপাখালীর চাড়াভাঙ্গা এলাকায় অভিযান করে পাশের মধুপুর উপজেলার মির্জাবাড়ীর পালবাড়ী আটাপাড়া এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে হেলাল উদ্দিন (৫৫) কে ১০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা। অন্যদিকে, ধনবাড়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মিয়াপাড়া এলাকার বাসিন্দা তাকলিমা (৪২) অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে ধনবাড়ী থানায় এজাহার দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে রবিবার (৪ অক্টোর) ধনবাড়ী থানায় মামলা দায়ের করেন, মামলা নং-৩। ঐ দিন রাতেই উপজেলার ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে চোর সন্দেহে ২জন কে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে পৌরসভার কালিপুর জৈনক জুলহাস উদ্দিনের বাড়ীর পিছনের বাঁশ বাগান থেকে আইপিএসের ১ টি ব্যাটারি  সাবান, টুথপেষ্ট ও সরিষার তেলের বোতল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দশ হাজার টাকা। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার ধোপাখালী ইউনিয়নের দয়ারাম বাড়ী গ্রামের বাবলুর ছেলে সাগর হোসেন (২৫) ও ধনবাড়ী পৌরসভার বন্দ টকিুরিয়া এলাকার  মৃত: ফজলুল হকের ছেলে রাসেল আহম্মেদ (৩৫)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক আইনে মামলা রুজু করে সোমবার(৫ অক্টোবর) টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরোও বলেন ধনবাড়ী থানা এলাকায় মাদক নির্মূল ও চুরি ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে।
ধনবাড়ীতে মাংসের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান
ধনবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
ধনবাড়ীতে মাদকদ্রব্য ও চোরাইমাল উদ্ধার, গ্রেপ্তার ৫
ধনবাড়ীতে মরহুম আব্দুল হালিম স্মৃতি হাডুডু খেলার উদ্বোধন
ধনবাড়ীতে মাদকবিরোধী রেলি ও সমাবেশ অনুষ্ঠিত

পরিবার সমাজ ও দেশ বাচতে মাদক রুখতে হবে একসাথে এই শ্লোগানে সুন্দর একটি সমাজ গড়তে টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদক বিরোধি সমাবেশ ও রেলি অনুষ্ঠিত হয়েছে।  বুধবার(৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশ ও রেলী অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সামনে থেকে রেলিটি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী, সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল এএসপি আরিফুল ইসলাম,  ধনবাড়ী উপজেলা বিএনপি'র সভাপতি অধ্যক্ষ এম আজিজু্র রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি'র সভাপতি এস এম এ ছোবহান, উপজেলা বিএনপি'র সদস্য ধোপাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাসান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও শিক্ষার্থীরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  রেলি শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ধনবাড়ীতে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

পরিবার সমাজ ও দেশ বাঁচতে মাদক রুখতে হবে একসাথে এই শ্লোগানে সুন্দর একটি সমাজ গড়তে টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদক বিরোধি সমাবেশ ও র‌্যলি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে এ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী, সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল এএসপি আরিফুল ইসলাম, ধনবাড়ী উপজেলা বিএনপি'র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর  রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি'র সভাপতি এস এম এ ছোবহান, উপজেলা বিএনপি'র সদস্য ধোপাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাসান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও শিক্ষার্থীরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। র‌্যলি শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

মধুপুরে চোর সন্দেহে ৮ বছরের শিশুকে সারারাত খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন!

টাঙ্গাইলের মধুপুরে চোর সন্দেহে জিহাদ (৮) নামের এক শিশুকে শারীরিক নির্যাতনের পর সারারাত খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে মফেজ উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির স্বজন ও এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তিকে আটক করে উপযুক্ত বিচার দাবি করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের গুবুদিয়া এলাকার গফুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।  শিশুটির নানা মফিজুল ইসলাম ও নানি মোছাঃ বকুলি বেগম জানান, জিহাদের বাবা-মা নেই। গত ছয় বছর ধরে তাঁরা শিশুটিকে লালন-পালন করে আসছেন। জিহাদ গুবুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। স্থানীয়দের অভিযোগ, চুরির সন্দেহে তুফাইনা ফকিরের ছেলে মফেজ উদ্দিন প্রথমে শিশু জিহাদকে শারীরিকভাবে নির্যাতন করেন। পরে তাকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। স্থানীয়রা রাতেই গুরুতর অবস্থায় শিশু জিহাদকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। শিশু নির্যাতনের বিষয়টি ভাইরাল হলে নির্যাতনকারী মফেজ উদ্দিন গাঁঢাকা দিয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশু নির্যাতনের মতো অমানবিক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, খবর শুনেছি। বিষয়টি তদন্ত করার জন্য পুলিশ কর্মকর্তা পাঠিয়েছি। বিষয়টি বিস্তারিত জানর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

নতুন কমিটি ঘোষণায় ধনবাড়ী উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি’র দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ করে ধনবাড়ী-তারাকান্দি আঞ্চলিক সড়কে হয়ে ধনবাড়ী প্রেসক্লাবের সামনে দিয়ে বিএনপি’র দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা ছাত্র দলের নয়া কমিটির সভাপতি সাজ্জাদ খান সুজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজীব, সিনিয়র সহ-সভাপতি আল আমিন খান, বিজয় সরকার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  রিফাত আহম্মেদ একিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রানা সজীব ও প্রচার সম্পাদক শাকিল আহমেদ সজীব প্রমূখ। সভায় বক্তারা আগামী দিনে বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের হাত কে শক্তিশালী করার লক্ষ্যে সকল ছাত্রদল কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে দীর্ঘ ২২ বছর পর এই কমিটি অনুমোদন দেওয়ায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি সহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ কে আন্তরিক অভিনন্দন জানান তারা।

ধনবাড়ীতে ছাত্রদলের নয়া কমিটির আনন্দ মিছিল

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ছাত্র দলের  নয়া কমিটি হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি’র দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ করে ধনবাড়ী-তারাকান্দি আঞ্চলিক সড়কে হয়ে ধনবাড়ী প্রেসক্লাবের সামনে দিয়ে বিএনপি’র দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা ছাত্র দলের নয়া কমিটির সভাপতি সাজ্জাদ খান সুজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজীব, সিনিয়র সহ-সভাপতি আল আমিন খান, বিজয় সরকার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  রিফাত আহম্মেদ একিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রানা সজীব ও প্রচার সম্পাদক শাকিল আহমেদ সজীব প্রমূখ। সভায় বক্তারা আগামী দিনে বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের হাত কে শক্তিশালী করার লক্ষ্যে সকল ছাত্রদল কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে দীর্ঘ ২২ বছর এই কমিটি অনুমোদন দেওয়ায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি সহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ কে আন্তরিক অভিনন্দন জানান তারা।

ধনবাড়ী উপজেলা ছাত্রদলের নতুন নেতৃত্বে সুজন-সজীব

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।  শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ ও সদস্য সচিব এম.এ বাতেন স্বাক্ষরিত দলীয় প্যাডে এতথ্য প্রকাশিত হয়। টাঙ্গাইল জেলা ছাত্রদল দপ্তর থেকে অনুমোদিত এই কমিটিতে সাজ্জাত খান সুজনকে সভাপতি এবং সাইফুল ইসলাম সজীবকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। রবিবার (২৭ সেপ্টেম্বর) এতথ্য নিশ্চিত করেছেন, ধনবাড়ী উপজেলা ছাত্রদলের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি সাজ্জাত খান সুজন। নতুন কমিটি ঘোষণার পর থেকেই স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। এছাড়া যোগাযোগ মাধ্যমে সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানাচ্ছেন নেতা-কর্মীরা। ছাত্রদলের সদ্য দায়িত্বপ্রাপ্ত নেতারা আশা প্রকাশ করেন জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং ছাত্রদলকে সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। উল্লেখ্য, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে।

নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের নেতৃত্বে  শনিবার(২৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীতে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও গণ মিছিলে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী সুষ্পষ্টভাবে ঘোষণা করেছেন নৈরাজ্যকারীদের ছাড় দেওয়া হবে না। নৈরাজ্যকারীদের কঠোর হস্তে দমন করা হবে। জনগণকে সঙ্গে নিয়ে দেশে বিশৃঙ্খলাকারী নৈরাজ্য সৃষ্টিকারীদের মোকাবেলা করা হবে জানিয়ে তিনি বলেন, "যারা  গণতন্ত্র মানে না, জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের মোকাবেলা করবো। সাধারণ মানুষ শান্তি চায়। শান্তি ফিরিয়ে আনতে যা যা করা দরকার আমরা  দেশের জনগণ কে সাথে নিয়ে তাই করবো।" উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ করে ধনবাড়ী-তারাকান্দি আঞ্চলিক সড়ক হয়ে ধনবাড়ী প্রেসক্লাবের সামনে দিয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এস এম এ ছোবহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল,মহিলা দল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ বিএনপি’র সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা  অংশ নেয়।

আরও
X