ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
ঘাটাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ঘাটাইলে সাংবাদিকদের নিয়ে ইউএনও-এর মতবিনিময় সভা
ঘাটাইল থানায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা 
ঘাটাইল থানায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা 
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়১৪টি ইউনিয়ন ১টি পৌরসভায় অনুষ্ঠিত ৯৪টি পুজা মন্ডবে সাধারণ সম্পাদক সভাপতিদের নিয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে ঘাটাইল থানায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫অক্টোবর) সকাল ১১টায থানা প্রাঙ্গনে এ সভা হয়। সভায়  পুলিশ কর্মকর্তা  পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া পূজার সময় শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় যুবসমাজ ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতা কামনা করা হয়। সভায় পূজা উদযাপন পরিষদের নেতারা প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।  থানা কর্তৃপক্ষ আশ্বাস দেন, প্রতিটি মণ্ডপে পুলিশ টহল ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। উপস্থিত সবাই ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসবকে আনন্দমুখর করার আহ্বান জানান। ঘাটাইল থানা কতৃক আয়োজিত অফিসার্স ইনচার্জ মোঃ মোকছেদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমুল্য চন্দ্র আর্য্যর সঞ্চালনায় বক্তব্য রাখেন পুজা উদযাপন পরিষদের সভাপতি অধীর চন্দ্র সাহা, সহসভাপতি  প্রনতী রায় চৌধুরী, হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারন সম্পাদক  কার্ত্তিক দত্ত পুজা উদযাপন ফ্রন্টের ঘাটাইল উপজেলা শাখার আহবায়ক গোপাল গুহ রায়, সদস্য সচিব অরুণ জ্যোতি সাণ্যাল প্রমুখ।
ঘাটাইল থানায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা 
ঘাটাইলে নব বধুকে পিটিয়ে হত্যা
ঘাটাইলে নববধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ বস্তা ওষুধকাণ্ডে দুদকের তদন্ত
ঘাটাইলে যুবদলের বিক্ষোভ মিছিল  

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলের ঘাটাইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।    বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় চত্বরে গিয়ে শেষ হয়।  এসময় ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বিল্লাল হোসেন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন হেলাল,উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন বুলবুল,সদস্য সচিব মাহাবুব হাসান সৌরভ, পৌর যুবদলের সভাপতি মোঃ সাদিক মাহমুদ টিটু, সাধারণ সম্পাদক মোঃ পারভেজ মিয়া বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।   

ঘাটাইলে সকল সাংবাদিক এক ছাতার নিচে

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাংবাদিকরা এবার একত্রিত হয়ে একটি অভিন্ন সংগঠনের আওতায় এসেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ঘাটাইল প্রেসক্লাব-১৯৮৫-এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়। একসময় ঘাটাইলে ছয়টি সাংবাদিক সংগঠন থাকায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ব্যাহত হচ্ছিল। উপজেলা প্রশাসন ও বিভিন্ন সাংবাদিকের ঐকান্তিক প্রচেষ্টায় সাংবাদিকদের একত্রিত করার উদ্যোগ এবার সফল হয়েছে। এখন থেকে সব সাংবাদিকের ঠিকানা ‘ঘাটাইল প্রেসক্লাব-১৯৮৫’। দৈনিক ইত্তেফাকের ঘাটাইল সংবাদদাতা ও ঐক্যবদ্ধ সাংবাদিকদের আহ্বায়ক নুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সাংবাদিক খান ফজলুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমাদুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, সদস্য মো. রফিকুল ইসলাম, জিবিজি সরকারি কলেজের সাবেক এজিএস মো. সেলিম রেজা, জামুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম সুলতান, যুবদল নেতা আফজাল হোসেন, ব্যবসায়ী আব্দুস সাত্তার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা সহকারী সাধারণ সম্পাদক হোসাইন মোবারক বাবুল। অনুষ্ঠানে বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্যসচিব সারোয়ার জাহান কলি, আনোয়ার হোসেন বকুল, উত্তম কুমার আর্য, গোলাম মোস্তফা তালুকদার, এবিএম আতিকুর রহমান, রবিউল আলম বাদল প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা এক ছাতার নিচে আসায় তাঁদের অধিকার রক্ষা সহজ হবে। তাঁরা স্থানীয় সমস্যা সমাধান ও জনস্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আহ্বায়ক কমিটির নেতারা আশা প্রকাশ করেন, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সাংবাদিকরা আশা প্রকাশ করেন, এই ঐক্য ঘাটাইলের গণমাধ্যমকে আরও শক্তিশালী করবে। উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঘাটাইলে এক ছাতার নিচে সাংবাদিকরা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাংবাদিকরা এবার একত্রিত হয়ে একটি অভিন্ন সংগঠনের আওতায় এসেছেন। দীর্ঘদিনের বিভাজন কাটিয়ে স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার উদ্যোগের অংশ হিসেবে ‘ঘাটাইল প্রেসক্লাব ১৯৮৫’-এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে নতুন কার্যালয়টির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, একসময় ঘাটাইলে ছয়টি সাংবাদিক সংগঠন বা ক্লাব থাকায় সাংবাদিকদের মধ্যে বিভাজন তৈরি হয়েছিল। এর ফলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের ঐকান্তিক প্রচেষ্টায় সবাইকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়। সেই উদ্যোগের ধারাবাহিকতায় এখন ঘাটাইলের সাংবাদিকদের অভিন্ন ঠিকানা হিসেবে ‘ঘাটাইল প্রেসক্লাব ১৯৮৫’ প্রতিষ্ঠিত হয়েছে। ঐক্যবদ্ধ সাংবাদিকদের আহ্বায়ক নুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সাংবাদিক খান ফজলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমাদুল হাসান। এ ছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, সদস্য মো. রফিকুল ইসলাম, জিবিজি সরকারি কলেজের সাবেক এজিএস মো. সেলিম রেজা, জামুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম সুলতান, যুবদল নেতা আফজাল হোসেন, ব্যবসায়ী আব্দুস সাত্তার এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের টাঙ্গাইল জেলা সহকারী সাধারণ সম্পাদক হোসেনে মোবারক বাবুল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব সারোয়ার জাহান কলি, আনোয়ার হোসেন বকুল, উত্তম কুমার আর্য্য, গোলাম মোস্তফা তালুকদার, এবিএম আতিকুর রহমান, রবিউল আলম বাদলসহ অনেকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমাদুল হাসান তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হওয়ায় তাদের পেশাগত অধিকার রক্ষা করা সহজ হবে। পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরা, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ আরও শক্তিশালী করার ক্ষেত্রেও এই ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা স্থানীয় সমস্যা সমাধান ও জনস্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আহ্বায়ক কমিটির নেতারা আশা প্রকাশ করেন, শিগগিরই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। ঘাটাইলের সাংবাদিকরা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের এই ঐক্য স্থানীয় গণমাধ্যমকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে। উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঘাটাইলে নিখোঁজ গৃহবধুর লাশ লাশ উদ্ধার 

টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের তিনদিন পর ধলাপাড়া বংশাই নদী থেকে নুরুন্নাহার আক্তার স্বপ্না (৪৮) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলার গাংগাইর কদমতলী মিনজুল এর বাড়ীর পাশে বংশাই নদী থেকে তার ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। নিহত নুরুন্নাহার আক্তার স্বপ্না (৪৮) উপজেলার বড়মেধা গ্রামের বাসিন্দা ও আকন্দের বাইদ মাদ্রাসার সুপার সৈয়দ মোস্থফা বারেক এর স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার (১২ সেপ্টেম্বর) নিজ বাড়ী হতে বাজারে ঔষধ আনতে বাজারে যাওয়ার সময় সরিষা আটা এলাকা থেকে নিখোঁজ হয়। পরে এ বিষয়ে নিহতের স্বামী সৈয়দ মোস্থফা বারেক ১৩ সেপ্টেম্বর, রবিবার ঘাটাইল থানায় একটি জিডি করেছিলেন।  মঙ্গলবার সকালে গাংগাইর কদমতলী দক্ষিনপাড়া মিনজুল এর বাড়ীর পাশে বংশাই নদীতে তার ভাসমান লাশ দেখতে পায় নিহতের পরিবার ও স্থানীয়রা। পরে ঘাটাইল থানায় সংবাদ দিলে ধলাপাড়া পুলিশ ফাড়ির এসআই মোঃ মোশারফ হোসেন সংগীয় ফোর্স সহ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন। ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ  (ওসি) মোঃ মোকছেদুর রহমান জানান, লাশ উদ্ধারকরে সুরতহাল রিপোর্টের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত কারন জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘাটাইলে নিখোঁজ গৃহবধুর লাশ উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের তিনদিন পর ধলাপাড়া বংশাই নদী থেকে নুরুন্নাহার আক্তার স্বপ্না (৪৮) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলার গাংগাইর কদমতলী মিনজুল এর বাড়ীর পাশে বংশাই নদী থেকে তার ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। নিহত নুরুন্নাহার আক্তার স্বপ্না (৪৮) উপজেলার বড়মেধা গ্রামের বাসিন্দা ও আকন্দের বাইদ মাদ্রাসার সুপার সৈয়দ মোস্থফা বারেক এর স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার (১২ সেপ্টেম্বর) নিজ বাড়ী হতে বাজারে ঔষধ আনতে বাজারে যাওয়ার সময় সরিষা আটা এলাকা থেকে নিখোঁজ হয়। পরে এ বিষয়ে নিহতের স্বামী সৈয়দ মোস্থফা বারেক ১৩ সেপ্টেম্বর, রবিবার ঘাটাইল থানায় একটি জিডি করেছিলেন।  মঙ্গলবার সকালে গাংগাইর কদমতলী দক্ষিনপাড়া মিনজুল এর বাড়ীর পাশে বংশাই নদীতে তার ভাসমান লাশ দেখতে পায় নিহতের পরিবার ও স্থানীয়রা। পরে ঘাটাইল থানায় সংবাদ দিলে ধলাপাড়া পুলিশ ফাড়ির এসআই মোঃ মোশারফ হোসেন সংগীয় ফোর্স সহ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন। ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ  (ওসি) মোঃ মোকছেদুর রহমান জানান, লাশ উদ্ধারকরে সুরতহাল রিপোর্টের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত কারন জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘাটাইল প্রেসক্লাবের আহ্বায়ক নুরুজ্জামান, সদস্য সচিব কলি  

টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের  আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।  নুরুজ্জামানকে আহবায়ক ও ছরোয়ার জাহান কলিকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকদের  ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র সাংবাদিক সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় ঘাটাইলের একাধিক প্রেসক্লাব ও সংগঠন বিলুপ্ত ঘোষণা করে ঐক্য মতের ভিত্তিতে এই আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি আগামী ৩ মাসের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে এক পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।  সভায় বিভিন্ন সংগঠনের  কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ৪০ জন সাংবাদিক অংশ গ্রহন করে। কমিটির অন্য সদস্যরা হলেন, খান মোহাম্মদ ফজলুর রহমান, সাইয়্যিব মোহাম্মদ হামিদুল্লাহ, মোঃ সাজ্জাদুর রহমান,আব্দুল্লাহ আল মাসুদ,আনোয়ার হোসেন বকুল,উত্তম কুমার আর্য্য, মোঃ রবিউল আলম বাদল,এবিএম আতিকুর রহমান, গোলাম মোস্তফা তালুকদার। এসময়  উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান। তিনি নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে তিনি সাংবাদিক বস্তুু নিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।  উল্লেখ যে, দীর্ঘ দিন ধরে ঘাটাইলে একাধিক প্রেসক্লাব ও সংগঠন  থাকায় সাংবাদিকদের  মধ্যে নানা বিবেদের  সৃষ্টি হয়। এতে বিভিন্ন অফিস আদালতের কর্মকর্তারা বিভ্রান্তের সম্মুখীন হয়। ফলে সকলের মতামতের ভিত্তিতে সকল সংগঠন বিলুপ্ত ঘোষনা করে একটি মাত্র প্রেসক্লাব গঠনের সিদ্ধান্ত নেন।

মাদকসেবনের অভিযোগে ঘাটাইলে দুই যুবকের ২ বছরের কারাদণ্ড

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলকান উত্তর পাড়া ও সাগরদিঘী ইউনিয়নের হাতিমারা গ্রামের মাদকাস্ক দুইজন কে দুই বছরের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন। দন্ডিতরা হলেন- পৌর এলাকার বাবর আলীর ছেলে তপু সরকার (২০) এবং সাগরদিঘী ইউনিয়নের হাতিমারা গ্রামের মোঃ নবতুল্লাহর ছেলে শরিফ (২৩)। তাদেরকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরন করেছে। মঙ্গলবার (৮সেপ্টম্বর) দুপুর ১২টায় এ শাস্তি প্রদান করা হয়। হাতিমারা গ্রামের নবতুল্লাহ সহকারী কমিশনার (ভ’মি) যায়েদ হোসাইন জানান এরা  পৌর এলাকার তপু সরকার ও শরিফ দির্ঘদিন যাবৎ নেশা সেবন করে। যখন নেশার টাকা দরকার হয় ঘরের জিনিষ দামী আসবাব পত্র বিক্রি করে ফেলে। নেশার টাকা পরিবারের থেকে না দিলেই বাবা-মাকে বিভিন্ন সময় মারধর করেন। এমন কি প্রানে মেরে ফেলার হুমকি দেয়। শরিফ(২৩) কিছুদিন হলো ৬মাস সাজা খেটে এসেছে। হাতিমারা গ্রামের শরিফ(২৩) এর বাবা নবতুল্লাহ জানান আমি কোন উপায় না পেয়ে প্রান বাঁচাতে আইনের আশ্রয় নিয়েছি। এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন জানান- অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। পরে সত্যতার ভিত্তিতে দুইজনকে শাস্তি প্রদান করা হয়।

আরও
X