ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
ভূঞাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত 
ভূঞাপুরে চর গাবসারা মৌজার ১৯৯৬ জরিপ বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন‎‎
ভূঞাপুরে বালু পরিবহনের কাগজপত্র না থাকায় সাড়ে ৫ লক্ষ টাকা জরিমানা
ভূঞাপুরে বালু পরিবহনের কাগজপত্র না থাকায় সাড়ে ৫ লক্ষ টাকা জরিমানা
টাঙ্গাইলের ভূঞাপুরে বালু পরিবহনের কাগজপত্র না থাকায় ৫ জনের সাড়ে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন বালুরঘাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান। মোবাইল কোর্ট পরিচালনাকালে ভূঞাপুর থানা ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে টাঙ্গাইলের বাগান বাড়ী এলাকার তোতা শেখের ছেলে এখলাস (৪৮) কে দুই লক্ষ টাকা, একই এলাকার নামদারের ছেলে আব্দুল লতিফ (৫০) কে এক লক্ষ টাকা, ভূঞাপুর উপজেলার পাটিতাপাড়া এলাকার আনছের আলীর ছেলে আকবর প্রামাণিক (৫০) কে ৫০ হাজার টাকা, সিরাজগঞ্জের পাইকপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে সবুজ (৩০) কে এক লক্ষ টাকা এবং সিরাজগঞ্জ সদরের ফজলুল রহমানের ছেলে নায়েব আলী (৬০) কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় লতিফের বালুঘাট বন্ধ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান জানান- অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলার যমুনা নদীর পাশে বিভিন্ন বালুরঘাটে অভিযান পরিচালনা করা হয়।  এসময় বালু পরিবহনের কাগজপত্র না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫ জন ব্যক্তিকে সাড়ে পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং লতিফের বালুঘাট বন্ধ করে দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ভূঞাপুরে বীর মুক্তিযোদ্ধার জানাজায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী 
ভূঞাপুরে ফ্যাসিস্ট ও স্বৈরাচারবিরোধী বিক্ষোভ সমাবেশ
৩০০ পিস ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেফতার
ভূঞাপুরে সংযোগ সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ খেয়া নৌকায় পারাপার
ভূঞাপুরে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বিদ্যালয়ের শিক্ষার গুণগতমান মানোন্নয়ন ও বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী উপস্থিতি করার লক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে অত্র প্রতিষ্ঠানের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ কামরুজ্জামান স্ট্যালিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলম মন্ডল, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি আব্দুল হালিম প্রামাণিক, গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুল আজিজ, গোবিন্দাসী ইউনিয়ন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ লুৎফর রহমান ঠান্ডু, অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি সুবাস চন্দ্র পাল, অভিভাবক প্রতিনিধি মোঃ মাসুদ রানা প্রমুখ। এসময় ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অভিভাবক সমাবেশ বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়া, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে এবং সহযোগিতা প্রদান করতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন- অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোঃ হাবিবুর রহমান সংগ্রাম।

ভূঞাপুরে মাদক সেবনের দায়ে তিনজনকে চার মাসের কারাদণ্ড

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবনের দায়ে তিনজনকে চারমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান। দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার কুঠিবয়রা গ্রামের নুরুল ইসলামের ছেলে কাইয়ুম (১৯), কষ্টাপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুস সালাম (৪০) ও আব্দুল আলিমের ছেলে জোবায়ের (২৫)। জানা যায়, দীর্ঘদিন ধরে কাইয়ুম, সালাম ও জোবায়ের গাঁজা ও ইয়াবা সেবন করে আসছিলো। আজ বিকালে গাঁজা সেবন করা অবস্থায় কাইয়ুমকে কুঠিবয়রা থেকে এবং ইয়াবা সেবন করা অবস্থায় কষ্টাপাড়া থেকে সালাম ও জোবায়েরকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে চারমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এবিষয়ে ভূঞাপুর থানার এসআই মেমরাজুল ইসলাম রুবেল বলেন- মাদক সেবন করা অবস্থায় তিনজনকে আটক করা হয়। জনসম্মুখে স্বীকারও করে তারা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বলেন- মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। গাঁজা ও ইয়াবা সেবনের দায়ে আজ শুক্রবার তিনজনের প্রত্যেককেই চারমাস করে কারাদণ্ড দেয়া হয়। আগষ্ট মাসে ১৬ জন ও সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সাংবাদিকের হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই ফরিদাকে বদলি

সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, মোবাইল কেড়ে নিয়ে ফেলে দেয়া ও সাংবাদিকদের বাড়িতে গিয়ে হাত-পা ভেঙে ফেলার হুমকি দেয়া সেই পরিবার কল্যাণ পরিদর্শিকাকে বদলির করা হয়েছে।   বুধবার (২ সেপ্টেম্বর) পরিবার পরিকল্পনা টাঙ্গাইল এর উপ-পরিচালক মীর সাজেদুর রহমান ও সহকারী পরিচালক জুলেখা খানমের এক স্বাক্ষরিত আদেশনামায় এ আদেশ দেয়া হয়। আদেশে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা ফরিদাকে বদলি করে জেলার দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বদলি করা হয়েছে। উল্লেখ্য, নরমাল ডেলিভারির সময় দুই নবজাতকের মৃত্যুর অভিযোগের তথ্য জানতে গিয়ে ভিডিও ধারণ করায় স্থানীয় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ, মোবাইল কেড়ে নিয়ে ফেলে দেয়া ও সাংবাদিকদের বাড়িতে গিয়ে হাত-পা ভেঙে ফেলার হুমকি দিয়েছিলেন পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদা। গত (১৮ আগস্ট) মঙ্গলবার উপজেলার গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভিডিওটি সাথে সাথে সমাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সোশাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে যায়। পরে বিষয়টি নজরে এলে সংশ্লিষ্ট দপ্তর থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাসতুম ও উপজেলা পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাঃ সোনিয়া আক্তারকে তদন্তের দায়িত্ব দেন। এর পেক্ষিতে গত ২৩ আগস্ট গোবিন্দাসী মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে পুরো বিষয়টি তদন্ত করা হয়েছিল বলে জানিয়েছেন তদন্ত কমিটি। তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে (২ সেপ্টেম্বর) পরিবার কল্যাণ পরিদর্শিকা ফরিদার বদলির আদেশ দেয়া হয় বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভূঞাপুরে মেধা যাচাই বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক মেধা যাচাই বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালে আমিনুল ইসলাম আইডিয়াল পাবলিক স্কুলের উদ্যোগে অত্র প্রতিষ্ঠানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভূঞাপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ খাইরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রোজবাড প্রি ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ খাইরুল বাশার, গোবিন্দাসী ক্যাডেট স্কুলের পরিচালক সাংবাদিক কোরবান আলী তালুকদার প্রমুখ। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালকবৃদ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। বৃত্তি পরীক্ষায় "গোবিন্দাসী ক্যাডেট স্কুল" থেকে সর্বোচ্চ শিক্ষার্থীরা বৃত্তি পায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন- অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আমিনুল ইসলাম।

ভূঞাপুরে চাঁদাবাজ আর মাদক কারবারির ঠাঁই হবে না: সাবেক উপমন্ত্রী সালাম পিন্টু

ভূঞাপুরে চাঁদাবাজ আর মাদক কারবারির কোনো ঠাঁই হবে না। বিএনপি কোনো চাঁদাবাজ- সন্ত্রাসী দল নয়। সন্ত্রাস লালন করে না।  তিনি আরো বলেন, জিয়াউর রহমানের আদর্শ যারা ধারণ কবরে তারা বাবা খাইতে পারবে না। বিএনপির  ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কথাগুলো বলেন, স্থানীয় সংসদ ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু।  টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পালন করা হয়। স্থানীয় সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টুর নেতৃত্বে একটি রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। কর্মসূচির মধ্যে ছিলো,  কোরানখানি, দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠান।  ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপির সভাপতি  অ্যাডভোকেট গোলাম মোস্তফা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু। আলোচনা করেন, উপজেলা বিএনপির সম্পাদক সেলু,  পৌরসভা বি়এনপির সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস,  সাংগনিক সম্পাদক মফিজুর রহমান খান, সহসভাপতি হাবিবুর রহমান তরফদার ভুট্টো প্রমুখ।   

ভূঞাপুরে নজরুল বর্ষ উদ্বোধন

টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে  বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন করা হয়। কর্ম সূচির মধ্যে ছিল  র্য্যলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।  সোমবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা চত্ত্বর থেকে একটি র্য্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা লুৎফর রহমান, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম, বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, বীর মুক্তিযোদ্ধা চাঁদ মিয়া,  ইবরাহীম খা সরকারি কলেজের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান প্রমুখ। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী ও সূধীজন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  ক্যাপশন, ভূঞাপুরে নজরুল বর্ষের উদ্বোধন।

নদীতে সরকারি ঔষধ ফেলার সময় পিকাপ ও চালক আটক  

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদীতে ফেলানোর সময়  ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ১ কোটি টাকার সরকারি ওষুধ, পিকআপ ও চালককে আটক করে স্থানীয়রা।  পরে তাকে পিকআপসহ ভূঞাপুর থানায় নিয়ে আসে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনায় সরকারি হাসপাতালের ওষুধ কীভাবে নদীতে ফেলে দেয়ার জন্য পাঠানো হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাতে ভূঞাপুর উপজেলার যমুনা নদীর তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে একটি পিকআপভ্যানে করে বিপুল পরিমাণ সরকারি ওষুধ নিয়ে যমুনা নদীর তীরে আসেন চালক। ওষুধগুলো নদীতে ফেলে দেওয়ার প্রস্তুতিকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পিকআপটি আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ পিকআপটি থানায় নিয়ে আসে। আটক পিকআপ চলক ও মালিক আজমতের দাবি, পিকআপ ভর্তি ওষুধগুলো টাঙ্গাইলের  ঘাটাইল উপজেলা সরকারি হাসপাতালের। এর আগেও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির ভিত্তিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেয়ার কথা জানিয়ে বলেন, এর আগে ঘাটাইলের বনাঞ্চলের গভীরে নিয়ে ওষুধগুলো ফেলে দিয়েছিলেন। এবারও একইভাবে ওষুধগুলো ফেলে দেওয়ার জন্য তাকে দায়িত্ব দেয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।  ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ওষুধগুলো তাদের হাসপাতালের বলে স্বীকার করেছেন।  এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যেখানে সরকারি অর্থে কেনা ওষুধ নিয়মিত জনগণ পায় না সেখানে ওষুধ নদীতে ফেলে দেয়ার অভিযোগ ওঠায় প্রশ্নের মুখে পড়েছে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে, মেয়াদোত্তীর্ণ ওষুধ যত্রতত্র ফেলে দিলে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে। এসব ওষুধ নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে ধ্বংস বা নিষ্পত্তি করার কথা। তবে কী পরিমাণ ওষুধ ছিল, সেগুলো কতদিন আগে মেয়াদোত্তীর্ণ হয়েছে, কীভাবে হাসপাতাল থেকে বাইরে নেয়া হলো এবং কে বা কার নির্দেশে যমুনায় ফেলে দেয়ার জন্য পাঠানো হয়েছিল—এসব প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। ঔষধের পরিমাণ যাচাই করতে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশে তিনিসহ তার সহকারীরা ভূঞাপুর থানার গোল ঘরে  ২০ টি বস্তা উন্মোচন করে। সেখানে তারা জানায়, যতগুলো বস্তা উন্মোচন করা হয়েছে তাতে প্রতিদিন ৮ জন করে ১৫ দিন গণনা করলেও শেষ করা যাবে না। পিকাপের মধ্যে আরো দ্বিগুণ বস্তা রয়েছে। ঘটনার সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কারও দায়িত্বে অবহেলা বা অনিয়ম ছিল কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম রেজাউল করিম  জানান, ঘাটাইল হাসপাতালের মেয়াদোত্তীর্ণ ১মিনিট্রাক ভর্তি ওষুধ যমুনা নদীতে ফেলে দেয়ার সময় স্থানীয়রা হাতেনাতে আটক করে। এ ব্যাপারে আমি জেলা সিভিল সার্জনকে অবহিত করেছি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।   ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু নইম মোহাম্মদ সোহেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।  এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন জানান ডাঃ ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু বলেন, এঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও
X