ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
কালিহাতীতে অসামাজিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন
কালিহাতীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন শিবির
কালিহাতীতে শিক্ষার্থীদের সংবর্ধনা
কালিহাতীতে শিক্ষার্থীদের সংবর্ধনা
চলতি বছরের এসএসসি, দখিল ও কারিগরি বোর্ডে জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় হলরুমে সোমবার বিকালে  ১০৮ শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৪ (কালিহাতী)  আসনের সাংসদ লুৎফর রহমান মতিন। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আমির হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম,শিক্ষক আব্দুল আজিজ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক আতিকুর রহমান ফরিদ। 
কালিহাতীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় 
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়
বল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককের মোটরসাইকেল শোভাযাত্রা
কালিহাতীতে  লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক নিহত
কালিহাতীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া টিআরকেএন স্কুল এন্ড কলেজে নৈতিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্য বিবাহ প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা  মোহর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। প্রধান আলোচক ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ ( ওসি) কাইয়ূম খান সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আমির হোসেন, এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা কলেজের সভাপতি জাহিদুর রহমান, কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি লুৎফর রহমান চৌধুরী প্রমূখ। শেষে শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে মাদকবিরোধী একটি মিছিল স্থানীয় বাজারসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। 

এলেঙ্গায় চাঁদা না দেওয়ায় কারখানা বন্ধ করে দেওয়ার অভিযোগ  

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকা পৌলীতে চাঁদা না দেওয়ায়  প্রমিজাম মেটাল নামের একটি  কারখানা  বন্ধ করে দেওয়া এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। একই সঙ্গে কারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারীরা কারখানা থেকে বের হলে তাঁদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছে কারখানা কর্তৃপক্ষ। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক  বিরাজ করছে।  কারখানা কর্তৃপক্ষ জানায়,  রোববার ( ২৩ আগস্ট) ২০–২৫ জনের একটি দল দলবদ্ধভাবে প্রমিজাম মেটাল কারখানায় প্রবেশ করে। এ সময় তারা কারখানা কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করে। দাবিকৃত  চাঁদা না দিলে আগামী সাত দিনের মধ্যে কারখানা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, চাঁদা না দিলে কারখানা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।  কারখানার শ্রমিক-কর্মচারীদের ভয়ভীতিও দেখানো হয়েছে। শ্রমিকরা কারখানা থেকে বের হলে তাঁদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়। এতে কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে দাবি কর্তৃপক্ষের।  কারখানা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি সরকারি নিয়মনীতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন মেনেই পরিচালনা করা  হচ্ছে। কারখানার প্রয়োজনীয় কাগজপত্র, লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্রসহ সংশ্লিষ্ট অনুমোদন রয়েছে বলে দাবি তাদের। পাশাপাশি প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে সরকারকে রাজস্ব প্রদান করছে এবং সরকারি নীতিমালা অনুসরণ করেই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কর্তৃপক্ষের দাবি, এর পরও একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে কারখানার স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি ও অর্থ আদায়ের চেষ্টা করছে। সর্বশেষ দলবদ্ধভাবে কারখানায় প্রবেশ করে চাঁদা দাবি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে চাঁদা না দিলে কারখানা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।আগুন দেওয়ার হুমকিতে উদ্বেগ কারখানা কর্তৃপক্ষ বলছে, একটি শিল্পপ্রতিষ্ঠানে এ ধরনের হুমকি অত্যন্ত উদ্বেগজনক। চাঁদা দাবির পাশাপাশি কারখানায় আগুন দেওয়ার হুমকি শুধু প্রতিষ্ঠানের সম্পদের জন্য নয়, সেখানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের জীবন ও নিরাপত্তার জন্যও মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।তাদের আশঙ্কা, অভিযুক্তরা যদি অবাধে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে, তাহলে ভবিষ্যতে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। বিশেষ করে কারখানায় আগুন দেওয়ার হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কর্তৃপক্ষ।কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, ঘটনার পর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলেও অভিযুক্তরা থেমে নেই। বরং তারা বিভিন্নভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়েছে।এ ঘটনায় কালিহাতী থানায় মামলার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে প্রমিজাম মেটাল কর্তৃপক্ষ। একই সঙ্গে কারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারী এবং প্রতিষ্ঠানের সম্পদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা বলছেন, কোনো শিল্পপ্রতিষ্ঠানে দলবদ্ধভাবে প্রবেশ করে চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন কিংবা আগুন দেওয়ার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে স্থানীয় পর্যায়ে শিল্প ও ব্যবসার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।তাঁরা প্রশাসন ও পুলিশের কাছে অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কারখানা কর্তৃপক্ষও দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ করা এবং প্রমিজাম মেটালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছে। তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। তবে,এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ ( ওসি) কাইয়ূম খান সিদ্দিকী সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত মুঠোফোনে জানান,কারখানাটি এলাকার পরিবেশ দূষিত করা স্হানীয়রা থানায় এসেছিল।কর্তৃপক্ষ কোন অভিযোগ / মামলা করনি।

আরও
X