ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
কলমাকান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কলমাকান্দায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত 
কলমাকান্দায় বিদ্যালয়ের জমি দখলমুক্ত, শিক্ষার পরিবেশ ফেরানোর দাবী
কলমাকান্দায় বিদ্যালয়ের জমি দখলমুক্ত, শিক্ষার পরিবেশ ফেরানোর দাবী
নেত্রকোনার কলমাকান্দায় কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ও সামনের সরকারি হালট থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিনের দখলদারির অবসানে স্বস্তি প্রকাশ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। তবে জমি দখলমুক্ত হওয়ার পর এখন বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, সীমানাপ্রাচীর, প্রবেশগেট ও খেলার মাঠসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন তাঁরা। রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলমাকান্দা সদর ইউনিয়নের কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ও সামনের সরকারি হালটে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে এক্সকাভেটর দিয়ে ২২টি স্থাপনা ও নির্মাণসামগ্রী অপসারণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান আসিফ। এ সময় সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের একটি দল উপস্থিত ছিল। সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মশিউর রহমান সেলিম বলেন, কলমাকান্দা মৌজায় বিদ্যালয়ের সামনের সরকারি হালট দখল করে বিভিন্ন ধরনের দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। সরকারি জমি দখলমুক্ত করে জনস্বার্থ রক্ষা এবং বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফাহিম মিয়া, নৈঋতা পত্র নবিস ও ইনতিশার অরোরা ফারহাসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ের জমি ও সামনের সরকারি হালট থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে তারা পরপর দুবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। অবশেষে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করায় তাদের দাবি পূরণ হয়েছে। এতে তারা খুবই খুশি। এ জন্য প্রশাসনকে ধন্যবাদ জানায় তারা। শিক্ষার্থীরা আরও জানায়, বিদ্যালয়ের জমি ও সামনের জায়গা দখলমুক্ত হওয়ায় এখন সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। তবে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, সীমানাপ্রাচীর ও প্রবেশগেট স্থাপন এবং খেলার মাঠের ব্যবস্থা করা জরুরি। এ বিষয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানায় তারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শাহজাহান কবীর বলেন, বিদ্যালয়ের জমি ও সামনের সরকারি হালট দখলমুক্ত করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এ উদ্যোগ বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সাল কামালের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।   
কলমাকান্দায় পার্টনার স্কুল পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
কলমাকান্দায় বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা
ফ্যামিলি কার্ডে অনিয়ম-স্বজনপ্রীতি বরদাস্ত নয়: ডেপুটি স্পিকার
কলমাকান্দায় সীমান্তে কৃষি পরিবেশ ও জলজপ্রাণী সংরক্ষণে মতবিনিময়
কলমাকান্দায় শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও

বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ছয় দফা দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা। এ সময় ইউএনওর বদলির দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের থানা মোড় থেকে চাঁনপুর মোড় পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিক অংশ নেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। কর্মসূচিতে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের জমি দখল, খেলার মাঠের সংকট এবং আশপাশের পরিবেশের নানা সমস্যার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও বিকাশ ব্যাহত হচ্ছে। তাঁরা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠের বিকল্প নেই। একই সঙ্গে বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি রক্ষা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং ভবিষ্যতের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রয়োজনীয় জমি নিশ্চিত করা জরুরি। কর্মসূচি থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—অবৈধ দখলে থাকা বিদ্যালয়ের জমি দ্রুত উদ্ধার করে বিদ্যালয়ের নামে হস্তান্তর; নিরাপদ ও উন্মুক্ত খেলার মাঠ নিশ্চিত করা; বহুতল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ; বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় সীমানাপ্রাচীর নির্মাণ ও আইনি সুরক্ষা; বিদ্যালয়ের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং সরকারি খাসজমি ও নদীর চর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও মিল-কারখানার দূষণ বন্ধ করা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে পৌঁছালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তাঁরা ইউএনওর বদলির দাবিতেও স্লোগান দেন। পরে বিক্ষোভকারীরা ইউএনও কার্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষোভের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এন.এম. আব্দুল্লাহ আল মামুন কার্যালয়ের সামনে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাঁদের বক্তব্য শোনেন এবং দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন। ইউএনও এন.এম. আব্দুল্লাহ আল মামুন বলেন, “সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।” এর আগে গত ১৬ আগস্ট একই দাবিতে কলমাকান্দায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। ওই কর্মসূচির এক মাসের মাথায় বুধবার ফের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকদের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল।। 

কলমাকান্দায় স্থানীয় বীজ সংরক্ষণে বীজ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বগাডুবি গ্রামে স্থানীয় বীজ সংরক্ষণ ও কৃষি জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে বীজ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। দ্বীপ শিখা সংগঠনের উদ্যোগে এবং বারসিকের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। মেলায় মোট ১০টি স্টলে সর্বোচ্চ ৫৪ ধরনের স্থানীয় ফসলের বীজ প্রদর্শন করা হয়। স্থানীয় কৃষকদের সংরক্ষিত বিভিন্ন জাতের ধান, শাকসবজি, ডাল, তেলবীজ, মসলা ও অন্যান্য ফসলের বীজ প্রদর্শনের পাশাপাশি বীজ সংরক্ষণ ও বিনিময়ের গুরুত্ব তুলে ধরা হয়। মেলাকে কেন্দ্র করে আলপনা নাফাকের সঞ্চালনায় এবং লক্ষ্মী হাজংয়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা রুহুল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাসুল তালুকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা, মোহাম্মদ হারুন অর রশিদ, মৌসুমী দাস, সুজিপ্ত হাজং, বারসিকের প্রোগ্রাম অফিসার মোঃ আলমগীর ও উপজেলা কো-অর্ডিনেটর গুঞ্জন রেমা। আলোচনায় বক্তারা বলেন, স্থানীয় বীজ কৃষি ও খাদ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ সম্পদ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কৃষি জীববৈচিত্র্য রক্ষা এবং খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় স্থানীয় বীজ সংরক্ষণ ও ব্যবহার বাড়াতে হবে। বিশেষ করে নারীরা দীর্ঘদিন ধরে বীজ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মৌসুমী দাস বলেন, স্থানীয় বীজ সংরক্ষণে নারীদের ঐতিহ্যগত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। আর সভাপতি লক্ষ্মী হাজংস্থানীয় বীজ সংগ্রহ, সংরক্ষণ ও বিনিময়ের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। মেলায় কৃষক, নারী, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় বীজের বৈচিত্র্য রক্ষা ও এগ্রোইকোলজি চর্চা জোরদারে মেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।  

পাঁচগাঁও বাজারে ৫ দোকান পুড়ে ছাই 

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে দোকানগুলোর মালামাল ও আসবাবপত্রসহ প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে পাঁচগাঁও বাজারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা দেখে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন এবং কলমাকান্দা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আশরাফুল আলমের নেতৃত্বে দুটি ইউনিট ভোর ৪টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদাররা হলেন—কামাল হোসেন, পিতা-মুজিবুর রহমান; শরিফ, পিতা-লাল মিয়া; ফিরোজ, পিতা-রজব আলী; আব্দুস সাত্তার, পিতা-নাসির উদ্দিন এবং ফারুক, পিতা-দ্বীন ইসলাম। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আগুনে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।

কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ চলছে 

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের বাজার এলাকায় পুকুরের ওপর নির্মিত অনুমোদনহীন দুইতলা ভবন ভাঙার কাজ শুরু করেছে জেলা পরিষদ নেত্রকোণা.।  মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে জেলা পরিষদের নির্দেশে ভবনটির অবৈধ অংশ অপসারণের কার্যক্রম শুরু হয়। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, সরকারি জায়গায় নির্মিত ওই ভবনের নির্মাণকাজের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি। ভবনটির নিচের অংশ পুকুরের ওপর নির্মাণ করায় এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে স্থাপনাটি বাজারের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করছে বলে জানিয়েছে জেলা পরিষদ। ভবনটি ভাঙার কার্যক্রম পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু বলেন, জেলা পরিষদের জায়গায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ বা কার্যক্রম পরিচালনা করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের অনুমোদন প্রয়োজন। কিন্তু এই স্থাপনা নির্মাণের ক্ষেত্রে মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের কোনো অনুমোদন নেওয়া হয়নি। তিনি বলেন, ‘এ কারণে স্থাপনাটি ভেঙে দেওয়া হচ্ছে। পাশাপাশি ভবনটির নিচের অংশ পুকুরের ওপর অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। এটি শুধু ঝুঁকিপূর্ণ নয়, অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’ জেলা পরিষদ প্রশাসক আরও বলেন, ‘স্থাপনাটি আইনি প্রক্রিয়া অনুসরণ না করে নির্মাণ করা হয়েছে। এর নিচের অংশ পুকুরের ওপর অবৈধভাবে নির্মিত এবং ওপরের অংশেরও কোনো অনুমোদন নেই। তাই আইন অনুযায়ী স্থাপনাটি ভেঙে ফেলা হচ্ছে।’ মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ভবনটির ওপরের অংশের বিভিন্ন স্থাপনা ভাঙার কাজ চলছে। শ্রমিকরা ভবনের বিভিন্ন অংশ অপসারণ করছেন। ভবনটির নিচের অংশ পুকুরের পানির ওপর পিলারের মাধ্যমে নির্মিত। সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে ভবনটির দুইতলার অবৈধ অংশ অপসারণ করা হচ্ছে। পর্যায়ক্রমে আইন ও বিধিবিধান অনুযায়ী স্থাপনাটির অন্যান্য অবৈধ অংশের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলাকালে কলমাকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফ, জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনির সদস্য গণ উপস্থিত ছিলেন।। 

কলমাকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় র‍্যালি, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্টেডিয়াম মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চিনাহালা মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র‍্যালি শেষে কলমাকান্দা-বরুয়াকোনা সড়কের দুই পাশে ডেপুটি স্পিকারের দিকনির্দেশনায় ১ হাজার ৪০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা সুরক্ষাবেষ্টনীসহ রোপণের কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে সড়কের দুই পাশে এসব গাছের চারা রোপণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছালাম কেরণ, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, আনোয়ার হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এইচ আর নাজিম ও রফিকুজ্জামান ইসলাম রফিক, উপজেলা ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মোহাম্মদ আলী, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেখা আক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলার ৮টি ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া বলেন, “বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা শান্তিপূর্ণ ও জনকল্যাণমূলক কর্মসূচি পালন করছি। দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়; পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণেও আমাদের দায়িত্ব রয়েছে। সেই লক্ষ্যেই কলমাকান্দা-বরুয়াকোনা সড়কের দুই পাশে ১ হাজার ৪০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব গাছ নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যতে একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে আমরা কাজ করতে চাই।” তিনি আরও বলেন, “দেশ ও মানুষের কল্যাণে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের মাধ্যমে আমরা মানুষের মাঝে ইতিবাচক বার্তা দিতে চাই।” পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কলমাকান্দায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং  এনামুল হক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান আসিফ, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাশেম। এ সময় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি নজরুলের সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে তাদের পরিচিত করে তুলতে এ প্রতিযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগীয় দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে কলমাকান্দা শিল্পকলা একাডেমির শিল্পীরা নজরুলগীতি পরিবেশন করেন। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় কবির সৃষ্টিকর্ম ও সংগীতের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

কলমাকান্দায় ডায়াগনস্টিক সেন্টারে তালা, জরিমানা ও কারাদণ্ড 

নেত্রকোণার কলমাকান্দায়  হাসপাতাল রোড এলাকায় কলমাকান্দা ডায়াগনস্টিক সেন্টার (কেডিসি) সেন্টারে  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন  অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।   এছাড়া ডায়াগনস্টিক  সেন্টার কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল কার্যক্রম  বন্ধ রাখার জন্য  সিলগালা করা হয়। অপর এক অভিযানে কলমাকান্দা সদরের গুরুত্বপূর্ণ চানপুর এলাকায় চানপুর গ্রামের জসমত আলির পুত্র মো, সোহাগ মিয়া  কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় একজনকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০/- (একশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আল মামুন উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট  ও সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফ।  

আরও
X