স্যাম্পল ঔষধ রাখার দায়ে পূর্বধলায় দুই ঔষধ ব্যবসায়ীকে জরিমানা
পূর্বধলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নেত্রকোণার পূর্বধলায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক পূর্বধলা বাজারের ব্যবসায়ী বিকাশ ঘোষের শিশু পুত্র অনিয় ঘোষ (২ বছর ৪মাস) এর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা পশ্চিমপাড়া গ্রামের নিজবাড়ীর পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
স্বজনরা জানান, অনিয় বাড়ী আশে পাশে খেলা করছিল। পরে দুপুরের দিকে পরিবারের লোকজন দীর্ঘ সময় অনিয়কে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনে থাকা পুকুরের পানিতে তাকে ভাসতে দেখেন স্বজনরা। পরে দ্রুত উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা যুবদল নেতার শিশু সন্তানের মৃত্যুতে পূর্বধলা উপজেলা বিএনপির আহবায়ক, আলহাজ্ব আবু তাহের তালুকদার, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার গভীর শোক প্রকাশ করেছেন।