গ্রামীণ অর্থনীতি সচল করাই সরকারের অন্যতম লক্ষ্য: প্রতিমন্ত্রী
কালাই জিয়া সাইবার ফোর্সে রবিউল সভাপতি, এমরান সম্পাদক
কালাইয়ে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড
জয়পুরহাটের কালাইয়ে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ২টার দিকে উপজেলার ঝামুটপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় মো. আহসান হাবীব (৪০) ও মো. শিপন মণ্ডলকে (২৫) গ্রেপ্তার করেন।
আহসান হাবীব কালাই উপজেলার হাজিপুর পশ্চিমপাড়া গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে এবং শিপন মণ্ডল বানদিঘী গ্রামের মো. আবুল কালামের ছেলে।
পরে খবর পেয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আহসান হাবীবকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং শিপন মণ্ডলকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।