ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
বেলকুচিতে জমি সংক্রান্ত জেরে ভাতিজার কোদালের কোপে চাচার মৃত্যু 
দুর্গাপূজায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ভাঙ্গুড়ায় প্রশাসনের তৎপরতা
মহাদেবপুরে দুর্গামন্দিরে বক্স বাজানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক আহত; গ্রেপ্তার ১
মহাদেবপুরে দুর্গামন্দিরে বক্স বাজানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক আহত; গ্রেপ্তার ১
নওগাঁর মহাদেবপুর উপজেলায় বক্স বাজানোকে কেন্দ্র করে দুর্গামন্দিরের ভেতরে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে দিপু (২০) নামে এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় নতুন কুমার (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার সফাপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের দুর্গামন্দিরের ভেতরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হামিদপুর গ্রামের অনুকূলের ছেলে নতুন কুমার (২৮) ও বিপ্লবের ছেলে দিপুর (২০)র  মধ্যে সাউন্ড বক্স বাজানো নিয়ে কথা-কাটাকাটি ও বাক্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে নতুন কুমার দিপুকে ছুরিকাঘাত করেন বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আনসার সদস্যরা তাকে  আটকে রাখেন। পরে মহাদেবপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নতুন কুমারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, আহত দিপু নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, নতুন কুমারকে থানায় আটক রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ধামইরহাটে পুজো মন্ডপ পরিদর্শন করেন সাবেক এমপি সামসুজ্জোহা খান
গণসংহতি আন্দোলনের নারী নেতৃত্বকে রাজনৈতিক হেনস্থার প্রতিবাদে নাচোলে সংবাদ সম্মেলন ​
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ ​
শারদীয় দুর্গোৎসবে চাঁপাইনবাবগঞ্জে ৩০০ নারীর হাতে প্রধানমন্ত্রীর উপহার 
নাচোলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শতাধিক দুস্থ নারীর মাঝে শাড়ী বিতরণ

আসন্ন শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় নারীদের মাঝে শাড়ী বিতরণ করা হয়েছে। শনিবার ​(১৭ অক্টোবর) সকাল ১০ টায় নাচোল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 'প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে প্রাপ্ত বরাদ্দকৃত শাড়ী এলাকার ১০০ জন সনাতন ধর্মাবলম্বী নারীর হাতে তুলে দেওয়া হয়। ​নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা জামায়াতের আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক  ইয়াকুব আলী, নেজাম পুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ​প্রধান অতিথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান বলেন, “শারদীয় দুর্গাপূজার আনন্দ যেন সনাতন ধর্মাবলম্বী সকলের মাঝে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে এবং তারা যেন নির্বিঘ্নে ও পূর্ণ শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।” ​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস বলেন, “আমরা সবাই মিলেমিশে সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যেন এই ধর্মীয় উৎসব সম্পন্ন করতে পারি, সে লক্ষ্যে সরকার সার্বিক সহায়তা প্রদান করে যাচ্ছে। নাচোলের কোথাও যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসন সতর্ক রয়েছে এবং সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।” ​আসন্ন বড় উৎসবের পূর্বে সরকারি এই উপহার পেয়ে উপকারভোগী সনাতন ধর্মাবলম্বী নারীরা গভীর সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

ধামইরহাটে গম্ভীরায় পানি সম্পদ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনার বার্তা

নওগাঁর ধামইরহাটে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত GO4IMPact প্রকল্পের উদ্যোগে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM) ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর (শনিবার) বিকেলে খেলনা  ইউনিয়নের বেড়ীতলা একাডেমী স্কুল মাঠে অনুষ্ঠিত গম্ভীরা অনুষ্ঠানে নাটিকার মাধ্যমে সমন্বিত পানি সম্পদ সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণসহ পরিবেশগত বিষয়ে জনসচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।   উদ্বোধন করেন খেলনা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহিল মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, ইউনিয়ন পরিষদের  সদস্যাগন।  এ অনুষ্ঠানে গম্ভিরা পরিবেশনা করেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট এর শিল্পী বৃন্দ।  এ অনুষ্ঠান উপভোগ করতে স্থানীয় প্রায় ৪ শতাধিক নারী-পুরুষ ও কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।  গম্ভীরা পরিবেশনার মাধ্যমে স্থানীয় জনগণকে পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ, বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা ও প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যায় উদ্ববুদ্ধ করা হয়। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের সৃজনশীল ও বিনোদনমূলক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ ও পানি সম্পদ সংরক্ষণ বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং নিজ নিজ অবস্থান থেকে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সৃষ্টি হবে।   

নাটোরে বাজারের ব্যাগ থেকে শুটারগান উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে ঘাসের জমিতে পড়ে থাকা বাজারের ব্যাগ থেকে একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করেছে এসআরবি-৫। শনিবার রাত ১০ টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামের সিদ্দিক চেয়ারম্যানের ঘাসের জমি পড়ে থাকা একটি বাজারের ব্যাগ থেকে ওই অস্ত্র উদ্ধার করা হয়। এসআরবি-৫ এর মিডিয়া সেল সূত্রে জানা যায়, এসআরবি নাটোর ক্যাম্পের একটি দল উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামের সিদ্দিক চেয়ারম্যানের ঘাসের জমির আইলের উপর কলাগাছের নিচে একটি বাজারের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকার সংবাদ পায়। পরে সেখান থেকে ব্যাগটি উদ্ধার করলে তা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বড়াইগ্রাম থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।

সারিয়াকান্দি পৌর এলাকার পাঁচটি পুজা মন্ডপ ও মন্দির পরিদর্শন করলেন - কাজী এরফানুর রহমান রেন্টু 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বগুড়ার সারিয়াকান্দির পাঁচটি মন্দির পরিদর্শন করছেন, বগুড়া- ১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের প্রতিনিধি সাবেক উপজেলা বিএনপির সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু। পূজামণ্ডপের নিরাপত্তা,শান্তিপূর্ণ পরিবেশ এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন নিশ্চিত করতে তিনি মন্দিরগুলো পরিদর্শন করেন। শনিবার (১৭ অক্টোবর) রাতে পৌর এলাকার পাঁচটি মন্দির তিনি পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। মন্দিরগুলোর নিরাপত্তাব্যবস্থা ও পূজা উদযাপনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। পুজা উদযাপন পরিষদের সাধারণ নিরান্জন সরকার, বিগত সরকারের আমলে আমাদের চালের ডিও লেটার নিয়ে সিন্ডিকেট হতো। তারা জোর করে চাউলের ডিও নিয়ে তাদের ইচ্ছে মতো দাম আমাদের দিতো তাই নিতে বাধ্য হতাম আমরা। এবার আমাদের এমপি কাজী রফিকুল ইসলাম একদম কঠোর নির্দেশনা থাকায় চালের  ডিও নিয়ে কোন সিন্ডিকেট হয়নি। এই জন্য এমপিকে আমি সনাতনী ধর্মালম্বীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।    হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের বিকাশ কুমার সাহা বলেন, আমরা সবসময় ৫০০ কেজি করে সরকারি চাল পেতাম পূজার অনুদান হিসেবে সরকারের কাছে থেকে। কিন্তু এবার সনাতনী ধর্মালম্বীরা ৬০০ কেজি চাল বরাদ্দ পেয়েছে এই জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আমাদের এমপি কাজী রফিকুল ইসলাম আমাদের তার ব্যাক্তিগত তহবিল থেকে ১০ হাজার করে টাকা দিয়েছে, ১৫ টি মন্দিরের জন্য আরও ১ লক্ষ টাকা করে বরাদ্দ করেছে এমপি।  পরিদর্শনকালে কাজী এরফানুর রহমান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। ধর্মীয় উৎসব যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপন করা যায়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এ সময় মন্দিরগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক যোগাযোগ রাখতে   বলেন। এছাড়াও দলের সকল নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।  পূজামণ্ডপগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের নিরাপদে পূজা উদযাপনের পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। পূজা উপলক্ষে নগরীর মন্দিরগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু । পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি সাহদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহজাত হোসেন পল্টন, পৌর বিএনপির সাংগঠনিক সোহেল রানা, পৌর বিএনপির সাবেক যুগ্ম- আহ্বায়ক মেহেদী হাসান সুফল মুন্সি, যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফণি, চন্দনবাইশা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, হাটশেরপুর যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, যুবনেতা ইন্জিনিয়ার নয়ন, সাবেক ছাএদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিপ্পন মন্ডল বাবুল, ডিগ্রি কলেজ শাখার সভাপতি অন্তর মিয়া, উপজেলা ছাএদলের সভাপতি পদপ্রার্থী রাশেদুল ইসলাম রিয়ান, পৌর ছাএদলের সভাপতি পদপ্রার্থী রিয়ানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

চাঁপাইনবাবগঞ্জে ৩০০ সনাতনী নারী পেলেন প্রধানমন্ত্রীর উপহার 

দুর্গাপূজায় চাঁপাইনবাবগঞ্জের ৩০০ নারী পেলেন প্রধানমন্ত্রীর উপহার। চাঁপাইনবাবগঞ্জে শারদীয়া দুর্গোৎসবে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৩০০ নারীকে নতুন শাড়ি দেয়া হয়েছে। শনিবার ১৭ অক্টোবর/২৬  চাঁপাইনবাবগঞ্জ শহরের টাউন ক্লাবে আনুষ্ঠানিকভাবে শাড়িগুলো বিতরণ করা হয়।  শাড়ি বিতরণ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (চাঁপাইনবাবগঞ্জের দায়িত্বপ্রাপ্ত) মোসাঃ সানজিদা ইয়াসমিন তুলি। এসময় তিনি সংক্ষিপ্ত বশাক্তব্যে বলেন— প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মকে সমান গুরুত্ব দেন। সকল ধর্মের মানুষ তাদের ভোটের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। কাজেই আপনারা সুন্দরভাবে যেন শারদীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য প্রধানমন্ত্রী এই উপহার পাঠিয়েছেন।  চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, একার পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়, তাই সকলের সহযোগিতায় এই চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি উন্নত জেলা হিসেবে গড়ে তোলা হবে। যে কোনো প্রয়োজনে তাকে বা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব কিংবা অন্যা কোনো নেতার মাধ্যমে তার শরণাপন্ন হলে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে জানান। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমেও দাবি-দাওয়া জানানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।  জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শাড়ি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন— সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন ও জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম।   জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, বিশেষ অতিথি জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, আইনজীবী গোলাম কবির,  চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা, সাবেক জেলা যুবদলের সাধারণ সম্পাদক  আব্দুর রহমান অনু, সাবেক জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: সেলিম রেজা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি এসময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে সনাতন ধর্মালম্বী নারীদের হাতে শাড়ি তুলে দেন সংসদ সদস্য মোসাঃ সানজিদা ইয়াসমিন তুলি। এ সময় তিনি বলেন,শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী এ অনন্য উদ্যোগ নিয়েছেন। সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া উৎসবের আনন্দ। সমাজের অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোই মূল লক্ষ্য আমাদের প্রধানমন্ত্রী লক্ষ্য।   

আমির হামজার মাহফিলে ‘রাজনৈতিক বক্তব্য’ বন্ধে স্মারকলিপি

পাবনার ঈশ্বরদীতে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলে রাজনৈতিক ও কুরুচিপূর্ণ বক্তব্য এবং ব্যক্তিগত আক্রমণ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে এলাকা বাসীর পক্ষে ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মহন ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিনের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। জানা গেছে, আগামী ২১ অক্টোবর উপজেলার সাহাপুর ইউনিয়নের কদিমপাড়া দারুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া প্রধান অতিথি হিসেবে পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডলের উপস্থিত থাকার কথা রয়েছে। স্মারকলিপিতে বলা হয়, ধর্মীয় আলোচনা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যে ওয়াজ মাহফিলের আয়োজন ইতিবাচক। তবে ধর্মীয় মঞ্চে রাজনৈতিক বক্তব্য, দলীয় প্রচার ও ব্যক্তিগত আক্রমণ করা হলে স্থানীয় সামাজিক পরিবেশ উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে মাহফিলে রাজনৈতিক বক্তব্য ও উসকানিমূলক মন্তব্য বন্ধে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মোহনের দাবি, তাঁরা ওয়াজ মাহফিল বন্ধের পক্ষে নন। বরং ধর্মীয় মঞ্চে যেন রাজনৈতিক বা কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া না হয়, সেটিই তাঁদের মূল দাবি। এর আগে বিভিন্ন স্থানে ইসলামি মঞ্চে রাজনৈতিক ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ঈশ্বরদীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং ধর্মীয় মাহফিলকে রাজনৈতিক বক্তব্য ও ব্যক্তিগত আক্রমণের বাইরে রাখতে প্রশাসনকে বিষয়টি অবগত করা হয়েছে।

ত্যাগীদের সম্মান দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ দিতে হবে: এনামুল হক শাহিন

বগুড়া শাজাহানপুর উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক শাহিন বলেছেন, বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আগাী নেতাদের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে  মুল্যায়ন করা হবে। অতিথি পাখীদের দিন শেষ।  তিনি সকল ষড়যন্ত্র রুখে ঐক্যের প্রত্যয় ও ত্যাগীদের সম্মান দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনে সুযোগ করে দেয়ার অঙ্গীকার করেন। আর বিএনপি সেই প্রতিজ্ঞা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।  তিনি বিএনপির বিরুদ্ধে কথিত জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং দলীয় সিদ্ধান্ত তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। শনিবার ১৭ অক্টোবর উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।   শাজাহানপুর উপজেলা বিএনপি সহ সভাপতি আবদুল হাকিম মন্ডল এর সভাপতিত্বে এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেছ উদ্দীন।   অনুষ্ঠানে সংসদ সদস্য মোরশেদ মিল্টনকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে শাহীন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নির্দেশনা ও স্থানীয় সাংগঠনিক সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়ে তিনি অতীতে আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের নিরুৎসাহিত করার প্রবণতার সমালোচনা করেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আরও
X