ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
বিএনপি নেতাকে প্রকাশ্যে গু'লি করে ও কু'পিয়ে হ'ত্যা
আটঘরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধার করুন মৃত্যু, পরে রাষ্ট্রীয় মর্যাদা মর্যাদায় দাফন
আটঘরিয়ায় বীর মুক্তিযোদ্ধার করুন মৃত্যু, পরে রাষ্ট্রীয় মর্যাদা মর্যাদায় দাফন
পরিবার পরিজন বিহীন আটঘরিয়ার অশীতপর বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানের রোববার (২৩ আগস্ট) বিকালে তার কুঁড়েঘরে একাকী করুন মৃত্যু ঘটলে পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার সহকারে দাফনের ব্যবস্থা করা হয়।   আতিয়ার রহমান ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, আগে তার একমাত্র পুত্র ও স্ত্রী মারা গিয়েছিল। একমাত্র মেয়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। তার মূল বাড়ি ছিল নারায়ণগঞ্জ জেলায়। শেষ বয়সে আটঘরিয়ার মাজপাড়া গ্রামে চরম দুর্দশার মধ্যে দিন অতিবাহিত করেন, এ সময় তিনি মানসিক ভারসাম্য হারিয়ে দিনাতিপাত করছিলেন। স্থানীয়রা জানান, আতিয়ার তার একটি জীর্ণশীর্ণ ঘরে একাকী অবস্থায় পড়ে থাকতেন, তাকে দেখাশোনা করার মত কেউ ছিলনা, ছিলনা সেবা যত্ন। কবে কখন আতিয়ার মারা গেছে তা কেউ জানেনা, তবে স্থানীয় লোকজন যখন টের পায় তখন তার মৃত শরীরে পিপড়া, মাছি্রা অবস্থান করছিল। পরে এলাকাবাসী প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের খবর দিলে ঐদিন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার সহকারে স্থানীয়ভাবে দাফনের ব্যবস্থা করা হয়।   এ সময় উপস্থিত ছিল আটঘরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মুনতাসির মাহফুজ, থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, সাবেক কমান্ডার জহুরুল হক, স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ সহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী ।
আরও
X