ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সাঁথিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ লুটপাট প্রতিপক্ষকে ফাঁসাতে  বাড়িতে আগুন
সাঁথিয়ায় শিক্ষার্থীকে হত্যার সন্দেহ থাকলেও ময়নাতদন্ত ছাড়াই দাফন 
এক উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আ'হত ১১
এক উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আ'হত ১১
পাবনা সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়ালের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১১ জন আহত। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪ টা থেকে সাড়ে ৫ টার মধ্যে সাঁথিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড শালঘর মহল্লা ও সাতবিলা এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, শালঘর মহল্লার মো. রফিকের বাড়ির পাশে পুকুর পাড়ে বেঁধে রাখা একটি ছাগল প্রথমে শিয়ালের হামলার শিকার হয়। এরপর শিয়ালটি একে একে গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে আরও কয়েকজনকে কামড়ে আহত করে। আহত ব্যক্তিরা হলেন শালঘর এলাকার বাদশার মেয়ে জুবাইদা (০৪), মংলা খাতুন (৭০), আলেয়া (২৫), ওয়াজ কুরুনি (০৭), শাহিদা (৫০), সোনিয়া (১৪)। এছাড়াও গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা গ্রামের সাব্বিরের মেয়ে সিনহা (০৩), লাকি (৩০), বায়জিদ (০৬), রেহেনা (৪২), সামসুর (২২) পাগলা শিয়ালের আক্রমনের শিকার হন।  পরে এলাকাবাসী শিয়ালটিকে একটি ঝোপ থেকে সাড়ে পাঁচটার দিকে ধরে পিটিয়ে মেরে ফেলে। সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাফুজ জানান, আহতদের জলাতঙ্ক প্রতিরোধে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। 
সাঁথিয়ায় নতুন সার ডিলার নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ
সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ী আজিজ হত্যার ৩ আসামী আটক
সাঁথিয়ায় সারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতে দেড় লাখ টাকা জরিমানা 
সাঁথিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু
রাতে সুস্থ বের হলেন, সকালে মিলল গ'লা কাটা লা'শ

পাবনার সাঁথিয়া উপজেলায় পুকুর থেকে আব্দুল আজিজ (৫৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আজিজ উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল আজিজ গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) এশার নামাজের পর বাড়ি থেকে বের হয়। পরে আর তিনি বাড়িতে ফিরে আসেননি। মঙ্গলবার সকালে মিয়াপুর মিনারপাড়া এলাকা মানিকের পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।  খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে। এসময় স্থানীয়রা আজিজের লাশ বলে সনাক্ত করে।  এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুর থেকে আজিজ নামের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গতরাতে কে বা কারা তাকে জবাই করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার 

পাবনা সাঁথিয়ার মিয়াপুর মিনারপাড়া এলাকার এক পুকুর থেকে এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি ক্ষেতপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের সেকেন সরদারের ছেলে আব্দুল আজিজ (৫৫)।  স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল আজিজ  সোমবার (০৭ সেপ্টেম্বর) এশার নামাজের পর বাড়ি থেকে বের হয়। পরে আর সে বাড়িতে ফিরে আসেনি। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে মিয়াপুর মিনারপাড়া এলাকায় মানিকের পুকুরে মাছের খাবার দিতে গিয়ে লাশ ভাসতে দেখে সাঁথিয়া থানা পুলিশকে খবর দেয় পুকুর মালিক। এখবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে। এসময় স্থানীয়রা আজিজের লাশ বলে সনাক্ত করে।  এব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুকুর থেকে আজিজ নামের এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। অতি দ্রুত এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনা হবে। 

পাবনা জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক পদে আলোচনায় ভিপি শামসুর রাহমান 

পাবনা জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক পদে পাবনা জেলার প্রতিটি উপজেলায়, পৌরসভা, ইউনিয়নে ও ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের মুখে মুখে ব্যাপক আলোচনায় ভিপি শামসুর রাহমান। কারণ হিসেবে তারা জানিয়েছে ভিপি শামসুর রহমানের পুরো পাবনা জেলায় ব্যাপক জনপ্রিয়তা, পাবনা জেলার সাধারণ মানুষের কাছে তিনি সৎ ও পরিচ্ছন্ন ইমেজ এবং জনবান্ধব নেতা হিসেবে পরিচিত। ভিপি শামসুর রহমান ছাত্রদল দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। বেড়া কলেজ ছাত্রদলের সভাপতি ও ছাত্র সংসদের ভিপি এবং বেড়া উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।  পরবর্তীতে তিনি পাবনা জেলার যুগ্ন সাধারণ সম্পাদক, সাঁথিয়া উপজেলা বিএনপির তিন মেয়াদে সাধারণ সম্পাদক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করে আসছেন।এলাকার সাধারণ মানুষের কাছে তিনি সৎ ও পরিচ্ছন্ন ইমেজ এবং জনবান্ধব নেতা হিসেবে পরিচিত।তিনি বেড়া উপজেলা মটর শ্রমিকের সাধারণ সম্পাদক ও রিক্সা শ্রমিকের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি পাবনা অঞ্চলের একজন প্রবীণ ও প্রভাবশালী বিএনপি নেতা। তিনি দলীয় মনোনয়ন নিয়ে পাবনা-১ সাঁথিয়া আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ছাত্র রাজনীতিতে ভিপি (সহ-সভাপতি) নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি স্থানীয়ভাবে "ভিপি শামসুর রহমান" নামে ব্যাপকভাবে পরিচিত। পাবনা জেলা বিএনপি'র জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও তৃণমূল নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, ভিপি শামসুর রহমান পাবনা জেলার সাঁথিয়া-বেড়াসহ জেলার প্রায় সব উপজেলায় দীর্ঘ সময় ধরে বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ও দুঃসময়ে দলের রাজনীতি টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি দলের দুঃসময়ে স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছেন। সাঁথিয়া-বেড়াসহ পাবনা অঞ্চলে বিএনপির বিভিন্ন জাতীয় ও দলীয় কর্মসূচি (যেমন প্রতিষ্ঠাবার্ষিকী বা অন্যান্য আন্দোলন-সংগ্রাম ও পথসভা) তার নেতৃত্বে নিয়মিত ও জাঁকজমকপূর্ণভাবে হাজার হাজার নেতাকর্মী নিয়ে পালন করে আসছে। বিভাগীয় এবং কেন্দ্রীয় কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মীদেরকে নিয়ে যান ভিপি শামসুর রহমান তার নিজ খরচে। দলকে সুসংগঠিত করার জন্য পাবনা জেলা বিএনপি'র জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও তৃণমূল নেতাকর্মীরা ভিপি শামসুর রহমানকে পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তারা দেখতে চায়। ভিপি শামসুর রাহমান বলেন, আমি কোন পদপদবীর লোভে দল করিনা।আমি বিএনপির প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মমতাময়ী মা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একজন কর্মী। আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, দেশের জনগণ ও বিএনপির নেতাকর্মীরা আমাকে যে আসনে ভালোবেসে বসাবেন আমি সেইখানে থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দেশের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।

সাঁথিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাবনার সাঁথিয়ায় জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভিপি শামসুর রহমানের নেতৃত্বে সাঁথিয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এসে শেষ হয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে.এম মাহবুব মোর্শেদ জ্যোতির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ভিপি শামসুর রহমান।  এসময় শামসুর রহমান বলেন, দেশ ও জাতির প্রতিটি সংকটে বিএনপি সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করেছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপি রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলীয় কার্যক্রম গতিশীল করার আহ্বান জানান তিনি । এসময় পথসভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল বারি সান্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম বন্দে,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেল, সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামসহ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

সাঁথিয়ায় নানা আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

পাবনার সাঁথিয়ায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩১ আগস্ট সকাল ১১ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এ আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না'র সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার পাল ও জাসসের আহবায়ক মিজানুর রহমান ফুলের পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী আনিসুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসাইন মোহাম্মদ বেলাল, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সেলিম, সাঁথিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুর রাজ্জাক, পৌর ছাত্র দলের আহব্বায়ক জীবন আহম্মেদ,আবৃতি প্রশিক্ষক কবি ও বাচিক শিল্পী আব্দুল্লাহ আল মামুনসহ আরো অনেকে।

সাঁথিয়ায় যাত্রীবেশে আটোভ্যান ছিনতাই, চাকলা বাজার থেকে উদ্ধার

পাবনার সাঁথিয়ায় যাত্রীবেশি ছিনতাইকারিরা ভ্যান চালক রমজান আলী (৪০)কে পিটিয়ে আটোভ্যান ছিনতাই এর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২৫ আগষ্ট) রাত সাড়ে ৯টায়  কাশিনাথপুর-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলাধীন মহিষাকোলা হাইওয়ে রাস্তার ওপর। থানা পুলিশ ছিনতাইকারি বিপ্লবকে গ্রেপ্তারসহ ছিনতাইকৃত আটোভ্যান উদ্ধার করছে। পারিবারিক ও থানা সূত্রে জানা যায়, উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের পাইকরহাটি গ্রামের মৃত মোমিন সরদারের ছেলে রমজান সরদার একজন আটোভ্যান চালক। প্রতিদিনের ন্যায় গত ২৫ আগষ্ট সন্ধ্যা রাতে আটোভ্যান নিয়ে শহীদনগর বাজারে যায়। রাত ৯টায় দিকে যাত্রীবেশী বেড়া উপজেলার মোল্লা বাড়ি গুচ্ছগ্রামের নজরুল ইসলামের ছেলে সবুর(২৫)ও বিপ্লব(২২) এবং ফকির  মিয়ার ছেলে ভোলা (১৯) নামের ৩ জনকে উক্ত বাজার থেকে চাকলা বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে কাশিনাথপুর-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলাধীন মহিষাকোলা হাইওয়ে রাস্তার ওপর পৌঁছামাত্রই যাত্রীবেশী ছিনতাইকারিরা আটোভ্যান চালককে থামতে বলে। আটোভ্যানটি থামতেই ছিনতাইকারিরা ভ্যন চালক রমজানের মাথায় আঘাত করে আটোভ্যানটি ছিনিয়ে নেয়। এসময় তার ডাকচিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসেন এবং আহত অবস্থায় বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সাঁথিয়া থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, স্থানীয়রা ওই রাতেই  ছিনতাইকারি বিপ্লব সরদারকে আটক করে জিজ্ঞাসাবাদে জানতে পারে আটোভ্যানটি ছিনতাই করেছে। এসময় তাকে উত্তম-মধ্যম দিয়ে বেড়া থানা পুলিশে দেওয়া হয়। বেড়া থানা পুলিশ সাঁথিয়া থানা এলাকার ঘটনা হওয়ায় উক্ত যুবককে ওই রাতেই সাঁথিয়া থানা পুলিশের কাছে দেন। বিপ্লবকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ছিনতাইকৃত আটোভ্যানটি চাকলা বাজার থেকে উদ্ধার করা হয়। এঘটনায় রমজানের ভাই বাদী হয়ে ৩জনকে আসামী করে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেছেন।

নানা আয়োজনে সাঁথিয়া প্রেস ক্লাবের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার ২২ আগস্ট সকাল ১০ টার দিকে  সাঁথিয়া প্রেস ক্লাব থেকে একটি আনন্দ র‍্যালী বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।  র‍্যালী শেষে প্রেস ক্লাবের সেক্রেটারী ফারুক হোসেন এর পরিচালনায় ও সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৮ পাবনা ০১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।  এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, সাঁথিয়া থানার (তদন্ত) ওসি আব্দুল লতিফ। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান, উপজেলা এনসিপির আহবায়ক বকুল হোসেন, সেক্রেটারী আনিসুর রহমান, জামায়াতের পৌর আমীর হাফেজ আব্দুল গফুর, পৌর এনসিপির আহবায়ক আবু দাউদ ফকির।  এসময় সাংবাদিক দের মধ্যে বক্তব্য রাখেন জয়নুল আবেদিন রানা, আলী আহসান মঞ্জু, মানিক মিয়া রানা, রতন দাস, মীর নাজমুল বারী নাহিদ সহ বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।  আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটা অনুষ্ঠিত হয়।  

আরও
X