ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ভাঙ্গুড়ায় প্রশাসনের তৎপরতা
ভাঙ্গুড়া প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ অক্টোবর
ভাঙ্গুড়ায় সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকরণে গণশুনানি
ভাঙ্গুড়ায় সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকরণে গণশুনানি
পাবনার ভাঙ্গুড়ায় সরকারি ও বেসরকারি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সুশাসন জোরদার করার লক্ষ্যে এক মতবিনিময় সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার খান মরিচ ইউনিয়নের বৃদ্ধা মরিচ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০ টায় নাগরিক সমাজের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। ​‘নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় বাংলাদেশ রুরাল ইকনোমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা প্রদান করে ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। ​কমিউনিটি স্কোরকার্ড ও গণশুনানি বাস্তবায়ন কমিটির সভাপতি শ্রী জ্ঞানেন্দ্র নাথ মুরালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. শামীম হাসান।  ভাঙ্গুড়া উপজেলা আদিবাসী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শ্রী রনজিৎ বসাকের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্রেড-এর প্রকল্প সমন্বয়কারী মো. আশিকুর রহমান, মিচমেথুইর দুর্গা মন্দিরের সভাপতি ডা. দুলাল সরকার, গ্রাম প্রধান শ্রীবাস মুড়রী, শ্রী নিখিল বসাক, করতকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রী অমৃত সরকার এবং স্থানীয় কমিউনিটি সদস্য অনিতা রানী। ​অনুষ্ঠানের উন্মুক্ত গণশুনানি পর্বে অতিথিদের কাছে বিভিন্ন সেবার মান, প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা এবং জবাবদিহিতা নিয়ে নানা প্রশ্ন তুলে ধরেন এলাকাটির সাধারণ সেবাগ্রহীতা কৃষ্ণ বসাক, বৃষ্টি রানী, গান্ধী বসাক, সনজিৎ সিং ও নওমী রানীসহ অনেকে।  ​সভায় বক্তারা বলেন, সরকারি-বেসরকারি সেবার মান বৃদ্ধিতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। একই সাথে স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে পারস্পরিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত সেবা সহজে পেতে পারে। ​উক্ত আয়োজনে ইউরোপীয় ইউনিয়ন, মানুষের জন্য ফাউন্ডেশন, উই ক্যান বাংলাদেশ এবং খ্রিস্টান এইড-এর অর্থায়ন ও সহায়তার পাশাপাশি সার্বিক সমন্বয়ে ছিলেন ব্রেড-এর হিসাব রক্ষক আবুল কালাম আজাদ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আবুজর গিফারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় আদিবাসী নাগরিকেরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।  
ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি
ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির কাউন্সিলে সভাপতি শামসুল আলম, সম্পাদক ইউসুফ
ভাঙ্গুড়ায় ভূমি অফিসে গণশুনানি
ভাঙ্গুড়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ডিসি'র শুকনা খাবার বিতরণ
ভাঙ্গুড়ায় অসহায় পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ

পাবনার ভাঙ্গুড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার  দরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারের খাদ্যসামগ্রী বিতরণ করেন, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)বিকাল ৩টার দিকে  উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এলাকার  দরিদ্র, দুঃস্থ ও মানুষ মধ্যে ত্রাণ বিতরণ সমন্ময় করেন,ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান এবং সহযোগিতায় ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আলম। এ সময় সংক্ষিপ্তি মতবিনিময় সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, দুর্যোগ ও সংকটের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। দরিদ্র ও দুঃস্থ মানুষের জন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় বরাদ্দকৃত সহায়তার মাধ্যমে পর্যায়ক্রমে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। সরকারের এ উদ্যোগে দুর্যোগকবলিত ও নিম্নআয়ের মানুষের সাময়িক খাদ্যসংকট লাঘব হবে বলে আশা করছেন ।  

রাতের আঁধারে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল!

পাবনার ভাঙ্গুড়ায় মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ব্যানারে এক ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার গভীর রাতে যুবলীগের ১০-১৫ জন নেতাকর্মী এই মিছিলে অংশ নেন। তবে উপজেলার ঠিক কোন এলাকায় মিছিলটি বের করা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মিছিল শেষে অংশগ্রহণকারীরা ১ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে আপলোড করেন। ভিডিওটিতে দেখা যায়, টর্চের আলো জ্বালিয়ে ও মুখে মাস্ক পরে যুবলীগের ১০-১৫ জন নেতাকর্মী পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একইসঙ্গে পাবনা জেলা যুবলীগের সভাপতি হিসেবে নাজমুল ইসলাম পিয়াল ও সাধারণ সম্পাদক হিসেবে তায়েজুল ইসলামের নাম ঘোষণা করায় ভিডিওর মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়। এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গুড়া থানার ওসি মো. সাফিউল আযম জানান, রাতের আঁধারে অনুষ্ঠিত যুবলীগের এমন ঝটিকা মিছিল সম্পর্কে তিনি কিছুই জানেন না।

ভাঙ্গুড়ায় বীর মুক্তিযোদ্ধা আকতার আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পাবনার ভাঙ্গুড়ায় অবসর প্রাপ্ত সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আকতার আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে। এ সময় প্রথমে পাবনা জেলা পুলিশের একটি চৌকস দল ও বগুড়া সেনানিবাসের একটি চৌকস দল সামরিক সম্মান প্রদর্শন করে গার্ড অফ অনার প্রদান করেন।  তিনি ৭ আগষ্ট রাত নয়টায় ইন্তেকাল করেন,পরের দিন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পাটুলী পাড়া কবরস্থানে মরহুম আকতার আলীর জানাজা ও দাফন কার্যক্রমের আগে সকাল ১১ টায় প্রথমে পাটুলী পাড়া ঈদগা ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বিকাল  সাড়ে ৪ টায় বগুড়া সেনানিবাসের একটি চৌকস দল সামরিক সম্মান প্রদর্শন করে গার্ড অফ অনার প্রদান করেন। সামরিক রীতিনীতি অনুযায়ী শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতির এই বীর সন্তানকে শেষ বিদায় জানানো হয়।  মরহুম আকতার আলী সেনাবাহিনীতে দায়িত্ব পালনের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশের স্বাধীনতা অর্জনে অবদান রাখেন।অবসর প্রাপ্ত হওয়ার পর থেকে চাটমোহর উপজেলার রেল বাজার এলাকায় তার শশুর বাড়িতে বসবাস করতেন এবং সেখানেই তার মৃত্যু হয়,মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭২ বছর।তার মৃত্যুতে পরিবার, সহযোদ্ধা ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে তাকে নির্ধারিত কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,সেনাবাহিনীর সদস্য,বীর মুক্তিযোদ্ধা, স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

ভাঙ্গুড়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী পালিত

পাবনার ভাঙ্গুড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভাঙ্গুড়ার মেদা কালীবাড়ী মন্দির অঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ভাঙ্গুড়া উপজেলা ও পৌর কমিটির উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূজা-অর্চনা, ধর্মীয় আলোচনা, প্রার্থনা ও অন্যান্য ঐতিহ্যবাহী ধর্মীয় আনুষ্ঠানিকতায় দিনটি পালিত হয়। জন্মাষ্টমীর এ আয়োজনে ভাঙ্গুড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সংগীত কুমার পাল, সাধারণ সম্পাদক সমরজিৎ গুন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল কুমার সরকার, সাধারণ সম্পাদক প্রলয় কুমার বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ভাবেশ চন্দ্র দে, সাধারণ সম্পাদক বাবু মলয় কুমার দেবসহ বিভিন্ন মন্দিরের সভাপতি-সম্পাদক এবং বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে মেদা কালীবাড়ী মন্দির প্রাঙ্গণ পরিণত হয় মিলনমেলায়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ভক্তদের আগমন শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। একপর্যায়ে বিপুলসংখ্যক ভক্তের সমাগমে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ ও তাঁর দেওয়া ন্যায়, সত্য, মানবতা ও ধর্ম প্রতিষ্ঠার শিক্ষা তুলে ধরেন। তারা বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ শুধু ধর্মীয় বিশ্বাসের বিষয় নয়; তাঁর জীবন ও কর্ম থেকে মানবসমাজ শান্তি, ন্যায়, ভ্রাতৃত্ব ও মানবিকতার শিক্ষা নিতে পারে। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অধর্ম ও অন্যায়ের বিনাশ এবং ধর্ম প্রতিষ্ঠার বার্তা নিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। তাই প্রতিবছর ভক্তরা গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তাঁর জন্মতিথি জন্মাষ্টমী পালন করে থাকেন। আয়োজকরা জানান, শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের বার্তা সমাজে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। উৎসব শেষে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় জন্মাষ্টমীর এ বর্ণাঢ্য আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে জন্মাষ্টমীর আনন্দ ও ধর্মীয় ভাবধারায় অংশগ্রহণ করায় সকল ধর্মপ্রাণ মানুষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ভাঙ্গুড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সংগীত কুমার পাল। এ সময় তিনি জন্মাষ্টমীর অনুষ্ঠানকে ঘিরে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করা এবং সার্বিক সহযোগিতা প্রদানের জন্য উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সার্বিকভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সম্প্রীতির বার্তায় ভাঙ্গুড়ার মেদা কালীবাড়ীতে উদযাপিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবটি পরিণত হয় এক আনন্দঘন ও স্মরণীয় ধর্মীয় আয়োজনে।

ভাঙ্গুড়ায় নজরুল বর্ষ অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্মকে স্মরণ ও নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুল ইসলাম, ভেটেনারি সার্জন ডা. শারমিন, মাধ্যমিক কর্মকর্তা আতিকুজ্জামান,ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহবুব উল আলম সহ প্রমুখ। অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষ উদযাপনের কর্মসূচি শুরু হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক,শিক্ষার্থী সাংস্কৃতিককর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা নজরুলের বিদ্রোহী চেতনা, মানবতা ও সাম্যের বাণী নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

ভাঙ্গুড়ায় মানসিক স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপী কর্মশালা

পাবনার ভাঙ্গুড়ায় মাধ্যমিক  পর্যায়ের শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।   আজ রবিবার (৩০ আগস্ট) উপজেলার পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই কর্মশালা হয়। স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজন করে। দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাব বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ্ নায়ক। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাব-এর আইটি ও প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন, কো-অর্ডিনেটর অহিদুজ্জামান লিটন প্রমুখ। কর্মশালা পরিচালনা করেন বিশিষ্ট মানসিক স্বাস্থ্য পরামর্শদাতা ও মনোচিকিৎসক মোহাম্মদ মকছুদ মালেক। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, মানসিক বিকাশ, মানসিক সংকট, কাউন্সেলিং, প্রেরণা (মোটিভেশন),হাইপার ও হাইপো আচরণসহ বিভিন্ন বিষয়ে কর্মশালায় আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে করণীয় সম্পর্কেও আলোচনা করা  হয়। এতে উপজেলার ৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪২ জন শিক্ষার্থী, ২০ জন শিক্ষক এবং ২০ জন অভিভাবক  অংশ গ্রহণ করেন। বিদ্যালয়গুলো হলো- পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয়, আদাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়, ছোট বিশাকোল উচ্চ বিদ্যালয়,অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় ও জরিনা-রহিম বালিকা উচ্চ বিদ্যালয়। পরে অংশ গ্রহণকারীদের মাঝে সনদ প্রদান করা হয়।

ভাঙ্গুড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

পাবনার ভাঙ্গুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বাদ জোহর উপজেলা মডেল মসজিদে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর বর্ণাঢ্য জীবন, কর্ম ও তাঁর শিক্ষা নিয়ে আলোচনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা আমিনুল ইসলাম মিয়াজী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও সাংবাদিকরা। আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও শিক্ষা অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করাত হয়। অপর দিকে একই দিনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ও অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী এ ক্যাম্পে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। ক্যাম্পের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান খোকন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ হাসপাতালের পরিচালক জহুরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ‘পথের প্যাঁচাল’ ফেসবুক পেজের কনটেন্ট ক্রিয়েটর জহুরুল, শামিম সহ অন্যান্যরা। ক্যাম্পে শিশু রোগ বিষয়ে  চিকিৎসক ডা. সাবির খান এবং মেডিসিন, হৃদরোগ ও ডায়াবেটিস রোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মেহেদী হাসান সাগর রোগীদের চিকিৎসাসেবা দেন। ক্যাম্পে শিশু, নারী ও বয়স্কসহ বিভিন্ন বয়সী রোগীরা চিকিৎসকদের পরামর্শ নেন। এ সময় নিরাপদ হাসপাতালের পরিচালক জহুরুল ইসলাম বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে মানুষের সেবায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মারহর সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্টিত হয়।  

আরও
X