ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারের ডিলার না দেন, বিষের ডিলার দেন: ফেসবুকে ছাত্রদল নেতা
উলিপুরে আমন ধানে ছাতরা পোকার আক্রমণ, ফলন নিয়ে শঙ্কায় কৃষক
ফুলবাড়ীতে শান্তি ও নিরাপদ পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি নবাগত ইউএনও জাহিদের
মশিউর অর্ণব
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নবাগত ইউএনও মোঃ জাহিদ হাসান যোগদান করেছেন। বুধবার (১৪ অক্টোবর) তিনি আনুষ্ঠানিক যোগদান করেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবার) থেকে তিনি তার দপ্তরে পূর্ণাঙ্গভাবে দাপ্তরিক কাজ শুরু করেছেন। পূর্বের ইউএনও দিলারা আকতার ফুলবাড়ী থেকে পদায়ন পেয়ে তার বাড়ির কাছের চট্রগ্রাম বিভাগে যান। ইউএনও দিলারা আকতার বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী উপজেলা ত্যাগ করে চট্রগ্রামের উদ্দেশ্যে রহনা হয়েছেন। জানা গেছে, নওগাঁ জেলায় জন্ম নেয়া মোঃ জাহিদ হাসান ফুলবাড়ী উপজেলায় ইউএনও হিসেবে যোগদানের আগে নাটোর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পদায়ন পেয়ে তিনি বুধবার (১৪ অক্টোবর) ফুলবাড়ী উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। নবাগত ইউএনও মোঃ জাহিদ হাসান জানান, তিনি ফুলবাড়ী উপজেলাকে একটি শান্তিময় উপজেলা গড়ার বাহক হতে চান। ফুলবাড়ী উপজেলাবাসী যাতে শান্তিতে ঘুমাতে পারেন, নিরাপত্তায় চলতে পারেন সেই পরিবেশ সৃষ্টির চেষ্টা করবেন তিনি। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
উলিপুরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
দুর্গাপূজার তৈজসপত্র তৈরিতে ব্যস্ত রাজারহাটের কুমারপাড়া
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
এক বছর ধরে ‘সন্তানের’ মতো গাঁজা গাছ লালন, অতঃপর...

কুড়িগ্রামের রাজারহাটে পুলিশের বিশেষ অভিযানে একটি বসতবাড়ির রান্নাঘরের পেছন থেকে ১৪ ফুট লম্বা জীবন্ত একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের মেকুরটারী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মেকুরটারী গ্রামে আসমানের বসতবাড়িতে বেআইনিভাবে গাঁজার গাছ চাষ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে রাজারহাট থানা পুলিশ। তথ্যের সত্যতা নিশ্চিত হয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল আসমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় রান্নাঘরের পেছন থেকে প্রায় ১৪ ফুট লম্বা তাজা গাঁজার গাছটি উদ্ধারসহ আসমানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসমান স্বীকার করেছেন, তিনি প্রায় এক বছর ধরে লোকচক্ষুর অন্তরালে গোপনে গাছটি লালন-পালন করে আসছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ ফুট লম্বা একটি জীবন্ত গাঁজার গাছ উদ্ধারসহ এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি এই অভিযান অব্যাহত থাকবে।

সাদা ধানের ভিড়ে কালো ধানে নতুন স্বপ্ন, রাজারহাটের কৃষক আজমলের

সাদা ধানের ভিড়ে এবার দেখা মিলেছে ব্যতিক্রমী কালো ধানের। কুড়িগ্রামের রাজারহাট ইউনিয়নের বোতলার পাড় গ্রামে এক বিঘা জমিতে ‘ব্ল্যাক রাইস’ বা কালো ধানের চাষ করেছেন কৃষক আজমল কবির মনি। প্রায় দেড় মাস আগে জমিতে এ ধানের চাষ শুরু করেন তিনি। নতুন জাতের এ ধান দেখতে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল। সরে জমিনে গিয়ে জানা যায়,ব্যতিক্রম কিছু করার আগ্রহ থেকেই তিনি এক বিঘা জমিতে কালো ধানের চাষ করেছেন। ধানের বীজ অনলাইনে দেখে আগ্রহ হয়েছে, পরবর্তীতে অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসে জমিতে লাগিয়েছিন তিনি। কৃষক আজমল কবির মনি জানান, বাপ দাদা সারা জীবন দেশীয় বীজ দিয়ে ধান চাষ করে আসছেন।আমি ভিন্ন চিন্তা থেকে ব্লাক রাইস ধান লাগিয়েছি। এলাকার অনেকেই এ জাতীয় ধান লাগাতে নিষেধ করেছেন। তবুও তাদের কথা উপেক্ষা করে লাগিয়েছি।আশা করছি ফলন ভালো হবে।ভালো ফলন পেলে পরবর্তীতে বেশি পরিমাণে লাগানোর চিন্তা আছে।  স্থানীয় কৃষক হারুন মিয়া জানান, এধরনের ধান আমাদের রাজারহাটে আগে দেখা যায়নি।তবে যদি ফলন ভালো হয় এবং বাজার মূল্য ভালো পাওয়া যায় তাহলে পরের সিজনে ব্লাক রাইস ধান চাষ করবেন বলে জানান তিনি।  অপর কৃষক ফখর উদ্দিন জানান, হামরা বাবা বয়স্ক মানুষ। হামার বাপ দাদা যে বীজ দিয়া জমিত ধান চাষ করছে সেই ভাবেই চাষ করমো।   পুষ্টিবিদদের মতে ব্লাক রাইস বা কালো ধানের চাল সাধারণত কালচে বা গাঢ় বেগুনি রঙের হয়ে থাকে। এর বাইরের স্তরে অ্যান্থোসায়ানিন নামের প্রাকৃতিক রঞ্জক থাকে, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে পরিচিত। এছাড়া কালো চালে খাদ্যআঁশসহ বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। এ কারণে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে কালো চাল নিয়ে আগ্রহ বাড়ছে। তবে কালো চালকে কোনো রোগের চিকিৎসা হিসেবে দেখার সুযোগ নেই। অন্যান্য চালের মতো এটিও পরিমাণ বুঝে খেতে হয়। সুষম খাদ্যতালিকার অংশ হিসেবে কালো চাল গ্রহণ করা যেতে পারে। কৃষি অফিস সূত্রে জানা যায়, নতুন কোনো জাতের ধান চাষের ক্ষেত্রে ফলন, উৎপাদ খরচ,রোগবালাইয়ের প্রকোপ, স্থানীয় আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা এবং বাজারদর গুরুত্বপূর্ণ বিষয়। এসব দিক ইতিবাচক হলে কালো ধান কৃষকদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি করতে পারে। রাজারহাট উপজেলার কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় জানান,ব্লাক রাইস বা কালো ধান বিঘায় ১৭-১৮ মণ হয়।ফলন কম হলেও বাজারদর প্রতি মণ আনুমানিক ১৫০০-১৬০০ টাকা হওয়ায়  কৃষক পোশাতে পারেন। এছাড়াও এটি চাষ করতে প্রচিলত চাষাবাদ ব্যবস্থাই যথেষ্ট। পুষ্টি গুণে ভরপুর হওয়ায় অনেক কৃষক এখন সৌখিনভাবে এটি চাষাবাদ করছেন।  

বাংলাদেশি ভেবে দুই ভারতীয়কে বিএসএফের গু'লি!

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গুলিবিদ্ধ ভারতীয় দুই নাগরিক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। তিনি জানান, ভারতীয় দুই নাগরিক গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তাদের সবধরনের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। এর আগে রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুই ব্যক্তিকে ফেলে যাওয়ার অভিযোগ ওঠে। পরে বাংলাদেশি সহযোগীরা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে পুলিশের হেফাজতে তাদের চিকিৎসা চলছে। গুলিবিদ্ধ দুই ব্যক্তি হলেন আব্দুল আলীম ও ইসমাইল হোসেন। তারা ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মাইনকার চর জেলার সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু এলাকার বাসিন্দা। আব্দুল আলীম আব্দুল মজিদ মন্ডলের ছেলে এবং ইসমাইল হোসেন মৃত আব্দুল করিম শেখের ছেলে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের শরীরেই গুলির আঘাত রয়েছে। তাদের মধ্যে আব্দুল আলীমের অবস্থা আশঙ্কাজনক। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ভারতীয় দুই নাগরিককে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেবে।

কারাবন্দি আওয়ামী লীগ নেতা বিপুল ভোটে বিজয়ী!

কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী সহকারী (ল’ ক্লার্ক বা মুহুরি) সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে ৬৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন মুহুরি। তবে নির্বাচনের দুই দিন আগে তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে রাতে ফলাফল ঘোষণা করে সমিতির নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বারের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আব্দুল বাতেন কুড়িগ্রাম জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকনের আইনজীবী সহকারী। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বাসিন্দা এবং ওই ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি। কুড়িগ্রাম সদর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় আদালত প্রাঙ্গণ থেকে আব্দুল বাতেনকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে জানা যায়, ১৪ সদস্যের প্যানেলের মধ্যে আব্দুল বাতেন সমর্থিত প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটজন বিজয়ী হয়েছেন। সভাপতি পদে আব্দুল বাতেন পেয়েছেন ২০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমেদ পেয়েছেন ১৪০ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুল বাতেন সমর্থিত প্যানেলের আতিয়ার রহমান ১৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান পেয়েছেন ১০১ ভোট। সমিতিতে মোট ভোটার ৩৬২ জন। এর মধ্যে ৩৫৮ জন ভোট দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, ‘নির্বাচনের আগে একজন প্রার্থীকে গ্রেপ্তার করায় নির্বাচন কমিশনার হিসেবে আমি মর্মাহত হয়েছি। আব্দুল বাতেনকে কেন গ্রেপ্তার করা হয়েছে, আমি জানি না। তবে তাকে গ্রেপ্তার করার কারণে সে অনেক সহানুভূতির ভোট পেয়েছে এবং তার প্যানেলের সংখ্যাগরিষ্ঠ সদস্য বিজয়ী হয়েছে।’

পড়াশোনার পাশাপাশি প্রতিমা গড়ে লাখ টাকা আয় করছেন কলেজ পড়ুয়া শিক্ষার্থী বাঁধন

কুড়িগ্রামের রাজারহাটে দুর্গাপূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। উপজেলার বৈদ্যের বাজার এলাকার প্রতিমাপল্লিতে তৈরি হচ্ছে দুর্গাপূজার নানা প্রতিমা। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি এসব প্রতিমা কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে। প্রতিমাপল্লিতে গিয়ে দেখা যায়, বাঁধন মালাকার নামে এক কলেজছাত্র একাই তৈরি করেছেন ২০ সেট দুর্গাপূজার প্রতিমা। বাঁধন রাজারহাট এমআই সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। প্রতিটি সেট প্রতিমা ২০ থেকে ৩২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হবে বলে জানিয়েছেন তিনি। এ বছর প্রতিমা বিক্রি করে সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে তার। বাঁধন জানান, বংশপরম্পরায় বাবা-মায়ের কাছ থেকেই প্রতিমা তৈরির কাজ শিখেছেন তিনি। তার বাবা সন্তোষ মালাকার একসময় প্রতিমা তৈরির কাজে দক্ষ কারিগর হিসেবে পরিচিত ছিলেন। পড়াশোনার পাশাপাশি প্রতিবছর দুর্গাপূজার মৌসুমে প্রতিমা তৈরির কাজে যুক্ত হন বাঁধন। প্রতিমা তৈরির কাজে বাঁধনকে সহযোগিতা করছেন তার মা বেলী মালাকারও। তিনি বলেন, রং, মাটি ও প্রতিমা তৈরির অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় এ পেশায় টিকে থাকা এখন বেশ চ্যালেঞ্জিং। তারপরও ছেলের কাজে উৎসাহ দিতে অবসর সময়ে তিনি সহযোগিতা করে যাচ্ছেন। বেলী মালাকার আরও বলেন, প্রতিমা তৈরির আনুষঙ্গিক উপকরণ কিনতে অনেক সময় প্রয়োজনীয় অর্থের সংকট দেখা দেয়। একই সঙ্গে পরিশ্রমের তুলনায় লাভ কম হওয়ায় অনেক মালাকার পরিবার ধীরে ধীরে এ পেশা ছেড়ে দিচ্ছে।  প্রতিবছর প্রতিমা তৈরির মৌসুমে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হলে কারিগররা এ পেশায় টিকে থাকার পাশাপাশি পরিবার ও স্থানীয় অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখতে পারতেন। স্থানীয় কারিগররা বলছেন, ধর্মীয় উৎসবকে ঘিরে প্রতিবছর প্রতিমা তৈরির মাধ্যমে মালাকার পরিবারগুলোর যেমন আয় হয়, তেমনি এ পেশার সঙ্গে যুক্ত মৃৎশিল্পী, রং ও সাজসজ্জার উপকরণ সরবরাহকারীসহ বিভিন্ন শ্রেণির মানুষেরও কর্মসংস্থান সৃষ্টি হয়। তবে কাঁচামালের মূল্যবৃদ্ধি ও পর্যাপ্ত পুঁজির অভাব এ ঐতিহ্যবাহী পেশার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ইউনিয়ন পরিষদের নিলামকৃত গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদের নিলামকৃত গাছ, বৈদ্যুতিক করাত দিয়ে কাটার সময়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব মিয়া (৩৯) নামে এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার চাকিরপশা ইউনিয়ন পরিষদ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।  নিহত বিপ্লব মিয়া রাজারহাট সদর ইউনিয়নের মেকুরটারী গ্রামের আব্দুল মজিদের ছেলে। চাকিরপশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম ব‌লেন, ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের জন্য পরিষদের সামনে থাকা কয়েকটি গাছ অপসারণের উদ্যোগ নেওয়া হয়। গাছগুলো নিলামে বিক্রি করা হয়েছিল। বৃহস্পতিবার গাছ কাটার সময় শ্রমিকরা বৈদ্যুতিক করাত ব্যবহার করছিলেন। তিনি বলেন, গাছ কাটার একপর্যায়ে বিপ্লব মিয়ার পা পিছলে যায়। এ সময় করাতের তার ছিঁড়ে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ঘটনাটি শুনেছি।

অতীতের দীর্ঘ সময়ে রাষ্ট্র যন্ত্রের বিভিন্ন দপ্তরে মরিচিকা ধরেছে: রাজারহাটে দুর্যোগ, ত্রাণ ও পুনবার্সনমন্ত্রী 

দীর্ঘ ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগকে পঙ্গু করে ফেলা হয়েছিল বলে মন্তব্য করেছেন দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন,রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ দীর্ঘদিন সঠিকভাবে কাজ করতে না পারায় আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো অনিয়ম,দুর্নীতি ও অসামঞ্জস্য রয়ে গেছে। এসব সমস্যা চিহ্নিত করে সরকার ধীরে ধীরে সমাধানের উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন,দীর্ঘ সময় ধরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভাগের কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। এর প্রভাব প্রশাসনের বিভিন্ন পর্যায়েও পড়েছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে অসঙ্গতি ও অনিয়ম রয়েছে,তা একদিনে দূর করা সম্ভব নয়। সরকার এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং রাষ্ট্রযন্ত্রকে আরও কার্যকর করার জন্য কাজ করছে। তিনি বলেন,দেশের উন্নয়নের জন্য শক্তিশালী ও কার্যকর প্রশাসন প্রয়োজন। রাষ্ট্রের প্রতিটি বিভাগকে জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। একই সঙ্গে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। কুড়িগ্রামের উন্নয়ন প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন,কুড়িগ্রামকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ জেলা থেকে সরকার কোনো আসন না পেলেও উন্নয়নের ক্ষেত্রে কুড়িগ্রামকে কোনোভাবেই অবহেলা করা হবে না। তিনি বলেন,কুড়িগ্রাম দেশের একটি পশ্চাৎপদ জেলা। এ জেলার মানুষের আর্থসামাজিক উন্নয়নে সরকারের বিশেষ নজর রয়েছে। জেলার অনেক মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। তাদের জীবনমান উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। মন্ত্রী আরও বলেন,কুড়িগ্রামের মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এসব প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মানুষের কাজের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি আয় বাড়ার ফলে দারিদ্র্য কমবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। তিনি বলেন,শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোও সরকারের অন্যতম লক্ষ্য। কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনের প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে কুড়িগ্রামের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। এর ফলে সরকারের প্রতি মানুষের আস্থাও আরও বাড়বে। রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন প্রসঙ্গে মন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে আধুনিক অবকাঠামোর প্রয়োজন রয়েছে। নতুন ভবনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের কাজের পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষও আরও সহজে সরকারি সেবা পাওয়ার সুযোগ পাবেন। উপজেলা পর্যায়ে সরকারি সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি। উদ্বোধন শেষে মন্ত্রী রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন ও হলরুমের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও
X