কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা শহরের পূবালী ব্যাংক পিএলসির ‘ক্যাশলেস ফুলবাড়ী’ শীর্ষক প্রযুক্তির নির্ভর ব্যাংকিং কর্মষূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহৃস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২ টায় এ উপলক্ষে বর্ণাঢ্য একটি র্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করা হয়। পরে অনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এর উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক সফিকুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পূবালী ব্যাংক পিএলসির ফুলবাড়ী শাখার সিনিয়র অফিসার কমলেন্দু রায়। এখানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য মোহাম্মদ আলী, নজরুল বকশী, নুরজামাল হোসেনহ
পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস ব্যাংকিংয়ের সঙ্গে জড়িত শতশত গ্রাহক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এসব গ্রাহকদের মধ্যে অনেককে বাংলা কিউআর-এর বারকোড সংবলিত উপহার বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস ব্যাংকিংয়ের গ্রাহকদের জন্য বিনামূল্যে হিসাব নং খুলে দেয়া হবে। তাদের বিনামূল্যে ডেবিট কার্ড প্রদান করা হবে। গ্রাহকরা টাকা নহদ জমা দিতে পারবেন।
বাংলা কিউআর-এ মাধ্যমে পেমেন্ট ফান্ড ট্রান্সফার, বিদ্যুৎ, পানি বিল প্রদানসহ মোবাইল রিচার্জ সহজে করতে পারবেন। এই ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনে করলে দেশের টাকা দেশেই থাকবে।