ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
উলিপুরে আমন ধানে ছাতরা পোকার আক্রমণ, ফলন নিয়ে শঙ্কায় কৃষক
উলিপুরে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
ইয়াবাসহ গ্রেপ্তার, বিএন‌পি নেতাকে পদ থেকে অব্যাহ‌তি
ইয়াবাসহ গ্রেপ্তার, বিএন‌পি নেতাকে পদ থেকে অব্যাহ‌তি
কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ মো. আফজাল হোসেন (৪২) নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর তাকে দলীয় পদ ও সংগঠন থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি। দুপুরে ইউনিয়নের পুরাতন অনন্তপুর বাজার এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে ৭৪টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখার (ডি‌বি) একটি দল। পুলিশ জানায়, গ্রেপ্তার আফজাল হোসেন হাতিয়া ইউনিয়ন বিএনপির চার নম্বর যুগ্ম আহ্বায়ক। এদিকে রোববার রাতে উলিপুর উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী ও সদস্যসচিব হায়দার আলী মিঞা স্বাক্ষরিত চিঠিতে আফজালকে সাময়িক অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। চিঠিতে বলা হয়, মাদকসংক্রান্ত অভিযোগে গ্রেপ্তারের বিষয়টি দলের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে তাকে দলীয় পদসহ সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। হাতিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ বাতেন বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড দলের জন্য খুবই ক্ষতিকর।’ এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী বলেন, ‘দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় আরও কেউ সম্পৃক্ত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
আরও
X