মৌলভীবাজারের বড়লেখায় সোমবার দিবাগত রাতে বড়লেখা থানা পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে ৪টি ভারতীয় গরু এবং ৪০ বোতল দেশীয় মদ, ব্যবহৃত সিএনজি গাড়ি সহ ৪ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসার পথে বড়লেখা থানা পুলিশের এসআই আব্দুল করিম ও এসআই শেখ কামরুল ইসলামের সঙীয় ফৌর্স সহ বড়লেখা থানাধীন হাজীগঞ্জ বাজার গরুর হাঠ সংলগ্ন (রেললাইনের পূর্ব পার্শ্বে) ফাঁকা জায়গা থেকে ৪টি ষাড় বাছুর (গরু) আনুমানিক মূল্য দুই লক্ষ পয়ত্রিশ হাজার টাকা সহ আসামী (১) শাহিন আহমেদ (১৯) পিতা আব্দুল আজিজ(বচু), (২) আফজাল হোসেন, পিতা আব্দুল হান্নান, সাং উভয়ই বিওসি কেছরিগুল, ডিমাই। বড়লেখা মৌলভীবাজারদ্বয়কে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তবে আরও ৫-৬ জন লোক গরুগুলো পিকআপ থেকে নামিয়ে পিকআপ নিয়ে পালিয়ে যায়। উক্ত বিষয়ে বড়লেখা থানায় মামলা স্পেশাল পাওয়ার এক্ট ১৯৭৪ এর ধারা ২৫-বি(১) (বি)/২৫-ডি এ মামলা রুজু করা হয়। যার নং ১০ ।
একই দিন রাতে এসআই শেখ কামরুল ইসলাম ও সঙীয় ফৌর্স সহ অপর এক বিশেষ অভিযানে বড়লেখা থানার দক্ষিণ ভাগ (দক্ষিণ) গুলিস্তান ডেফল গাছে নিচে অভিযান পরিচালনাকালে ৪০ বোতল দেশীয় মদ যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা, উক্ত মদ পরিবহনকারী একটি সিএনজি (গাড়) আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা সহ রাজিব দাস (২৬) পিতাঃ- মৃত বিদ্যাদর রবি দাস ও রাজু রবি দাস (২৬) পিতাঃ- হিরা লাল দাস, সাং বড় ময়দান, নামক দুজন ব্যক্তিকে আটক করে এবং অপর এক আসামী পালিয়ে যেতে সক্ষম হয়। এঘটনায় বড়লেখা থানায় ধারা-৬(১) সারণির ২৪(খ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ মামলা রুজু করা হয়।
এ বিষয়ে বড়লেখা থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান বলেন বড়লেখা থানা পুলিশ উপজেলার প্রতিটি এলাকায় ব্লক রেইড এবং নিয়মিত বিশেষ অভিযানের মাধ্যমে পরিচালিত কার্যক্রম অব্যাহত রাখবে।