কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে বোনাসের দাবিতে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট
কমলগঞ্জে বিদেশি মদসহ দুই যুবক গ্রেপ্তার
কমলগঞ্জে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে মিরন দাস পানিকা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে উপজেলার ৮ নম্বর মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা বাগানের শ্মশান মাঠে এ ঘটনা ঘটে।
নিহত মিরন দাস পানিকা শ্রীগোবিন্দপুর চা বাগানের মদনপুর লাইনের বাসিন্দা। তিনি মৃত পবন দাস পানিকার ছেলে।
জানা যায়, দুপুরে মিরন দাস পানিকা শ্মশান মাঠে তার গরুকে খাবার দিতে যান। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তার মরদেহ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪