চলতি বছেরের এসএসসি পরীক্ষার প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগ নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এক্ষেত্রে ভুল তথ্য প্রদান করলে শাস্তির মুখোমুখি হতে হবে পরীক্ষকদের।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৫ এপ্রিলের মধ্যে এ ই-টিআইএফ পূরণ করে বোর্ডে পাঠাতে হবে।
নির্দেশনায় জানানো হয়েছে, প্রধান পরীক্ষক হওয়ার জন্য অনেক শিক্ষক মাস্টার ট্রেইনার না হওয়া সত্ত্বেও TIF-এর ডাটায় মাস্টার ট্রেইনারের কলাম এন্ট্রি করেছেন। যারা প্রকৃতপক্ষে মাস্টার ট্রেইনার নন তারা অনতিবিলম্বে eTIF-এর ডাটা থেকে মাস্টার ট্রেইনার কলাম সংশোধন করবেন, নতুবা এরূপ প্রতারণামূলক তথ্য দেওয়ার জন্য আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রতিষ্ঠান প্রধান সত্যায়নকারীর দায় এড়াতে পারবেন না।