২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের সুবিধার্থে ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা।
বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ২৪ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ ২৫ জানুয়ারি পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। নতুন নির্ধারিত এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে এবারের এসএসসি পরীক্ষা। যা চলবে ১৪ জুন পর্যন্ত।
উল্লেখ্য, গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। সে হিসেবে এবার পরীক্ষা ১১ দিন পিছিয়ে শুরু হচ্ছে। পাশাপাশি মাঝখানে ছুটি থাকায় ব্যবহারিক পরীক্ষাও কিছুটা দেরিতে অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন



