জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জবি) পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (জুডসা) বার্ষিক সাধারণ সভা-২০২৫ ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) গাজীপুরে অবস্থিত একটি রিসোর্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুডসার সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) মো. আনিছুর রহমান।
বার্ষিক প্রতিবেদন ও কর্মপরিকল্পনা প্রস্তাবনা উপস্থাপন করেন অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক-১ শাহ আল মাসুদ রানা।
সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে নিবন্ধন সনদপত্র প্রদান করে। যার নিবন্ধন নং-ঢ০১০১১৪। সরকারি নিবন্ধন প্রাপ্তিতে এই দিনে কেক কেটে উদযাপন করেন সংগঠনের সদস্যরা।
সভায় ২০২৫ সালের আর্থিক বিবরণী উপস্থাপন করেন অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে জীবন সদস্যদের জন্য স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমও উদ্বোধন করা হয়। এরপর সব জীবন সদস্যদের হাতে স্মার্ট কার্ড প্রদান করা হয়। এই স্মার্ট কার্ডের আওতায় জীবন সদস্যরা জুডসার প্রচলিত সুযোগ-সুবিধার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তির আওতায় নানা ধরনের সুবিধা পাবেন।
বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২৫ ও পুনর্মিলনীকে কেন্দ্র করে ‘স্বপ্নযাত্রা’ নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। এর সম্পাদনা করেন অ্যাসোসিয়েশনের সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক আকলিমা খাতুন রূপ। তিনি অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিচালনা করেন। খেলাধুলা পরিচালনা করেন জুডসার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক দীপক বিশ্বাস, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ইউসিবি পিএলসি।
সভায় বক্তব্য দেন জুডসার উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক রিয়াজুল হাকিম বাবুল, সাবেক বিভাগীয় প্রধান, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ; অধ্যাপক ড. এমদাদুল হক, পরিসংখ্যান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. মোহা. মুজিবুর রহমান, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; মো. আবুল হোসেন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, ঢাকা; অধ্যাপক ড. মো. মজিবর রহমান, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; খন্দকার মোকাররম হোসেন, যুগ্ম পরিচালক (অব.), এনএসআই; অধ্যাপক ড. সৈয়দা শাহানারা হক, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; জুডসার সহসভাপতি ও এজিএম-২০২৫ ও পুনর্মিলনীর আহ্বায়ক মো. আব্দুল ওয়াদুদ ও সভাপতি, নির্বাহী কমিটি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক; জুডসার সহসভাপতি অধ্যাপক ড. রুমানা রইছ, সভাপতি, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাংগঠনিক সম্পাদক এবং এজিএম-২০২৫ ও পুনর্মিলনীর সদস্য সচিব মোহাম্মদ আব্দুল মজিদ, হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন, শাহজালাল ইসলামী ব্যাংক প্রমুখ।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক-১ ও আপাসান ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর শাহ আল মাসুদ রানা এবং নারী কল্যাণ সম্পাদক ও মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা নুরুন্নাহার বেগম (মমি)।
মন্তব্য করুন








