ঢাকা, বাংলাদেশ ||
সোমবার
০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ||

কলেজ-মাদ্রাসায় ছুটি শুরু, বন্ধ ২৮ মার্চ পর্যন্ত

এশিয়া পোস্ট নিউজ

  ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩
ছবি : সংগৃহীত

পবিত্র রমজান উপলক্ষে আজ বুধবার থেকে দেশের সরকারি-বেসরকারি কলেজ ও মাদ্রাসায় টানা ৩৯ দিনের ছুটি শুরু হয়েছে। ছুটির তালিকা অনুযায়ী আগামী ২৮ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। এই ছুটি চলবে ২৮ মার্চ পর্যন্ত এবং নিয়মিত ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুল, ভোকেশনাল স্কুল-কলেজ, ডিপ্লোমা ইনস্টিটিউট, বিএমটি কলেজ ও ভোকেশনাল কলেজগুলোতে ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। এসব প্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে ২৯ মার্চ।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত তালিকা অনুযায়ী, পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত কলেজগুলো টানা ২৬ দিন বন্ধ থাকবে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে এক দিনের ছুটি রয়েছে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ মার্চ, রোববার থেকে কলেজগুলো খুলবে।

এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট ১০ দিন, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিন কলেজ বন্ধ থাকবে।

এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিন দিন ছুটি রাখা হয়েছে। প্রয়োজনে প্রতিষ্ঠান প্রধান এ ছুটিগুলো অনুমোদন করতে পারবেন।

মন্তব্য করুন

দিনে মাত্র ৩০ মিনিটে দক্ষতা অর্জন করুন ইংরেজিতে
আমরা এমন একসময়ে বাস করছি, যেখানে সময় যেন সোনার মতো মূল্যবান। কাজ, পরিবার আর নিত্যদিনের ব্যস্ততার ভিড়ে নিজের জন্য আলাদা করে সময় বের করা কঠিন। কিন্তু সুখবর হলো, ইংরেজি শেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা ব্যাকরণের বই নিয়ে বসে থাকতে হয় না। প্রতিদিন মাত্র ৩০ মিনিট নিয়মিত চর্চাই আপনার ইংরেজির দক্ষতায় বড় পরিবর্তন আনতে পারে। এটিকে আপনি মস্তিষ্কের ছোট একটি দৈনিক ব্যায়াম হিসেবে ভাবতে পারেন। সকালের চা খাওয়ার সময়, অফিসে যাওয়া-আসার পথে বা ঘুমানোর আগে কিছু সময় বের করলেই যথেষ্ট। চলুন আজ সহজ করে জেনে নিই কীভাবে প্রতিদিন মাত্র ৩০ মিনিট কাজে লাগিয়ে ধীরে ধীরে ইংরেজিতে দক্ষ হওয়া সম্ভব। কেন প্রতিদিন ৩০ মিনিটই যথেষ্ট ইংরেজি শেখা মানে একদিনে অনেক কিছু মুখস্থ করা নয়, বরং নিয়মিত অনুশীলন করা। যেমন গাছে প্রতিদিন অল্প পানি দিলে তা ভালোভাবে বেড়ে ওঠে, তেমনি প্রতিদিন অল্প সময় পড়াশোনা করলে ভাষা শেখাও সহজ হয়। শিক্ষা গবেষণায় দেখা গেছে, অল্প সময়ের মনোযোগী পড়াশোনা বেশি কার্যকর। একে বলা হয় ‘মাইক্রোলার্নিং’। এতে মস্তিষ্ক ছোট ছোট তথ্য ভালোভাবে গ্রহণ করে ও মনে রাখতে পারে। আরেকটি বড় সুবিধা হলো চাপ কম থাকে। যদি দুই ঘণ্টা পড়ার পরিকল্পনা ভেস্তে যায়, তখন হতাশা আসে। কিন্তু ৩০ মিনিট মিস হলে পরদিন আবার সহজেই শুরু করা যায়। তাই ব্যস্ত মানুষদের জন্য এই পদ্ধতি দীর্ঘমেয়াদে বেশি কার্যকর। ৩০ মিনিটের কার্যকর রুটিন কীভাবে সাজাবেন অল্প সময়কে সঠিকভাবে ভাগ করাই হলো সাফল্যের চাবিকাঠি। পুরো ৩০ মিনিটকে কয়েকটি ছোট ভাগে ভাগ করুন। শুরুতে ৫ মিনিট হালকা অনুশীলন প্রথমেই কঠিন ব্যাকরণে ঝাঁপ দেবেন না। বরং ৫ মিনিট হালকা কিছু শুনুন বা পড়ুন। যেমন - একটি ছোট ইংরেজি পডকাস্ট শুনুন, ইউটিউবের ছোট ভিডিও দেখুন বা ফ্ল্যাশকার্ডে কয়েকটি শব্দ শিখুন। এতে আপনার মস্তিষ্ক প্রস্তুত হবে এবং নিয়মিত হওয়ার অভ্যাস গড়ে উঠবে। ১৫ মিনিট মনোযোগী হয়ে চর্চা এটি অভ্যাস গড়ার মূল অংশ। একটি নির্দিষ্ট বিষয়ে মনোযোগ দিন। উদাহরণ- শব্দভান্ডার বাড়ানো: প্রতিদিন ৫টি নতুন শব্দ শিখুন এবং লিখে রাখুন ব্যাকরণ শেখা: একটি নির্দিষ্ট কাল শিখে ২টি বাক্য তৈরি করুন লিসেনিং: একটি ছোট অডিও ক্লিপ শুনে নতুন শব্দ লিখুন আগের দিনের শেখা বিষয়গুলোও একটু ঝালাই করে নিন। এতে মনে রাখা সহজ হয়। ১০ মিনিট ব্যবহারিক প্রয়োগ শুধু পড়লে হবে না, ব্যবহার করতে হবে। নিজের দিনের কাজ ইংরেজিতে বলা শুরু করুন।  ছোট একটি ডায়েরি লিখুন বা মোবাইলে নিজের কণ্ঠ রেকর্ড করুন। যখন আপনি কথা বলেন বা লিখেন, তখন ভাষা আরও দ্রুত আয়ত্তে আসে। শেষ ৫ মিনিট পুনরালোচনা দিনে যা শিখলেন, তা দ্রুত দেখে নিন। নতুন শব্দগুলো পড়ুন ও লিখে রাখা বাক্যগুলো বারবার পড়ুন। এই ছোট ধাপই শেখাকে স্থায়ী করে তোলে। সঠিক উপকরণ নির্বাচন জরুরি ইংরেজি শেখা যেন বিরক্তিকর না হয়। বড় ও জটিল বইয়ের বদলে ছোট ও বাস্তবধর্মী কনটেন্ট বেছে নিন। যেমন - ছোট খবরের প্রতিবেদন - সিটকমের ছোট ক্লিপ - ইউটিউব ভিডিও - ইংরেজি ব্লগ বাস্তব জীবনে ব্যবহৃত ইংরেজি শুনলে ও পড়লে ভাষা সহজে রপ্ত হয়। একসঙ্গে অনেক উৎস ব্যবহার না করে এক সপ্তাহে একটি উৎসে মনোযোগ দিন। প্রযুক্তির ব্যবহার বর্তমানে বিভিন্ন অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্ম ইংরেজি শেখাকে সহজ করেছে।  তবে একসঙ্গে অনেক অ্যাপ ব্যবহার না করে ১ বা ২টি বেছে নিয়ে নিয়মিত ব্যবহার করাই ভালো। ক্লান্তি এড়াতে করণীয় শুরুতে অনেক উৎসাহ থাকে, কিন্তু অতিরিক্ত চাপ নিলে দ্রুত ক্লান্তি আসে। তাই বেশি বেশি চেষ্টা না করে প্রতিদিন ৫০টি শব্দ মুখস্থ না করে ৫টি শব্দ শিখুন। পছন্দের ভিডিও দেখুন ও আপনার কাছে মজা লাগে এমন বিষয় পড়ুন। ভাষা শেখা আনন্দের হলে দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়া সহজ হয়। পুরো দিনকে শেখার অংশ বানান। আর শুধু ৩০ মিনিটেই সীমাবদ্ধ থাকবেন না। দিনের বিভিন্ন সময় ইংরেজিকে যুক্ত করুন। - অফিসে যাওয়ার পথে পডকাস্ট শুনুন - বাড়ির জিনিসে ইংরেজি লেবেল লাগান - খাবার সময় ছোট খবর পড়ুন - ঘুমানোর আগে ৫ মিনিট ইংরেজি পড়ুন এতে আলাদা সময় বের না করেও অনুশীলন হবে। সময় নয়, অগ্রগতি পরিমাপ করুন। শুধু সময় গোনা নয়, নিজের উন্নতি লক্ষ্য করুন। খেয়াল করুন- এই সপ্তাহে কতটি নতুন শব্দ ব্যবহার করেছেন। আগের চেয়ে সাবলীলভাবে লিখতে পারছেন কি না বা সাবটাইটেল ছাড়া ভিডিও কতটা বুঝতে পারছেন। ছোট ছোট সাফল্যগুলো লিখে রাখুন। এগুলোই আপনাকে অনুপ্রাণিত করবে। দিনে ৩০ মিনিটে কতটা উন্নতি সম্ভব নিয়মিত চর্চা করলে কয়েক সপ্তাহের মধ্যেই পরিবর্তন টের পাবেন। ধীরে শুরু হলেও সময়ের সঙ্গে অগ্রগতি স্পষ্ট হবে। একদিন বাদ গেলে কি তা বড় কোন সমস্যা? না। একটি দিন বাদ গেলে পরদিন আবার শুরু করুন। নিয়মিত থাকাটা গুরুত্বপূর্ণ। প্রতিদিন মাত্র ৩০ মিনিট সময় দিলেই ইংরেজিতে দক্ষ হওয়া সম্ভব। দীর্ঘ সময় একটানা পড়াশোনার প্রয়োজন নেই। ছোট ছোট ধাপে নিয়মিত চর্চা করাই সাফল্যের মূল চাবিকাঠি। প্রতিটি নতুন শব্দ, প্রতিটি ছোট বাক্য, প্রতিটি অডিও ক্লিপ ধীরে ধীরে আপনাকে সাবলীলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখবেন, নিখুঁত হওয়ার চেষ্টা নয়, ধারাবাহিকতা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজই আপনার ৩০ মিনিট ঠিক করুন। নিয়মিত চর্চা শুরু করুন। সময়ের সঙ্গে দেখবেন, ইংরেজি আর ভয়ের বিষয় নয়, বরং দৈনন্দিন জীবনের স্বাভাবিক একটি অংশ হয়ে গেছে। সূত্র : ইংলিশ লার্নিং
দিনে মাত্র ৩০ মিনিটে দক্ষতা অর্জন করুন ইংরেজিতে
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য ড. আবদুল হাছিব
সাত কলেজের জন্য হওয়া নতুন বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এ এস মো. আবদুল হাছিব। রোববার (১৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬-এর ১১(১) ধারা অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদের ডিন হিসেবে দায়িত্বপালন করছেন। নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য হিসেবে তার মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর নির্ধারণ করা হয়েছে। উপাচার্য পদে যোগদানের আগে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। এ ছাড়া বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও তিনি ভোগ করবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। এর আগে, গত ৮ ফেব্রুয়ারি রাজধানীর ঐতিহ্যবাহী ও পুরোনো সাতটি সরকারি কলেজকে একটি সমন্বিত ও স্বায়ত্তশাসিত প্রশাসনিক কাঠামোর অধীনে আনতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ। মো. আবদুল হাছিব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদের ডিনের দায়িত্বপালন করে আসছিলেন। এর মধ্যে তিনি নতুন বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হলেন।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য ড. আবদুল হাছিব
রমজানে হাইস্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
পবিত্র রমজান মাসের পুরোটা সময় সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় আগামী ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে। অর্থাৎ রমজানের শুরু থেকেই বন্ধ থাকছে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়। এর আগে, সরকারের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রমজানের নির্দিষ্ট একটি সময় পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সেই সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করে উচ্চ আদালত এই নতুন নির্দেশনা দিলেন। ফলে ১৮ ফেব্রুয়ারি থেকেই মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয়ে শুরু হচ্ছে রমজানের ছুটি।
রমজানে হাইস্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগে কমিটি গঠন
দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ সুপারিশের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের ‘পরীক্ষা গ্রহণ কমিটি’ গঠন করেছে সরকার। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাত স্বাক্ষরিত এক আদেশে এ কমিটি গঠনের কথা বলা হয়েছে। আদেশে এনটিআরসিএ’র চেয়ারম্যানকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। আর সংস্থাটির সদস্যকে (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) সদস্য সচিব করা হয়েছে। ৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে শিক্ষা খাতের গুরুত্বপূর্ণ দপ্তর ও অধিদপ্তরের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন প্রতিনিধি, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের একজন প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি (পরিদর্শকের নিচে নয়) ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি (পরিদর্শকের নিচে নয়)। গত ৫ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের ওই আদেশটি ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল অধিদপ্তর ও দপ্তরে অবগতির জন্য পাঠানো হয়েছে। এনটিআরসিএর চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, সারা দেশে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ সুপারিশের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের পরীক্ষা কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে কমিটি একটি মিটিং করেছে। তিনি জানান, গত ৫ ফেব্রুয়ারি থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপারসহ ১৩ হাজার ৫৯৯টি প্রশাসনিক পদে ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬’- এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এনটিআরসিএর তথ্য অনুযায়ী, মাউশির স্কুল ও কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে মোট শূন্যপদ ১০ হাজার ২৭৮টি। এরমধ্যে স্নাতক (পাস) কলেজে অধ্যক্ষ ৫৮৪, উপাধ্যক্ষ ৬২৭টি। উচ্চমাধ্যমিক কলেজে অধ্যক্ষ পদে শূন্যপদ রয়েছে ৭৬৮টি। মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ ৩ হাজার ৯২৩টি এবং সহকারী প্রধান শিক্ষকের পদ ৩ হাজার ৮৭২টি। এ ছাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্যপদ ৫০৪টি। এনটিআরসিএ আরও জানিয়েছে, মাদরাসা অধিদপ্তরের আওতাধীন কামিল মাদরাসার অধ্যক্ষের শূন্যপদ ৩৪টি ও উপাধ্যক্ষ পদে শূন্য রয়েছে ৫৩টি। ফাজিল মাদরাসার অধ্যক্ষ পদ ২০২টি, ফাজিলের উপাধ্যক্ষ পদ ৩৪৩টি, আলিমের অধ্যক্ষ পদ শূন্য ২১৯টি, উপাধ্যক্ষ পদ ৩৭৭টি। এ ছাড়া দাখিল মাদরাসায় সুপার পদ শূন্য ৮৯১টি ও সহকারী সুপারের ১ হাজার ৪টি শূন্যপদ রয়েছে। সবমিলিয়ে মাদরাসায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপারের শূন্যপদ ৩ হাজার ১৩১টি। অন্যদিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য অধ্যক্ষ পদ ১১০টি, ভোকেশনালে শূন্য সুপার পদ ৪০টি ও সহকারী সুপার ৪০টি। সবমিলিয়ে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধান পদ শূন্য ১৯০টি বলে জানায় এনটিআরসিএ।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগে কমিটি গঠন
পদত্যাগের সিদ্ধান্ত ঢাবি ভিসির, সরে দাঁড়াবেন নির্বাচনের পর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরে দাঁড়াতে চান বলে জানিয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
পদত্যাগের সিদ্ধান্ত ঢাবি ভিসির, সরে দাঁড়াবেন নির্বাচনের পর
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬’ প্রকাশ
রাজধানীর সাতটি সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম নতুন কাঠামোয় পরিচালনার লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে সরকার। আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় রোববার (৮ ফেব্রুয়ারি) ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬’ প্রকাশ করে। এর মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনা নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয়েছে। খসড়া পর্যায়ে সাতটি কলেজকে চারটি স্কুলে ভাগ করে একটি ইন্টারডিসিপ্লিনারি কাঠামো তৈরির প্রস্তাব ছিল। তবে চূড়ান্ত অধ্যাদেশে সে প্রস্তাব রাখা হয়নি। পরিবর্তে বলা হয়েছে, কলেজগুলোর নিজস্ব স্বাতন্ত্র্য বজায় থাকবে এবং তারা একাডেমিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত থাকবে। এর আগে এসব কলেজ দীর্ঘদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। পরে ২০১৭ সালে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক জটিলতা ও নানা অভিযোগ সামনে আসে। শিক্ষার্থীদের একাংশ আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তোলে। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর এ দাবি আরও জোরাল হয়। সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয়ের সমমানের একটি স্বতন্ত্র কাঠামো তৈরির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে প্রধান করে চার সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ২০২৫ সালের ২৭ জানুয়ারি, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়। তখন কলেজগুলোতে নতুন শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া চলছিল। পরে অন্তর্বর্তী প্রশাসন গঠন করে ভর্তি কার্যক্রম আবার শুরু করা হয়। ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বাধীন কমিটি সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের একটি রূপরেখা তৈরি করে। খসড়া প্রস্তাবে কলেজগুলোতে উচ্চমাধ্যমিক স্তরের পাঠদান চালু রাখার কথাও ছিল। তবে প্রস্তাবিত স্কুলভিত্তিক কাঠামোর বিরোধিতা করেন কলেজগুলোর শিক্ষা ক্যাডারের শিক্ষকরা। তাদের আশঙ্কা ছিল, এতে পদোন্নতিসহ প্রশাসনিক বিষয়ে জটিলতা তৈরি হতে পারে। অন্যদিকে শিক্ষার্থীদের একটি অংশ দ্রুত আইনি কাঠামো চূড়ান্ত করার পক্ষে আন্দোলনে নামে। তাদের দাবি ছিল, দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দ্রুত অধ্যাদেশ জারি করতে হবে। অবশেষে চলতি বছরের ২২ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশের খসড়া অনুমোদন দেয়। দুই সপ্তাহ পর তা গেজেট আকারে জারি হলো। নতুন এই বিশ্ববিদ্যালয় চালুর ফলে সাত কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে স্থিতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টদের আশা। এখন নজর থাকবে, কীভাবে দ্রুত পূর্ণাঙ্গ কাঠামো গড়ে তুলে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও গবেষণার সুযোগ নিশ্চিত করা যায়।
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬’ প্রকাশ
মেস থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পুরান ঢাকার কলতাবাজারের একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মেস থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
এমপিওভুক্ত হতে যাচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠান বিবেচনাযোগ্য করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সপ্তাহে এসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (বেসরকারি মাধ্যমিক-৩) উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, সারা দেশে নির্ধারিত সময়ের মধ্যে ৩ হাজার ৬১৫টি নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন করেছিল। এর মধ্যে ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠান প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। তালিকায় নিম্ন-মাধ্যমিক প্রতিষ্ঠানের সংখ্যা ৪৭১টি, মাধ্যমিক প্রতিষ্ঠান ৬২৩, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৩৫টি এবং উচ্চ মাধ্যমিক কলেজ রয়েছে ১৪৫টি।  এ ছাড়া স্নাতক (পাস) ৭৮টি প্রতিষ্ঠান, স্নাতক (সম্মান) ২৩২টি এবং স্নাতকোত্তর ৩৫টি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, উল্লিখিত প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হলে চলতি অর্থবছরে ৩ মাসের জন্য আনুমানিক প্রয়োজন হবে ১৬৭.১৩ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের মধ্য থেকে উপযোজনের মাধ্যমে সংস্থান করা হবে। এমপিও নীতিমালা প্যাটার্ন অনুযায়ী নিয়োগ করা শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা বাবদ স্তর অনুযায়ী বছরে সর্বমোট ৬৭০.১৩ কোটি টাকা প্রয়োজন হবে। জানতে চাইলে সাইয়েদ এ জেড মোরশেদ আলী এশিয়া পোস্টকে বলেন, ‘প্রাথমিকভাবে ১৭১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিবেচনাযোগ্য করে তালিকা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিছুদিন পর এর পরিবর্তে যথাযথভাবে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে যোগ্য প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হবে।’ তিনি আরও বলেন, ‘এটি প্রাথমিক তালিকা। চূড়ান্ত বাছাই থেকে কিছু প্রতিষ্ঠান বাদ যেতে পারে। মূলত অর্থ মন্ত্রণালয় কত টাকা বরাদ্দ দেয় সেটির ওপর চূড়ান্ত তালিকা নির্ভর করবে।’ এমপিওভুক্তির জন্য অর্থের বরাদ্দ দিতে অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। অর্থের বরাদ্দ দেওয়ার পরপরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তিনি।
এমপিওভুক্ত হতে যাচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান
জাবি পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জবি) পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (জুডসা) বার্ষিক সাধারণ সভা-২০২৫ ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। 
জাবি পরিসংখ্যান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত