সংবাদপাঠিকা থেকে চলচ্চিত্রে নাম লেখান নায়িকা শবনম বুবলী। ‘বসগিরি’ দিয়ে রুপালি পর্দায় পা রেখে দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমার পাশাপাশি ফটোশুট, শোরুম উদ্বোধন নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে তার। এসবের মাঝেই ফের শাকিব খান আর বুবলীকে নিয়ে নতুন গুঞ্জন চাউর হয়েছে। বুবলী নাকি অন্তঃসত্ত্বা হয়েছেন।
গত বছরের শেষের দিকে ছেলেকে নিয়ে নায়ক ও তার সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে শবনম বুবলী দীর্ঘ ছুটি কাটান। এরপরই প্রকাশ্যে আসে তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন।
এদিকে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়ে বারবার কৌশলী হয়েছেন বুবলী। দোষ চাপিয়েছেন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর।
সম্প্রতি এক অনুষ্ঠানে তারকাদের নামে ছড়ানো গুজব, নেতিবাচক মন্তব্য এবং সামাজিক মাধ্যমে হেনস্তার সময় নিজেকে কীভাবে সামলান তা নিয়ে কথা বলেছেন বুবলী। তিনি জানান, এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ও আইডল ছেলে বীরের বাবা শাকিব খান।
বুবলী বলেন, শাকিব খান যেহেতু পরিবারের মানুষ, তার কাছ থেকেই অনেক কিছু শেখা। তিনি সব সময় একটা কথাই বলেন, সব প্রশ্নের উত্তর দিতে নেই। তোমার কাজই তোমার হয়ে কথা বলবে। সবাই যে প্রশ্ন করে, তার পেছনে সদিচ্ছা থাকে, তা নয়। হিংসা, হতাশা থেকে অনেক কথাই বলা হয়। সেসবের জবাব দিতে গেলে কাজটাই আর করা হয় না।
এআই দিয়ে ভুয়া ভিডিও বানিয়ে ভিউ বাণিজ্য প্রসঙ্গে বুবলী বলেন, এখন ভিউই অনেকের কাছে ব্যবসা। ইতিবাচক কথা বললে ভিউ আসে না বলেই ইচ্ছাকৃতভাবে নেতিবাচকতা ছড়ানো হয়। যত মিথ্যা, যত গুজব ভিউ তত বেশি।
এর আগে, ২০২০ সালে প্রথমবার মা হন বুবলী। যদিও ছেলের জন্মের খবর প্রকাশ্যে এনেছেন প্রায় দুই বছর পরে। সেই সময়ে এ খবরে প্রায় ঝড় ওঠে।
শাকিব খানের সঙ্গে বুবলীর ‘বীর’ ছিল সবশেষ সিনেমা। ছবিটি মুক্তি পায় ২০২০ সালে। এরপর হুট করেই আমেরিকায় চলে যান বুবলী। সেসময়ই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চরমে ওঠে। এমনকি ‘বীর’ ছবি চলাকালীন বেশ গোপনীয়তাও রক্ষা করে শুটিং করা হয়। তখন কোনো গণমাধ্যমের সঙ্গেও কথা বলেননি এই নায়িকা।
মন্তব্য করুন








