অভিনেত্রী জয়া আহসান সামাজিকমাধ্যমে বেশ সক্রিয়। আছে কাজের ব্যস্ততাও। নতুন বছরে দিলেন নতুন খবর। সোমবার (২৬ জানুয়ারি) প্রকাশ পাবে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওসিডি’র ট্রেলার।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় জয়া আহসান ফেসবুকে সিনেমার একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘ওসিডি’ সিনেমার ট্রেলার আসছে ২৬ জানুয়ারি।
জয়া আহসানকে এই সিনেমায় একদম নতুন চরিত্রে দেখা যাবে। প্রথমবারের মতো তাকে দেখা যাবে মানসিক রোগে আক্রান্ত নারীর চরিত্রে। তার চরিত্রে নাম ‘শ্বেতা’।
সিনেমাটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। কেন্দ্রীয় চরিত্রে জয়ার পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন কৌশিক সেন, ফজলুর রহমান বাবু, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্যসহ আরও অনেকে। সিনেমাটির প্রযোজনা করেছেন পূজা চট্টোপাধ্যায়।
সংগীত পরিচালনায় ছিলেন মেঘ বন্দ্যোপাধ্যায়, যিনি এর আগে ভিন্নধর্মী কাজের জন্য প্রশংসা কুড়িয়েছেন। সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার গল্পে নির্মিত ‘ওসিডি’ ফেব্রুয়ারির ছয় তারিখে ভারতে মুক্তির কথা রয়েছে।
মন্তব্য করুন








