নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস লিমিটেড। অ্যাসিস্ট্যান্ড অফিসার/অফিসার (প্রোডাকশন) পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আবেদন নেওয়া শুরু হয়েছে গতকাল ১৯ জানুয়ারি থেকে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম : আকিজ প্লাস্টিকস লিমিটেড
চাকরির ধরন : বেসরকারি চাকরি
পদ ও লোকবল : পদ ১টি, লোকবল ১৫ জন।
পদের নাম ও বিভাগ : প্রোডাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ড অফিসার/অফিসার।
আবেদনের যোগ্যতা : বিএসসি পাস হতে হবে। প্লাস্টিক/পলিমার শিল্পে দক্ষতা থাকতে হবে। কমপক্ষে তিন থেকে ছয় বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। বয়স ২৪ থেকে ৩২ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিসে। কর্মস্থল সুনামগঞ্জের ছাতকে।
বেতন ও অন্যান্য সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস পাওয়া যাবে।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।
মন্তব্য করুন








