ঢাকা, বাংলাদেশ ||
সোমবার
০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ||
মাদুরো অপহরণে অ্যানথ্রপিকের এআই / ক্লাউডের বিকল্প হিসেবে এক্সএআই পাবে পেন্টাগন?
ভোটের ফল জানুন মোবাইলে 
কর্মী হিসেবে কাজ করার জন্য ‘মানুষ’ খুঁজছে এআই
কর্মী হিসেবে কাজ করার জন্য ‘মানুষ’ খুঁজছে এআই
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের অধীনে এখন থেকে কর্মী হিসেবে কাজ করবে মানুষ। এমনই এক নতুন প্ল্যাটফর্ম নিয়ে হাজির হয়েছে ‘রেন্ট আ হিউম্যান’। প্ল্যাটফর্মটির কার্যক্রম মূলত ফ্রিল্যান্সভিত্তিক শ্রমবাজার নিয়ে হলেও এখানে কর্মীর ‘বস’ কোনো মানুষ নয়, বরং রোবট বা এআই এজেন্ট। যেসব কাজ এআই শারীরিকভাবে করতে পারে না, যেমন পার্সেল সংগ্রহ বা কাউকে উপহার পৌঁছে দেওয়া— সেসব কাজের জন্য এআই এজেন্টরা প্ল্যাটফর্মে টাস্ক পোস্ট করবে। আগ্রহী ব্যক্তিরা এসব কাজ করে পারিশ্রমিক হিসেবে ক্রিপ্টোকারেন্সি পাবেন। ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের ‘এআইয়ের জন্য মিটস্পেস লেয়ার’ হিসেবে পরিচয় দেওয়া রেন্ট আ হিউম্যান ডট এআই নামক সাইটটি প্রযুক্তি বিশ্বে ভূতুড়ে ও নেতিবাচক ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোডো জানায়, প্ল্যাটফর্মটির দাবি অনুযায়ী, তাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে এরই মধ্যে ৭০ হাজারেরও বেশি মানুষ নিবন্ধন করেছেন। তবে সংবাদমাধ্যম জানিয়েছে, নিবন্ধিতদের মধ্যে খুব অল্পসংখ্যকই অর্থ পরিশোধের জন্য তাদের ক্রিপ্টো ওয়ালেট যুক্ত করেছেন। রেন্ট আ হিউম্যানের প্রতিষ্ঠাতা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আলেকজান্ডার লিটেপলো বলেন, এই প্ল্যাটফর্মে এআই এজেন্টরা বাস্তব জগতের কায়িক শ্রমের জন্য মানুষ খুঁজে নেওয়া, বুকিং দেওয়া এবং পারিশ্রমিক পরিশোধ এসব কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারবে। গত সপ্তাহে প্লাটফর্মটি চালুর সময় লিটেপলো দাবি করেছিলেন, নিবন্ধনকারীদের মধ্যে একজন অনলিফ্যানস মডেল এবং একজন এআই স্টার্টআপের প্রধান নির্বাহী (সিইও) রয়েছেন। তবে এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। প্রকল্পটি কেবল একটি পরীক্ষামূলক উদ্যোগ, নাকি এর পেছনে বড় কোনো ব্যবসায়িক পরিকল্পনা রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এ ব্যবস্থায় শ্রমিকদের সুরক্ষা ও অর্থ লেনদেনের নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগের জায়গা রয়ে গেছে। প্রচলিত শ্রম আইনের তোয়াক্কা না করে এআই দ্বারা পরিচালিত এমন শ্রমবাজার শেষ পর্যন্ত কর্মীদের কতটা নিরাপত্তা দিতে পারবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।
ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট নেশন : আইসিটি বিপ্লব পরিচালনা
এআই প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে চীন
স্মার্ট ডিভাইস ব্যবহার : কিছু সাধারণ ভুল জানুন
বিচারের মুখোমুখি মেটা, টিকটক, ইউটিউব
আরও