‘পৃথিবীর সবচেয়ে নিরাপদ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি’ শিরোনামে একটি পোস্ট নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে, মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজধানী কারাকাসে খুঁজে বের করতে অ্যানথ্রপিকের এআই মডেল ‘ক্রাউড’ ব্যবহার করেছিল। পরে ব্যবহার নিয়ে প্রশ্ন তোলায় অ্যানথ্রপিকের সঙ্গে সম্পর্ক ছিন্নের কথা ভাবছে পেন্টাগন। বিকল্প হিসেবে ধনকুবের ইলন মাস্কের কোম্পানি এক্সএআইর সঙ্গে যোগাযোগ শুরু করেছে যুক্তরাষ্ট্র।
এ সংক্রান্ত পোস্টটি শেয়ার করেছেন জিরো ডে ইনিশিয়েটিভের সিনিয়র থ্রেট রিসার্চার পিটার গির্নাস। তাতে বলা হয়, মার্কিন সামরিক বাহিনী অ্যানথ্রপিকের এআই টুল ‘ক্লাউড’ ব্যবহার করে মাদুরোর অবস্থান শনাক্ত করেছে। তবে বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে যখন অ্যানথ্রপিক জানায়, তাদের টুল কীভাবে ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে তারা উদ্বিগ্ন। একইসঙ্গে তাদের ‘দায়িত্বশীল স্কেলিং নীতি’ অনুসরণ করা হচ্ছে কি না, সেটাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ সামরিক উদ্দেশ্যে এআই ব্যবহারের নৈতিকতা ও সীমা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
এতে আরও দাবি করা হয়, মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন এখন সামরিক বাহিনীতে অ্যানথ্রপিকের ব্যবহারের পরিবর্তে ইলন মাস্কের এক্সএআইর সঙ্গে যোগাযোগ করছে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
দীর্ঘ নোটটিতে অভিযোগ করা হয়, নিকোলাস মাদুরোকে আটকের অভিযানে সহায়তা করেছিল ক্লাউড। এআই টুলটি লজিস্টিক প্যাটার্ন, স্যাটেলাইট চিত্র ও যোগাযোগের তথ্য এমন গতিতে বিশ্লেষণ করে, যা কোনো মানব দল একা করতে পারত না এবং এর ফলেই মাদুরোকে শনাক্ত করে যুক্তরাষ্ট্রে আনা সম্ভব হয়েছে। দাবি করা হয়, এটি ‘পৃথিবীর সবচেয়ে নিরাপদ এই কোম্পানি’র সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) লিখেছেন। যদিও এতে কোনো নাম উল্লেখ নেই। বর্ণনা অনুযায়ী অ্যানথ্রপিকের সঙ্গে মিলে যাওয়ায় নির্মাতা ক্লাউটের দিকে আঙুল তোলা হয়েছে।
অভিযোগ করা হয়েছে, অ্যানথ্রপিকের ‘রেসপন্সিবল স্কেলিং পলিসি’তে রাষ্ট্রপ্রধানদের ধরতে সহায়তার মতো ব্যবহারের কথা উল্লেখ নেই। এই নীতিমালা হালনাগাদ করা হচ্ছে। অ্যানথ্রপিকের গবেষণা শুধু ক্লাউড নয়, আরও কয়েকটি বড় এআই মডেলে ব্ল্যাকমেইলের ঝুঁকির ইঙ্গিত পাওয়া গেছে। ভেনেজুয়েলায় সফল অভিযান পেন্টাগন সন্তুষ্ট হলেও, অ্যানথ্রপিক প্রশ্ন তোলার পর তারা ‘বিকল্প সরবরাহকারী’ খুঁজতে শুরু করেছে। পেন্টাগন এখন ইলন মাস্কের কোম্পানি এক্সএআইর সঙ্গে আলোচনা করছে।
নোটের শেষাংশে তীব্র ব্যঙ্গ করে বলা হয়, ‘এদিকে পেন্টাগন ইলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলছে। পরের বার যে এআই ব্যবহার হবে, তাতে কোনো রেলিং নেই, কোনো সুরক্ষা স্তর নেই, দীর্ঘ নীতিমালা নেই… বিশ্বের সবচেয়ে নিরাপদ এআই কোম্পানি হয়তো শেষ পর্যন্ত বিশ্বকে কম নিরাপদই করে তুলেছে।’
পেন্টাগন কি অ্যানথ্রোপিকের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে?
একজন মার্কিন কর্মকর্তা এক্সিওসকে জানান, মার্কিন সামরিক বাহিনীর কাছে তাদের এআই মডেল ব্যবহারে কিছু সীমাবদ্ধতা বজায় রাখার ব্যাপারে জোর দেওয়ায় পেন্টাগন এখন অ্যানথ্রপিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বিবেচনা করছে।
প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগন চায় যুদ্ধক্ষেত্রের অভিযান ও গোয়েন্দা তথ্য সংগ্রহসহ ‘সব আইনসম্মত উদ্দেশ্যে’ এআই টুল ব্যবহার করতে। এ লক্ষ্যে চারটি বড় এআই ল্যাবের ওপর চাপ দেওয়া হয়েছে, যার একটি অ্যানথ্রপিক। তবে কোম্পানিটি এই শর্তে পুরোপুরি সম্মত হয়নি।
অ্যানথ্রপিকের অবস্থান হলো মার্কিন নাগরিকদের ওপর ব্যাপক নজরদারি এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের মতো ক্ষেত্রগুলো তাদের প্রযুক্তির সীমার বাইরে থাকা উচিত। প্রতিবেদনে বলা হয়েছে, প্রশাসনের কিছু কর্মকর্তা এ আলোচনাকে ‘অকার্যকর’ বলে মনে করছেন।
গত গ্রীষ্মে অ্যানথ্রপিক পেন্টাগনের সঙ্গে ২০০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করে। তাদের এআই টুল ক্লাউড-ই ছিল প্রথম মডেল, যা পেন্টাগন তাদের শ্রেণিবদ্ধ নেটওয়ার্কে যুক্ত করেছিল।ভেঞ্চারস, এমজিএক্স এবং আইকনিকের যৌথ নেতৃত্বে ছিল, একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এই অর্থ গবেষণা, পণ্য উন্নয়ন এবং অবকাঠামো সম্প্রসারণের জন্য অর্থায়ন করা হবে।
সূত্র: এনডিটিভি
মন্তব্য করুন







