ব্যবহারকারীদের সুবিধার জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। সে ধারাবাহিকতায় এবার নতুন ফিচার যোগ করা হয়েছে। নতুন ফিচার ফেসবুকের মতোই কভার ফটো দেওয়ার মতো অপশন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।
নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তার প্রোফাইল আরও সুন্দরভাবে সাজাতে পারবেন। এতে প্রোফাইলে তার ব্যক্তিত্ব আরও ভালোভাবে প্রকাশ পাবে। অনেকেই মনে করেন, প্রোফাইল ছবির পাশাপাশি কভার ফটো থাকলে অ্যাকাউন্টের ভিজ্যুয়াল আকর্ষণ অনেকটা বেড়ে যায়।
এর আগে শুধু হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টেই কাভার ফটোর এই ফিচার সীমাবদ্ধ ছিল। জানা গেছে, আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মেই এই ফিচার আনার বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে। যদিও আপাতত পুরো বিষয়টি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
এদিকে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসেও বড় আরেকটি পরিবর্তন আসতে চলেছে। জানা গেছে, স্টেটাসে ব্যবহৃত ছবিকে আরও আকর্ষণীয় ও সৃজনশীল করে তুলতেই এআই ফিচার চালু করা হচ্ছে। এজন্য ব্যবহারকারীরা নতুন একাধিক টুল দেখতে পাবেন যার সাহায্যে মুহূর্তের মধ্যেই ছবি এডিট করে স্টেটাসে পোস্ট করা যাবে।
নতুন এই আপডেটের মাধ্যমে এআই এডিটিং টুলস ব্যবহার করে সহজেই ছবিকে আরও চমকপ্রদ করা যাবে। শুধু ছবি এডিটিং নয়, এর সঙ্গে যুক্ত হতে পারে আরও কিছু চমকপ্রদ ফিচারও।
সূত্র : হিন্দুস্তান টাইমস
মন্তব্য করুন







