ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা কিছু কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর পর্যন্ত এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
এতে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
একইসঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।
উল্লেখ্য, ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ৩৮ মিনিটে এবং শনিবার সূর্যোদয় ৬টা ৪২ মিনিটে।
মন্তব্য করুন







