সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র ২০২৬ সালের পবিত্র রমজান মাসের জন্য তাদের প্রাথমিক জলবায়ু পূর্বাভাস জারি করেছে। এ পূর্বাভাস অনুসারে মক্কা ও মদিনায় স্বাভাবিকের চেয়ে বেশি গরম এবং কম বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।
রোববার ( ১৫ ফেব্রুয়ারি) গালফ নিউজ এ সংবাদ প্রকাশ করেছে।
সৌদির আবহাওয়া বিভাগ জানিয়েছে, এ দুই পবিত্র শহরে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। রমজান মাসে সাধারণত গড় বৃষ্টিপাত মক্কায় প্রায় ৪.২ মিমি এবং মদিনায় ৪.৩ মিলি হয়ে থাকে।
এ মৌসুমে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, মক্কায় সর্বোচ্চ তাপমাত্রা গড়ের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে।
দেশটির আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, রমজান মাসে মক্কায় গড় তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং মদিনায় ২৩.১ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। এ মাসে মুসলিমদের দুই পবিত্র মসজিদে ভ্রমণকারী মুসল্লিদের সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভালের উদ্দেশ্যে এ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়।
মন্তব্য করুন








