গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ভোর থেকে কমপক্ষে ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) আলজাজিরা এ সংবাদ প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চলা সত্ত্বেও এ অঞ্চলে সহিংসতা চলমান আছে। এর ফলে ফিলিস্তিনে শান্তি স্থাপন করা সম্ভব হচ্ছে না।
ঘটনাস্থলে থাকা স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, অবরুদ্ধ গাজার একাধিক এলাকা লক্ষ্য করে সর্বশেষ ইসরায়েলি হামলা চালানো হয়েছে। এর ফলে ৯ ফিলিস্তিনি নিহত হন।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছিল। জায়নবাদীদের দাবি, হিজবুল্লাহর ব্যবহৃত গুদামগুলোকে লক্ষ্য করে তারা আক্রমণ চালিয়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি চলা সত্ত্বেও সহিংসতা চলমান আছে। ইসরায়েলি বাহিনী ১,৬২০- বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে কমপক্ষে ৭২,০৫১ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৭১,৭০৬ জন আহত হয়েছেন।
মন্তব্য করুন








