পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনা অভিযানে ভারত-সমর্থিত ২৪ সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ বিষয়টি নিশ্চিত করেছে।
জিও নিউজ জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ায় দুটি আলাদা অভিযানে ভারত সমর্থিত ফিতনা আল-খাওয়ারিজের ২৪ জন সন্ত্রাসীকে নিরাপত্তা বাহিনী হত্যা করেছে।
সেনাবাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, এসব সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে প্রদেশের ওরাকজাই এবং খাইবার জেলায় দুটি গোয়েন্দা-ভিত্তিক অভিযান চালানো হয়েছে।
ভারত-সমর্থিত দুষ্কৃতিকারীদের অবস্থানের খবর পেয়ে ওরাকজাই জেলায় নিরাপত্তা বাহিনী একটি গোয়েন্দা-ভিত্তিক অভিযান পরিচালনা করেছে।
পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, অভিযান চলাকালীন সন্ত্রাসীদের আস্তানায় নিরাপত্তা বাহিনী অভিযান চালায় এবং তীব্র গুলি বিনিময়ের পর ১৪ জন জঙ্গি নিহত হয়।
সেনাবাহিনীর মিডিয়া শাখার মতে, খাইবার জেলায় নিরাপত্তা বাহিনী আরেকটি গোয়েন্দা-ভিত্তিক অভিযান চালায়। যেখানে গুলিবিনিময়ের পর আরও ১০ জন জঙ্গিকে হত্যা করা হয়।
মন্তব্য করুন








