ঢাকার দয়াগঞ্জ এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ তিন জনকে আটক করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অভিযানকালে যৌথবাহিনী কর্তৃক ঘটনাস্থল থেকে দুইটি বিদেশি পিস্তল, ৪টি মেগাজিন, ১৮ রাউন্ড পিস্তল এমুনিশন এবং বিপুল দেশীয় অস্ত্রসহ সেলিম, জিল্লুর ও জসিম নামের তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যে কোন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।
মন্তব্য করুন








