ঢাকা, বাংলাদেশ ||
মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ||

ভোটারদের টাকা বিতরণ, সূত্রাপুরে জামায়াত নেতার কারাদণ্ড

এশিয়া পোস্ট নিউজ

  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩২
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. হাবিবকে দুদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : সংগৃহীত

ঢাকা-৬ আসনের সূত্রাপুর থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. হাবিবকে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে আটক করা হয়েছে। পরে তাকে দুদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পরিবর্তন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে তিনি টাকা দিয়ে ভোট কেনার সময় স্থানীয় জনগণ তাকে আটক করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ড একটি চাউলের দোকানে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিব ভোটারদের কাছে টাকা প্রদান করার সময় এলাকাবাসী তাকে ধরে ফেলেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে যাচাই-বাছাই শেষে ঘটনার সত্যতা পান। ম্যাজিস্ট্রেট তাকে দুই দিনের কারাদণ্ড দেন।

বিষয়টি নিশ্চিত হতে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘মো. হাবিব নামের একজনকে টাকাসহ আটক করা হয়েছে। তার কাছে টাকা পাওয়া গেছে।’

তবে কত টাকা পাওয়া গেছে, সেই তথ্য তাৎক্ষণিকভাবে দিতে পারেননি ওসি।

এদিকে বিষয়টি নিয়ে পুলিশের উপকমিশনার (লালবাগ) মো. তারেক মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘কিছু ব্যক্তিকে টাকা দেওয়ার অভিযোগে স্থানীয় লোকজন জামায়াত নেতা হাবিবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে দুই দিনের সাজা দেন।

তিনি আরও বলেন, ‘আমরা তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছি। তবে তিনি দাবি করেছেন ‘পোলিং এজেন্টেদের চা-নাশতা খাওয়ার জন্য’ খামে করে ৫০০ টাকা করে দিচ্ছিলেন।’

মন্তব্য করুন

ঢাকায় দিনের তাপমাত্রা বাড়বে
আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি ঢাকায় দিনের তাপমাত্রা আজ সামান্য বাড়তে পারে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকার আবহাওয়া দুপুর পর্যন্ত প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এ ছাড়া আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে এবং বুধবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩০ মিনিটে।
ঢাকায় দিনের তাপমাত্রা বাড়বে
ঢাকা আজ বিশ্বের দ্বিতীয় দূষিত শহর
বিশ্বের বিভিন্ন শহরের মতো মেগাসিটি ঢাকায়ও দিন দিন বায়ুদূষণ বাড়ছে। প্রায় প্রতিদিনের মতো আজও ‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষিত শহরের তালিকায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে ঢাকা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী, ঢাকায় বাতাসের মান ছিল ২৬০ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। একই সঙ্গে এই স্কোর নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকার নাম। এ ছাড়া স্কোর ৪৭৩ নিয়ে প্রথম স্থানে সেনেগালের রাজধানীর ডাকার, ২৩০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ভারতের দিল্লি এবং ২২৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। ঢাকায় এমন ভয়াবহ বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
ঢাকা আজ বিশ্বের দ্বিতীয় দূষিত শহর
রাজধানীর যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ
নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই জেনে নিন রাজধানীর কোন কোন এলাকার মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মার্কেট বন্ধ থাকবে। যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকব কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কাওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া। বন্ধ থাকবে যেসব মার্কেট বসুন্ধরা সিটি, মোতালিব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চিড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কাওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।
রাজধানীর যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ
ঢাকার যেসব সড়ক আজ এড়িয়ে চলবেন
নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনের আশপাশে যান চলাচলের নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ওই এলাকায় বিপুলসংখ্যক লোকের সমাগম হবে। শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল সীমিত করা হবে। যান চলাচল নিয়ন্ত্রণের ফলে সৃষ্ট সাময়িক অসুবিধা নিরসনকল্পে ডিএমপির ট্রাফিক বিভাগ ডাইভারশনের মাধ্যমে নিম্নোক্তভাবে যানবাহনের প্রবাহ সচল রাখা হবে। মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া এভিনিউ মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আসা ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে গমন করবে। ধানমন্ডি থেকে ফার্মগেট ধানমন্ডি-২৭ থেকে আগত যানবাহন আসাদগেট-প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমনাগমন করবে। আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিং আসাদগেট থেকে বাঁয়ে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর)-প্রতিরক্ষা গ্যাপ-ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমন করবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ ইন্দিরা রোড থেকে ধানমন্ডি এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড হতে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র বামে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ-বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে গমন করবে। মিরপুর রোড থেকে ধানমন্ডি মানিক মিয়া এভিনিউ থেকে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড হতে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)-আসাদগেট থেকে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে গমনাগমন করবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে শপথগ্রহণ অনুষ্ঠান চলাকালীন যানজট/দুর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট র‌্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প সচল থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব ধরনের যানবাহন চালকদের আগামী মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যানজট এড়ানোর লক্ষ্যে মানিক মিয়া এভিনিউ ও লেক রোড এড়িয়ে উল্লিখিত নির্দেশনা মোতাবেক চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।
ঢাকার যেসব সড়ক আজ এড়িয়ে চলবেন
পুরান ঢাকায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে 
রাজধানীর পুরান ঢাকায় একটি জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।  সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ১০টা ৪৫ মিনিটে বংশালের আগামাসি লেন এলাকায় একটি সাততলা ভবনের চারতলায় এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি বলেন, রাত ১০টা ৪৫ মিনিটে আগামাসি লেনের ওই ভবনে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। দ্রুত তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।    প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি। 
পুরান ঢাকায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে 
কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে 
রাজধানীর কারওয়ান বাজারে একটি কাঠের দোকানসহ কয়েকটি স্থাপনায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।  সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।  তিনি বলেন, প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুন লাগার খবর পেয়ে রাত পৌনে ১১টার দিকে প্রথমে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও ছয়টি ইউনিট যুক্ত হয়। সব মিলিয়ে ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।   তিনি আরও বলেন, কাঠপট্রিতে একটি পাঁচ তলা ভবনের বিভিন্ন ফ্লোরে আগুন লাগার ঘটনা ঘটে। পাশে কাঠের দোকান রয়েছে। ভবনের ২য় থেকে ৫ তলায় রয়েছে হাগিজ ডায়াপারের গোডাউন।
কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে 
আড়াই ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কারওয়ান বাজারের আগুন, কাজ করছে ১১ ইউনিট
রাজধানীর কারওয়ান বাজারে একটি কাঠের দোকানসহ কয়েকটি স্থাপনায় লাগা আগুন এখনো নেভেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে। পরে ক্রমন্বয়ে তা বাড়তে থাকে।  সবশেষ রাত ১টায় এ খবর লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে।  ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুন লাগার খবর পেয়ে রাত পৌনে ১১টার দিকে প্রথমে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও ছয়টি ইউনিট যুক্ত হয়। সব মিলিয়ে ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, কারওয়ান বাজার কাঠপট্রিতে একটি পাঁচ তলা ভবনের বিভিন্ন ফ্লোরে আগুন লেগেছে। পাশে কাঠের দোকান রয়েছে। ভবনের ২য় থেকে ৫ তলায় হাগিজ ডায়াপারের গোডাউন রয়েছে বলে জানান ভবনের কর্মকর্তা ও কর্মচারীরা। 
আড়াই ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কারওয়ান বাজারের আগুন, কাজ করছে ১১ ইউনিট
এবার পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন
রাজধানীর পুরান ঢাকায় একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫ মিনিটে বংশালের আগামাসি লেন এলাকায় একটি সাততলা ভবনের চারতলায় এ আগুন লাগে।  বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি বলেন, রাত ১০টা ৪৫ মিনিটে আগামাসি লেনের ওই ভবনে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। দ্রুত তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা সেখানে কাজ শুরু করে। আগুন নেভানোর চেষ্টা চলছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।  হতাহতের কোনো সংবাদ তাদের কাছে নেই বলেও জানান তিনি।   এর আগে আজ সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে একটি কাঠের দোকানসহ কয়েকটি স্থাপনায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।  
এবার পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন
কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট
রাজধানীর কারওয়ান বাজারে একটি কাঠের দোকানসহ কয়েকটি স্থাপনায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি বলেন, রাত পৌনে ১১টার দিকে প্রথমে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও তিনটি ইউনিট যুক্ত হয়। সব মিলিয়ে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতের কোনো সংবাদ তাদের কাছে নেই বলেও জানান তিনি।
কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট