ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন। এ সময় উপস্থিত জনগণ তাকে ধাওয়া দিলে তাকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে।
একই সময় ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধ জানাতে আসা আরও তিনজনকে পুলিশ গাড়িতে করে নিয়ে যায়। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ‘তারা এখানে ফুল আসে। তবে তাদের কাউকে আটক করা হয়নি।’
এর আগে রোববার সকাল ১০টা ১৮ মিনিটে ফেসবুকে নিজের আইডিতে পোস্ট দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম কামাল।
পোস্টে তিনি লেখেন, ‘ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।’
গত ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত সময় অনুযায়ী ১৪ আগস্ট রাত ৯টার সময় অধ্যাপক ড. জামাল আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৩২ নম্বরের বাসভবনে মোমাবাতি প্রজ্বালনের জন্য ধানমন্ডি ৩২ নম্বর রোডের মাথায় পৌঁছালে অজ্ঞাত কিছু লোক তাকে এবং তার সঙ্গে থাকা নেতাকর্মীদের চারদিক থেকে ঘিরে ফেলে অতর্কিত হামলা চালায়।
পরে তাদের হাত থেকে প্রাণভয়ে বাঁচার জন্য অধ্যাপক জামাল দৌড় দেন। সে সময় তাকে ধাওয়া করে কয়েক দফা মারতে মারতে রাসেল স্কয়ারের সামনে থেকে স্কয়ার হাসপাতালের মাঝামাঝি পর্যন্ত নিয়ে যায়। সেখানে চতুর্দিক থেকে অধ্যাপক জামালকে ঘিরে আবারও উপর্যুপরি মারতে থাকে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
মন্তব্য করুন








