ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয় উপলক্ষে রাজধানী ঢাকার গুলশানের একটি রেস্টুরেন্টে শোকরানা দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের প্রাক্তন নেতৃবৃন্দের উদ্যোগে এই দোয়া ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
তিনি তার বক্তব্যে দলের ঐতিহাসিক বিজয়ে দেশবাসী ও নেতাকর্মীদের অভিনন্দন জানান এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।
এ সময় ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ তুলে ধরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গঠনে আগামীদিনের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপর নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সেক্রেটারি ডা. মোহাম্মদ জিয়াউর রহমান, সাবেক সহ-সভাপতি ডা. এ. কে. আল মিরাজ, সাবেক সভাপতি ডা. মো. সারোয়ার হোসেন, অধ্যাপক ডা. মো. জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. মোহাম্মদ টিপু সুলতান, সাবেক সহ-সভাপতি ডা. মো. দেলোয়ার হোসেন, ডা. মো. রাকিব হোসেন, ডা. এ.বি.এম. কায়সার, ডা. সোহেল খান, সাবেক সভাপতি ডা. মো. আহছানুল কবীর, সাবেক সভাপতি ডা. রাশেদুল হাসান রিপন, ডা. মো. নাসিম আল ইসলাম, ডা. মো. হাসিবুল হাসান (হাসিব), ডা. সৈয়দ আরিফুর ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. মিজানুল হাশেম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক ডা. এম.এম. জায়েদ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. মীর সুফিয়ান (জন), সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. ফেরদৌস আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা: অপুর্ব কুমার সাহা, ডা. মুহাম্মদ মাহবুবুর রহমান, ডা. মো. মাহমুদ আলী, ডা. আরিফুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. মশিউর রহমান, ডা. শাকিল হামজা, সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. মাহবুব-উল-ইসলাম জনি, সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. হাসানুজ্জামান টুটুল, সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. সামিউর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. আমিনুর রহমান হীরা, সাবেক সহ-সভাপতি ডা. তাপস কুমার দাস, সাবেক সহ-সভাপতি ডা. মো. রাজিবুল হাসান, ডা. মো. সুলতান ইবনে সাঈদ, ডা. শাবিব ইবনে আব্দুল্লাহ, ডা. সাইদুল আমান জিসান, ডা. কাজী রাজিত দিগন্ত, ডা. মো. ইকরাম-উল-আজম খান, ডা. মো. মহিউদ্দিন রুবেল, ডা. মো. তৌহিদুল ইসলাম, ডা. মো. রেজাউল করিম রুবেল, ডা. মো. শরীফ সুলতান মাহবুব, ডা. মো. মাশকুরুল আলম, ডা. রুমান খান, ডা. মো. ফয়জুল ইসলাম, ডা. মো. হাফিজুর রহমান, ডা. রাজিব হোসেন, ডা. মো. হারুন-অর-রশিদ, ডা. মো. মামুন হোসেন, ডা. মো. আল শাহরিয়ার খান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি শেখ শায়ের ইবনে রিচি, শাহ পরান, আফরাজীম আজাদ, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এম. এ. তাইফুল হক, সাংগঠনিক সম্পাদক ডা. ফাহাদ মোল্লা, ইশমাম, দেওয়ান মৃদুল মাহমুদ, মো. আশরাফ হোসেন, তাজকির হোসেন আশরাফ, সালাউদ্দিন সেলিম বাধনসহ আরও অনেকে।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। সবশেষ উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন








