ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
মহাদেবপুরে দুর্গামন্দিরে বক্স বাজানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক আহত; গ্রেপ্তার ১
ধামইরহাটে পুজো মন্ডপ পরিদর্শন করেন সাবেক এমপি সামসুজ্জোহা খান
ধামইরহাটে গম্ভীরায় পানি সম্পদ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনার বার্তা
ধামইরহাটে গম্ভীরায় পানি সম্পদ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনার বার্তা
নওগাঁর ধামইরহাটে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত GO4IMPact প্রকল্পের উদ্যোগে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM) ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর (শনিবার) বিকেলে খেলনা  ইউনিয়নের বেড়ীতলা একাডেমী স্কুল মাঠে অনুষ্ঠিত গম্ভীরা অনুষ্ঠানে নাটিকার মাধ্যমে সমন্বিত পানি সম্পদ সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণসহ পরিবেশগত বিষয়ে জনসচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।   উদ্বোধন করেন খেলনা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহিল মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, ইউনিয়ন পরিষদের  সদস্যাগন।  এ অনুষ্ঠানে গম্ভিরা পরিবেশনা করেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট এর শিল্পী বৃন্দ।  এ অনুষ্ঠান উপভোগ করতে স্থানীয় প্রায় ৪ শতাধিক নারী-পুরুষ ও কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।  গম্ভীরা পরিবেশনার মাধ্যমে স্থানীয় জনগণকে পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও সংরক্ষণ, বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা ও প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচর্যায় উদ্ববুদ্ধ করা হয়। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের সৃজনশীল ও বিনোদনমূলক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ ও পানি সম্পদ সংরক্ষণ বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং নিজ নিজ অবস্থান থেকে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন সৃষ্টি হবে।   
সাপাহারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ 
মান্দায় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ নারীদের মাঝে শাড়ি বিতরণ
পোরশায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন বিজিবি অধিনায়ক
পোরশায় মাদক নির্মূলের অঙ্গিকার পুলিশ সুপারের
পোরশায় হেরোইনসহ চোরাকারবারী আটক

নওগাঁর পোরশায় হেরোইনসহ এক চোরাকারবারীকে আটক করেছে ১৬ বিজিবি সদস্যরা। বুধবার রাতে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা নিতপুর কাপালির মোড় নামক স্থানে ঢাকাগামী সোনারতরী যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে ৬৪০ গ্রাম হেরোইন সহ মনিরুল ইসলাম (২৮) নামে ওই চোরাকারবারীকে আটক করা হয়।  নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়কের দিকনির্দেশনায় সহকারী পরিচালক ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করেন। আটক চোরাকারবারী সাপাহার উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে। আটককৃত মনিরুলের বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়ের হয়েছে এবং মাদকদ্রব্যসহ আসামীকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।  ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার/গরু/মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখা হয়েছে। 

মান্দায় কাঙ্ক্ষিত সার না পেয়ে মহাসড়ক অবরোধ

নওগাঁর মান্দায় চাহিদার তুলনায় সার বরাদ্দ কম পাওয়ায় বিক্ষোভে ফেটে পড়েছেন কৃষকরা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত সার না পেয়ে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের জয়বাংলা মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় কৃষকরা জানান, আগাম জাতের আলু, সরিষা, পেঁয়াজসহ বিভিন্ন শীতকালীন সবজি চাষের মৌসুম শুরু হয়েছে। ইতোমধ্যে জমি প্রস্তুতের কাজ শুরু করেছেন তারা। কিন্তু চাষাবাদের গুরুত্বপূর্ণ সময়ে প্রয়োজনীয় রাসায়নিক সার না পাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। অনেকেই গভীর রাত থেকে সার সংগ্রহের আশায় লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন। এতে ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালিকাপুর ইউনিয়নে বর্তমানে ২ হাজার ৫০০ বস্তা ডিএপি, ২ হাজার ৫০০ বস্তা এমওপি (পটাশ) ও ১ হাজার বস্তা টিএসপি সারের চাহিদা রয়েছে। সব মিলিয়ে ৬ হাজার বস্তা সারের বিপরীতে অক্টোবর মাসে সরকারি বরাদ্দ এসেছে মাত্র ৪৭২ বস্তা। এর মধ্যে ২০০ বস্তা ডিএপি, ১৮২ বস্তা এমওপি ও ৯০ বস্তা টিএসপি সার রয়েছে। অর্থাৎ চাহিদার বিপরীতে বরাদ্দ মিলেছে মাত্র ৭ দশমিক ৮৭ শতাংশ। ফলে প্রয়োজনের তুলনায় ৫ হাজার ৫২৮ বস্তা সারের ঘাটতি রয়েছে। জানা গেছে, কালিকাপুর ইউনিয়নে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়োগপ্রাপ্ত সার ডিলার হিসেবে রয়েছেন মেসার্স আবুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল হোসেন। তবে ইউনিয়নটিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কোনো নিয়োগপ্রাপ্ত ডিলার নেই। ডিলারভিত্তিক বরাদ্দের কারণে ইউনিয়নটিতে চাহিদার তুলনায় কম সার সরবরাহ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কালিকাপুর ইউনিয়নের ছোট মুল্লুক গ্রামের কৃষক শ্রীমান আলি মোল্লা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আলু, সরিষা ও পেঁয়াজ চাষের জন্য জমি প্রস্তুত করেছি। এখন কয়েক বস্তা সার প্রয়োজন। সারের আশায় রাত ৩টা থেকে লাইনে বসে আছি। কিন্তু এখনো সার পাইনি। সময়মতো সার না পেলে ফসল চাষ করব কীভাবে?’ একই গ্রামের কৃষক অখিল চন্দ্র বলেন, ‘এ মৌসুমে আমার অন্তত ২৫ বস্তা সার লাগবে। জমি প্রস্তুত করে রেখেছি। কিন্তু চাহিদামতো সার পাচ্ছি না। সময়মতো সার না পেলে ফসল চাষ করা কঠিন হয়ে পড়বে।’ কৃষকদের অভিযোগ, চাষাবাদের ভরা মৌসুমে সার সংকট দেখা দেওয়ায় তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন। জমি প্রস্তুত থাকলেও প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারছেন না। দ্রুত পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা না হলে আগাম ফসলের আবাদ ও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কালিকাপুর ইউনিয়নের বিসিআইসি সার ডিলার আবুল হোসেন বলেন, ‘অক্টোবর মাসে খুবই সামান্য সার বরাদ্দ পেয়েছি। অথচ কৃষকদের চাহিদা অনেক বেশি। চাহিদা অনুযায়ী সার দিতে না পারায় কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। একপর্যায়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।’ এদিকে মহাসড়ক অবরোধের খবর পেয়ে স্থানীয় প্রশাসন, উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও মান্দা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এরপর অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। মান্দা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার বলেন, ‘চাহিদার তুলনায় সার সরবরাহ কম হওয়ায় কৃষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। চলতি মাসেই আরও এক দফা সার বরাদ্দ পাওয়ার চেষ্টা চলছে। নতুন বরাদ্দের সার পৌঁছালে সংকট কেটে যাবে বলে আশা করছি।’

মান্দায় ১৫০ পিস ইয়াবাসহ আটক ১

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ তসলিম উদ্দিন নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় জাহিদুল ইসলাম ইমন নামে অপর এক যুবক পালিয়ে যান। বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার প্রসাদপুর বাজারের উপজেলা গেটসংলগ্ন মোল্লা টাওয়ারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক তসলিম  উদ্দিন (২৬) উপজেলার চককানু গ্রামের মনসুর রহমানের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রসাদপুর বাজারের মোল্লা টাওয়ারে অভিযান চালানো হয়। এ সময় তসলিম উদ্দিনকে আটক করে তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় জাহিদুল ইসলাম ইমন নামে অপর এক যুবক পালিয়ে যান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম বলেন, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তসলিম নামে একজনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’ তিনি আরও বলেন, ‘অভিযানের সময় জাহিদুল ইসলাম ইমন নামে একজন পালিয়ে যান। তাকে আটকসহ মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন 

নওগাঁর ধামইরহাটে "বৃক্ষ দিয়ে সাজায় দেশ,"সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে, ধামইরহাট  চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খোচাসহ ৪০০ শত বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরন করা হয়েছে।  বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান এর ইশতেহার ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি অংশ হিসেবে নওগাঁর ধামইরহাট পৌর সভা ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডি) এর যৌথ আয়োজনে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে বৃক্ষ রোপণ সহ শিক্ষার্থীদের মাঝে খোঁচা সহ ৪০০ শত টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরন করা হয়।   অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক এনামুল হক।  এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা সারমিন। তিনি বলেন একটি দেশের পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। নির্বিচারে বৃক্ষ নিধন ও জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের উপর বিরুপ প্রভাব পডছে।  তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যপকভাবে বৃক্ষ রোপন পাশাপাশি রোপনকৃত চারা গুলোর পরিচর্চা দায়িত্ব সকলকে নিতে হবে। আলোচনা শেষে   বিদ্যালয়ের প্রাংগনে ২ টি বৃক্ষের চারা রোপণ করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা সারমিন।  এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, পৌর সভার নির্বাহী কর্মকর্তা সজল কুমার মন্ডল, সহকারী শিক্ষক গন, শিক্ষার্থী, অভিভাবক গন ও সাংবাদিক বৃন্দ প্রমুখ।   

মান্দায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ২; হত্যা মামলায় নারী গ্রেপ্তার

নওগাঁর মান্দায় ছয় শতক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বাছুরে খড় খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী ও ভাই আহত হয়েছেন। হত্যাকাণ্ডের ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে এক নারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ১২ নম্বর কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের দারাজ উদ্দিন মণ্ডলের ছেলে। আহতরা হলেন তাঁর স্ত্রী সাথী বেগম (২৫) ও ভাই সাইফুল ইসলাম (৩০)। তাঁদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, তুলশীরামপুর গ্রামে ছয় শতক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় শহিদুল ইসলামের একটি বাছুর প্রতিবেশী ইব্রাহীম হোসেনের খড়ের পালা থেকে খড় খায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইব্রাহীম হোসেনের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে শহিদুলের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রতিপক্ষের উপর্যুপরি আঘাতে শহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর স্ত্রী সাথী বেগম ও ভাই সাইফুল ইসলামও হামলার শিকার হন। পরে স্থানীয় বাসিন্দারা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর থেকে অভিযুক্ত ইব্রাহীম হোসেন ও মোয়াজ্জেম হোসেনসহ অন্যরা আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এদিকে মঙ্গলবার রাতেই নিহতের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে মান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের ইব্রাহীম হোসেনের স্ত্রী ইরজান ওরফে ফরিদা বিবিকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে এক নারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

বদলগাছীর মাঠে আগাম শিমের সমারোহ, লাভের আশায় কৃষকরা

নওগাঁর বদলগাছীতে আগাম জাতের শিমচাষ করে অনেক লাভবান হচ্ছে উপজেলার কৃষকরা।  উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে শীতের শুরুতেই বেশী লাভের আশায় আগাম শিম চাষ করেছে। বুধবার (১৪ অক্টোবর) বদলগাছী বাজারে দেখাযায়- ১২০ থেকে ১৩০ টাকা কেজী দরে বিক্রি হচ্ছে। বাজারে দামও ভাল পেয়ে খুশি। তারা বলছেন আমরা আগাম জাতের শিম বাজারে দাম ভালো পাওয়া যায়।  উপজেলার কোলা ইউপির পুখুরিয়া, ভান্ডাপুর, কেশাইল সহ বিভিন্ন এলাকার মাঠে দেখায়ায় আগাম শিম চাষ হচ্ছে।  কৃষক আব্দুস সালাম বলেন আমি ১০কাঠা জমিতে শিম উঠাতে শুরু করেছি প্রথমদিন ২৫ কেজি তুলেছি। আগামী হাটে আরো বেশী উঠাতে পারব বলে আশা করছি।  নিহনপুর গ্রামের কফিল উদ্দীন, ঢেকরা গ্রামের আফাজ আলী বলেন আগাম শিম করে ৫ কাঠা জমিতে দুইবারে সারে ৩ হাজার টাকা দরে শিম বিক্র করেছি। আশা করছি সামনে হাটে আরো ১০ হাজার টাকার শিম বিক্রি করব।  উপজেলা কৃষি অফিসার মোঃ মোঃ মেহেদী হাসান বলেন আগাম জাতের শিম বারীফোর শিম ১৬০ হেক্টর চাষ আবাদ হয়েছে।  

মহাদেবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি, দুর্যোগবিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল( ১১) টায় মহাদেবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম রাব্বানী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম রব্বানী, মৎস্য কর্মকর্তা শিল্পী রায় ও মহাদেবপুর ফায়ার স্টেশনের প্রধান আবুল কাশেমসহ ফায়ার সার্ভিসের সদস্যরা।  এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রায় দুই শতাধিক মানুষ কর্মসূচিতে অংশ নেন। দিবসের কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগকালীন প্রস্তুতি, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আলোচনা সভায় আয়োজকরা বলেন, দুর্যোগ মোকাবিলায় পরিবার থেকেই সচেতনতা ও প্রস্তুতি গড়ে তুলতে হবে।   প্রাকৃতিক ও অন্যান্য দুর্যোগের ঝুঁকি সম্পর্কে আগাম ধারণা, প্রয়োজনীয় প্রস্তুতি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় জানা থাকলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এ ধরনের কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগ সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা প্রশাসন, মহাদেবপুরের আয়োজনে কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও DASCO-এর থ্রাইভ প্রকল্প।  

আরও
X