ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আজমিরীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক
আজমিরীগঞ্জে দিনদুপুরে সিএনজি চালককে মারধর, ছুরিকাঘাত করে মোবাইল-টাকা ছিনতাই  
আজমিরীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
আজমিরীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
‘শিক্ষকদের পাশে—৬০ বছর, পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ নুরুল হুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এটিও হাসিবুল ইসলাম এবং আজমিরীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাজাহান শেখ। আলোচনা সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং সাংবাদিকরা বক্তব্য দেন। বক্তারা শিক্ষকদের মর্যাদা রক্ষা, পেশাগত নিরাপত্তা ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।
আজমিরীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আজমিরীগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত
আজমিরীগঞ্জে স্কুলের মেঝে ধস: দ্রুত সংস্কারের নির্দেশ
আদালতের হাজত থেকে আসামি পলায়ন, রাতে গ্রেপ্তার
আজমিরীগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরী। সভায় শুরুতে স্বাগত বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) হাসিবুল ইসলাম। এ সময় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সোহানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম সৌরভ, উপজেলা বিএনপির আহ্বায়ক মোহন মিয়া তালুকদার, পৌর বিএনপির সভাপতি নেকদার আলী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খালেদুর রশিদ ঝলক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, বিএনপি নেতা সাজিজুর রহমান সাজু, পৌর যুবদলের আহ্বায়ক দিলোয়ার হোসেন দিলু, ভিপি ফকরুল ইসলাম, ছাত্রদল নেতা মো. দিপু হাসান ও মিজাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাভলী প্রমুখ। র‍্যালি ও আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাটাগাং নদীর তীরে ব্যাটারি পুড়িয়ে সীসা, জনস্বাস্থ্য ও পরিবেশ হুমকির মুখে

আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের কাটাগাং নদীর তীরে পুরোনো ব্যাটারি আগুনে পুড়িয়ে সীসা গলানোর অভিযোগ উঠেছে। নদীর তীর ঘেঁষে গ্রামীন এলাকার কাছে এ কার্যক্রম চলায় পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত চার দিন ধরে আজমিরীগঞ্জ, বানিয়াচং এবং ঢাকার একটি চক্র কাটাগাং নদীর তীরে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সীসা গলানোর কাজে নিয়োজিত রয়েছে। দিনে অ্যাসিডের উৎকট গন্ধ এবং রাতে ব্যাটারি পোড়ানোর কালো ধোঁয়া ও গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে পুরোনো ব্যাটারি আগুনে পোড়াতে দেখা যায়। এ সময় আগুনের ধোঁয়া ও পোড়া ব্যাটারির গন্ধ আশপাশে ছড়িয়ে পড়তে দেখা যায়। নদীর তীরে এভাবে ব্যাটারি পোড়ানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পুরোনো ব্যাটারি স্তূপ করে আগুনে পোড়ানো হচ্ছে। এতে কালো ধোঁয়া ও উৎকট গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। ব্যাটারি পোড়ানোর পর অবশিষ্ট বর্জ্য ও রাসায়নিক পদার্থও নদীর তীরের আশপাশে পড়ে থাকছে। এসব বর্জ্য বৃষ্টির পানিতে ধুয়ে নদীতে গিয়ে মিশলে পানি ও মাটি দূষিত হওয়ার আশঙ্কা রয়েছে। নদীর তীরে এবং গ্রামের এলাকার কাছাকাছি এ ধরনের কার্যক্রম পরিচালিত হওয়ায় স্থানীয়দের মধ্যে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এলাকাবাসী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. মারাজ মিয়া চৌধুরী বলেন, বানিয়াচং উপজেলা ও ঢাকার কয়েকজন মিলে এখানে পুরোনো ব্যাটারি নিয়ে আসছে। আমি তাদের এখানে আগুনে ব্যাটারি না পোড়ানোর জন্য নিষেধ করেছি। তবে তারা কারা বা তাদের পরিচয় কী, তা আমি জানি না। শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নলিউর রহমান তালুকদার বলেন, এ বিষয়ে আমি অবগত নই। এ বিষয়ে হবিগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শ্রী হরিপদ চন্দ্র দাস বলেন, ওই স্থানে ব্যাটারি পুড়িয়ে সীসা গলানোর কার্যক্রমের জন্য পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র দেওয়া হয়নি। আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসীম উদ্দীন চৌধুরী বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখবেন।

বোরোয় উঠে না উৎপাদন ব্যয়, বিপাকে আজমিরীগঞ্জের বোরো চাষিরা

পাঁচ মাসের হাড়ভাঙা পরিশ্রম, ঘাম আর ধারদেনা করে ফলানো ধান এখন কৃষকের ঘরে পড়ে আছে। বন্যায় একদিকে ফসলের ক্ষতি, অন্যদিকে বাজারে ধানের দরপতন দুই দিক থেকেই চাপে পড়েছেন আজমিরীগঞ্জের বোরো চাষিরা। জমির লিজ, বীজ, সার, কীটনাশক, শ্রম ও সেচের খরচ মিলিয়ে যে ধান উৎপাদন করেছেন, বাজারে সেই ধানের দাম এখন উৎপাদন খরচের নিচে। ফলে ধান ঘরে থাকলেও বিক্রি করতে পারছেন না অনেক কৃষক। সংসারের প্রয়োজন মেটাতে নগদ টাকার সংকটেও পড়েছেন অনেকে। আজমিরীগঞ্জ পৌর এলাকার কৃষক ছিদ্দিক মিয়া এবার প্রায় ১৪০ কিয়ার জমিতে বোরো ধান চাষ করেন। অতিবৃষ্টি ও বন্যায় তাঁর প্রায় অর্ধেক জমির ধান পানিতে তলিয়ে যায়। বাকি জমির ধান কেটে শুকিয়ে সংরক্ষণ করেছেন তিনি। কিন্তু বর্তমান বাজারদর কম থাকায় ধান বিক্রি না করে অপেক্ষা করছেন। কয়েক দিন আগেও ধানের দাম কিছুটা বেশি থাকলেও বর্তমানে স্থানীয় বাজারে প্রতি মণ (৪০ কেজি) ধান বিক্রি হচ্ছে প্রায় ৯২০ টাকায়। একই সঙ্গে পাইকারি ক্রেতার সংখ্যাও কমে গেছে। এতে উৎপাদিত ধান বিক্রি নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন কৃষকেরা। ছিদ্দিক মিয়ার হিসাব অনুযায়ী, এক কিয়ার জমিতে বোরো ধান উৎপাদনে তাঁর খরচ হয়েছে প্রায় ১৬ হাজার ৭০০ টাকা। এর মধ্যে বীজ, বীজতলা তৈরি, জমি চাষ, চারা রোপণ, জমির লিজ, পরিচর্যা, সার-কীটনাশক, সেচ, ধান কাটা, মাড়াই ও শুকানোর খরচ রয়েছে। এক কিয়ার জমিতে কাঁচা ধান পাওয়া যায় সর্বোচ্চ প্রায় ১৬ থেকে ১৭ মণ। শুকানোর পর তা কমে দাঁড়ায় প্রায় ১৪ থেকে ১৫ মণ। সেই হিসাবে শুকনো ধানের উৎপাদন খরচ পড়ে প্রতি মণে প্রায় ১ হাজার ১১০ থেকে ১ হাজার ১৯০ টাকা। অথচ বর্তমানে বাজারে ধানের দাম প্রায় ৯২০ টাকা মণ। ফলে উৎপাদন খরচের তুলনায় প্রতি মণে প্রায় ১৯০ থেকে ২৭০ টাকা কম পাচ্ছেন কৃষক। শুধু ছিদ্দিক মিয়া নন, উপজেলার আরও অনেক কৃষক ধান বিক্রি করতে না পেরে হতাশায় ভুগছেন। বাজারে পাইকারি ক্রেতা কম থাকায় অনেক কৃষক ধান ঘরে বা গুদামে সংরক্ষণ করে রেখেছেন। কেউ কেউ সংসারের প্রয়োজন মেটাতে ধান বিক্রি করতে চাইলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় তা পারছেন না। আজমিরীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, গত বোরো মৌসুমে উপজেলায় প্রায় ১৪ হাজার ৭০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। এর মধ্যে বন্যায় প্রায় ১ হাজার ৫০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ধানের বাজারদর মৌসুমের তুলনায় কম বলেও জানান তিনি। কৃষকদের দাবি, বন্যায় ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে ধানের ন্যায্য দাম নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হোক। পাশাপাশি বাজারে পর্যাপ্ত পাইকারি ক্রেতা নিশ্চিত করা গেলে উৎপাদিত ধান বিক্রি করে লোকসান কিছুটা হলেও কমানো সম্ভব হবে।

আজমিরীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজমিরীগঞ্জে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান ডা. জীবন। কয়েক শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে র‍্যালিটি আজমিরীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাল মিয়া বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। র‍্যালিতে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সরশ, মোশারফ হোসেন বাবুল, মাসুদ পারভেজ, গোলাম মোস্তফা মধু, পৌর বিএনপির সভাপতি নেকদার আলী, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খালেদুর রশিদ ঝলকসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আজমিরীগঞ্জে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আজমিরীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত মোঃ জসিম উদ্দিন চৌধুরী। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ইকবাল হোসেন, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকবর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ নূরুল হুদা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম, সককারি শিক্ষা কর্মকর্তা হাসিবুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোহন মিয়া তালুকদার, পৌর বিএনপির সভাপতি নেকদার আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খালেদুর রশিদ ঝলক, পৌর যুবদলের আহ্বায়ক দিলোয়ার হোসেন দিলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোজাম্মিল হক, ছাত্রদল নেতা দিপু হাসান প্রমুখ। উদ্বোধনী সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভা শেষে ইউএনও ভারপ্রাপ্ত মোঃ জসিম উদ্দিন চৌধুরী প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা প্রশাসনের ঘোষিত সিডিউল অনুযায়ী পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় এ প্রতিযোগিতা শুরু হবে। এতে শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য, সংগীত ও সংস্কৃতিভিত্তিক বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্মের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করার পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও
X