অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১২ ফ্রেব্রুয়ারি) সকাল থেকে উৎসবমুখর পরিবেশ সারা দেশে ভোটগ্রহণ চলছে। উৎসবমুখর পরিবেশ পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের ‘তিন কন্যা’খ্যাত অভিনেত্রী তিন বোন সুচন্দা, ববিতা ও চম্পা। গাড়ি থেকে নেমে হাস্যোজ্জ্বলভাবে ছবির জন্য পোজ দেন তারা।
নতুন সরকারের কাছে প্রত্যাশা জানিয়ে ববিতা বলেন, দেশটা সুন্দরভাবে এগিয়ে নিক। আমরা দেশের সব মানুষ শান্তিতে যেন থাকি, দুর্নীতি যেন দেশে না থাকে। শিল্পীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে শিল্পচর্চা করে যেতে পারে- এটাই চাই।
এদিকে ভোট দিয়ে বের হয়ে সাধারণ ভোটাররা পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
মন্তব্য করুন








