বলিউড সিনেমায় দিনের পর দিন একই ধাঁচের গান গেয়েছেন অরিজিৎ। মন না চাইলেও তাকে দিয়ে গাওয়ানো হতো মন ভাঙার গান। সব গানই জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যায়। কিন্তু তিনি সেসব উপভোগ করতে পারতেন না। এই একঘেয়েমিতে ক্লান্ত হয়েই প্লে-ব্যাক কিং অবসর নিয়েছেন। এমনটাই দাবি করলেন, নির্মাতা, পরিচালক, অভিনেতা অনুরাগ কাশ্যপ।
ক্যারিয়ারের সোনালি সময়ে থাকার পরও প্লে-ব্যাক থেকে অবসরের ঘোষণা দেন ‘আগার তোম সাথ হো’ গায়ক। এ নিয়ে যখন ইন্ডাস্ট্রি তোলপাড় এবং ভক্তরা বিষণ্ণ, ঠিক তখন আসল কারণ জানালেন পরিচালক অনুরাগ কাশ্যপ। তিনি জানান, সৃজনশীলতার অভাব এবং বলিউডের গানে ‘একঘেয়েমি’ অরিজিৎকে এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
অরিজিতের সঙ্গে বেশ কয়েকটি কাজ করার অভিজ্ঞতা রয়েছে অনুরাগের। খুব কাছ থেকেই অরিজিৎকে দেখেছেন তিনি। অনুরাগ বলেন, অরিজিৎ সবসময় নতুন কিছু তৈরি করতে চান। কিন্তু সিনেমার প্লেব্যাকের ক্ষেত্রে পরিচালকদের চাহিদা এবং বাণিজ্যিক মিউজিকের চাপে শিল্পীর নিজস্ব সত্তা হারিয়ে যায়। এতে খুবই হতাশ ছিলেন অরিজিৎ।
অনুরাগীদের চমকে দিয়ে সম্প্রতি হঠাৎ প্লে-ব্যাক থেকে অবসর নেন অরিজিৎ। জিয়াগঞ্জের খুবই সাধারণ জীবনযাপন করা বলিউডের সেরা প্লে-ব্যাক গায়কের আচমকা সিদ্ধান্তে শোরগোল পড়ে যায় বিনোদন ভুবনে। সবার মনেই কৌতূহল জন্মায়—কেন এমনটা সিদ্ধান্ত তার! সূত্র: হিন্দুস্তান টাইমস
পরিচালক অনুরাগ বলেন, অরিজিৎ একজন দক্ষ সংগীতশিল্পী, কিন্তু ওকে দিয়ে বারবার একই স্টাইলের গান গাওয়ানো হয়েছে। একজন শিল্পীর কাছে এর চেয়ে যন্ত্রণার আর কিছু নেই। সে মূলত একঘেয়েমি থেকে মুক্তি চেয়েছিল।'
প্লে-ব্যাক থেকে আপাতত নিজেকে গুটিয়ে রাখবেন অরিজিৎ। এখন নিজের মতো করে গান তৈরি করবেন, যেখানে থাকবে না কোনো বিধিনিষেধ। সংগীত ভুবনকে হৃদয় থেকেই উপভোগ করতে চান—এমনটাই ধারণা অনুরাগ কাশ্যপের।
মন্তব্য করুন








