শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস। দিনটি ঘিরে বিশ্বজুড়ে নানা আয়োজন দেখা যায়। প্রিয়জনকে ফুল, কার্ড, উপহার দেওয়া, ঘুরতে বের হওয়া— এসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন অনেকে। বাংলাদেশেও তরুণ-তরুণীদের অংশগ্রহণে দিনটি এখন উৎসবের রূপ নিয়েছে। সে কাতারে আছেন শোবিজ তারকারাও।
ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়ক জয় চৌধুরী। নিজের জীবনের ভালোবাসা দিবস ও স্ত্রীকে নিয়ে ভালোবাসার কথা স্মৃতিচারণ করে এশিয়া পোস্টকে তিনি বলেন, জীবনে ভালোবাসা দিবস অনেক কাটিয়েছি। অনেক বান্ধবীর সাথে ফুল আদান-প্রদান করেছি। লাইফে প্রেম হয়েছে অনেক।
স্ত্রীর সঙ্গে প্রেমের কথা উল্লেখ করে তিনি বলেন, আমার স্ত্রী যিনি আমার জীবনসঙ্গী হয়েছেন তার সাথে আমার কখনও ফুল আদান-প্রদান হয়নি, প্রপোজও করা হয়নি। এমনকি আমাদের ১৫ দিন প্রেমও হয়নি। ঘুরতে গিয়ে ভালো লেগেছে। তখন আমি বলি— চলো, বিয়ে করে ফেলি।
মন্তব্য করুন








