না, মিশন ইমপসিবলের কোনো দৃশ্য নয়। এমনকি নয় অন্য কোনো সিনেমার দৃশ্যও। একেবারে বাস্তব দৃশ্য। রাস্তায় গাড়ি চালানো এক ব্যক্তির মোবাইলে উঠে আসে ট্রেনের ছাদে থাকা টম ক্রুজের একটি ভিডিও। যেন টম ক্রুজ চলন্ত ট্রেনের ছাদকে তার ব্যক্তিগত লাউঞ্জে পরিণত করেছেন।
নরওয়েতে দ্রুত গতিতে চলা একটি ট্রেনের ওপর টম ক্রুজের চিৎকারের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। এই ভিডিও দেখার পর থেকে টম ক্রুজের ভক্তরা তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পরে বোঝা যায়, ওই সময় টম ক্রুজের ‘মিশন ইমপসিবল ৭’-এর একটি শুটিং চলছিল। সূত্র: এনডিটিভি
আসলে হলিউড আইকন টম ক্রুজের জন্য কোনো অভিযানই অসম্ভব নয়। সিনেমার পর্দায় সব সময়ই চমক দিতে ভালোবাসেন টম ক্রুজ। কখনো উড়ন্ত প্লেনে ঝুলে থাকেন, কখনো বহুতল ভবন থেকে ঝাঁপিয়ে অ্যাকশন করেন। বেশিরভাগ সময়ই স্ট্যান্টম্যান ব্যবহার করেন না। চ্যালেঞ্জ নেওয়াটাই অভ্যাস এই হলিউড তারকার। এবার নরওয়েতে চলন্ত ট্রেনের ভিডিওটি নেট দুনিয়ায় আলোড়ন তুলেছে।
যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, টম ক্রুজ নরওয়ের একটি ট্রেনের ছাদে বসে আছেন। ব্যাকগ্রাউন্ডে ক্রুদের প্রস্তুত করতে দেখা যাচ্ছে।
নরওয়েতে গাড়ি চালাচ্ছিলেন এক ব্যক্তি এবং হঠাৎ টম ক্রুজকে ট্রেনের ছাদে দেখতে পান। সাথে সাথেই তিনি সেটি মোবাইলে ধারণ করেন। ভিডিওতে ক্যামেরার পেছনে থাকা ব্যক্তিকে টম ক্রুজকে ‘হাই’ বলতে শোনা যায়। কয়েক সেকেন্ড পরে, অভিনেতা গাড়িটি লক্ষ্য করেন এবং হাত নাড়েন।
ভিডিওটি এরই মধ্যে চার মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। এটি দেখে ভক্তদের মধ্যে নায়কের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং বিতর্ক শুরু হয়েছে।
ভিডিওটি দেখে অনেকেই ৬৩ বছর বয়সী এই অভিনেতার বিভিন্ন সিনেমায় দেখানো অবিশ্বাস্য স্টান্টের জন্য প্রশংসা করেছেন।
Isn’t it too casual and carefree?
Can’t see safety measures… https://t.co/hL5c5ym2xm— Sardar Shafqat Ali Khan (@s7600084) February 13, 2026
মন্তব্য করুন








