দক্ষিণ ভারতের সুপারস্টার ধানুশ ও বলিউডের অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেমচর্চা নিয়ে সরগরম বলিপাড়া। শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন এই তারকা জুটি—শোবিজপাড়ায় এমন গুঞ্জন চললেও, ধানুশ বা ম্রুণাল কেউই মুখ এ ব্যাপারে খোলেননি। সামাজিকমাধ্যমে ভক্তদের মধ্যে এটি এখন টক অব দ্য টাউন। বলিউড অভিনেত্রী হলেও তিনি এবার ক্যামেরায় ধরা দিয়েছেন হলিউডের সেই পুরোনো গ্ল্যামারে।
এরই মধ্যে ম্রুণাল ঠাকুর ধরা দিলেন কমনীয় রূপে। ম্রুণাল তার আসন্ন ছবি ‘দো দিওয়ানে সেহের মে’-এর সহ-অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে মেনসএক্সপির কভার শুটের ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন। এসব ছবি ভক্তদের মনোযোগ আকর্ষণ করেছে। সূত্র: গুলতি ডমকম।
ছবিগুলো দেখে মনে হচ্ছে, ম্রুণাল তার অপরূপ সৌন্দর্যের সঙ্গে হলিউডের সেই পুরোনো গ্ল্যামার ফিরিয়ে এনেছেন। তাদের জুটিকে অসাধারণ দেখাচ্ছিল। ম্রুণাল একটি লাল গাউন পরেছেন, যেখানে জমকালো প্রবহমান সিলুয়েট রয়েছে। এ ধরনের পোশাকে ক্ল্যাসিক এবং আত্মবিশ্বাসী ভাব উঠে আসে। অন্যদিকে সিদ্ধান্ত স্টাইলিশ কালো ব্লেজার পরেছেন।
অন্য একটি ছবিতে, মৃণাল একটি ভারী অলংকারখচিত পোশাক পরেছেন, যার মধ্যে রয়েছে গাঢ় লাল ডিটেইলিং এবং স্টেটমেন্ট সবুজ কানের দুল। ছবিগুলো ঘিরে ব্যাপক আলোচনার জন্ম চলছে। মেনসএক্সপির কভারে এই জুটির ছবিতে মার্জিত, রোমান্টিক ভাব ফুটে উঠেছে।
ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে নেটিজেনদের জোর আলোচনার মধ্যেই ম্রুণালের ‘দো দিওয়ানে সেহের মে’ আগামী ২০ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে।
মন্তব্য করুন








