আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি প্রচারণা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হয়েছে। ইতোমধ্যে সরকার ঘোষণা করেছে সাধারণ ছুটি। যার ফলে সাধারণ জনগণসহ সবার মধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। যে আমেজ লেগেছে তারকাদের মধ্যেও।
ছোট ও বড় পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। বর্তমানে অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিকমাধ্যমে সরব তিনি। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মত প্রকাশ করেন। সেই ধারাবাহিকতায় এবার নির্বাচন নিয়ে নিজের অভিমত দিয়েছেন।
বুধবার (১১ ফ্রেব্রুয়ারি) রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লেখেন, কাকে ভোট দেবেন আপনারা একটু তাড়াতাড়ি জানায়েন! তাইলে ডিসাইড করতে সুবিধা হবে যে পহেলা ফাল্গুনে শাড়ি পরব নাকি আবায়া।
শুরুর দিকে টেলিভিশন বিজ্ঞাপন দিয়ে মিডিয়া জগতে পা রাখেন শবনম ফারিয়া। ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর থেকে একের পর এক জনপ্রিয় নাটক ও টেলিফিল্মে অভিনয় করে জয় করেছেন দর্শক হৃদয়।
আগের চেয়ে এখন অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন ফারিয়া। নিজের অভিনয়শৈলী দেখিয়েছেন চলচ্চিত্রেও। এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে ২০১৮ সালে ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে।
মন্তব্য করুন








