দেশের অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বিষয়টি নিশ্চিত করেছে তার সহকর্মী অভিনেতা শামীম হোসেন।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে শামীম হোসেন বলেন, আমাদের প্রিয় অভিনেতা ৯০ দশকের সেই অভিনেতা হারুন কিসিঞ্জার গুরুতর অসুস্থ। তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ সুবাহানা তাআলা তাকে যেন সুস্থ করে দেন। আমিন।
জানা গেছে, হারুন কিসিঞ্জার বর্তমানে নিউমোনিয়ার সমস্যায় ভুগছেন। শ্বাসকষ্টের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৯০ দশকে কমেডিয়ান হিসেবে উত্থান হয় হারুন কিসিঞ্জারের। একসময় তিনি নিয়মিতই অভিনয় করেন বিটিভির নানা ম্যাগাজিন অনুষ্ঠান ও নাটকে। তাকে অনেক চলচ্চিত্রেও দেখা গেছে।
মন্তব্য করুন








