অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে নিয়ে এখনও গণমাধ্যমের আগ্রহ তুঙ্গে। একসময় অভিনয়ে তিনি ব্যস্ত থাকলেও, এখন ব্যক্তিজীবন ও চাকরি নিয়েই চলছে তার দিনকাল। অবশ্য ভালো গল্প হলে ক্যামেরার সামনে দাঁড়াতে আগ্রহ দেখান এই অভিনেত্রী।
প্রভা অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিকমাধ্যমে নিয়মিতই কনটেন্ট শেয়ার করেন। যেখানে পরামর্শ থেকে শুরু করে নিজের দৈনন্দিন জীবনের বড় একটি অংশ নিয়ে আলোচনা করেন তিনি। এর কারণে গণমাধ্যমের সামনে সেভাবে আসতে দেখা যায় না তাকে। যা বলার সামাজিকমাধ্যমেই বলে ফেলেন।
মঙ্গলবার একটি ইভেন্টে যুক্ত হতে দেখা যায় প্রভাকে। তাকে দেখামাত্রই গণমাধ্যমকর্মীরা একের পর এক প্রশ্ন ছুড়তে থাকেন। স্বভাবসুলভ হাস্যোজ্জ্বলভাবে তিনিও উত্তর দিতে থাকেন।
প্রভার কাছে জানতে চাওয়া হয় গত ভালোবাসা দিবস ও বর্তমান ব্যস্ততা নিয়ে। উত্তরে তিনি বলেন, ‘ভালোবাসা দিবসের দিন আমার কাজের মধ্যেই কেটেছে। অফিসে ছিলাম, ফুল উপহার পেয়েছি। সহকর্মীদের সঙ্গে দিনটি দারুণ কেটেছে। এর বাইরে আলাদা করে বলার মতো তেমন কিছু ছিল না।’
এরপর নিজের ব্যস্ততা নিয়ে প্রভা বলেন, ‘অভিনয়ের বাইরে অফিস নিয়ে ব্যস্ততা যাচ্ছে। ভালো গল্প হলে ক্যামেরার সামনে দাঁড়ানো হয়। আলহামদুলিল্লাহ যেমন সময় যাচ্ছে ভালো যাচ্ছে।’
এরপর রোজার পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দেখতে দেখতে আরও একটি রোজার মাস চলে আসছে। এই মাসের তাৎপর্য আমাদের কাছে অনেক। ইনশাআল্লাহ অবশ্যই রোজা রাখব।’
সাদিয়া জাহান প্রভা বর্তমানে চাকরির পাশাপাশি শুটিং নিয়েও ব্যস্ত। নাটকে দেখা না গেলেও হাতে আছে দুটি সিনেমা। সিনেমা দুটি হচ্ছে ‘দুই পয়সার মানুষ’ ও ‘দেনা পাওনা’। একটি পরিচালনা করেছেন ঝুমুর আসমা ও সাদেক সিদ্দিকী। সিনেমাগুলো নিয়ে বেশ আগ্রহী এই অভিনেত্রী।
মন্তব্য করুন








