বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ আয়োজনে হঠাৎই খালি পায়ে হাজির হয়ে আলোচনার কেন্দ্রে এসেছেন সালমান মুক্তাদির ও দিশা ইসলাম। বিশেষ অনুষ্ঠান ‘ভালোবাসার আড্ডা ইন নাম্বার ওয়ান স্টাইল’-এ তাদের এই অপ্রত্যাশিত উপস্থিতি মুহূর্তেই কৌতূহলের ঝড় তোলে দর্শক ও সামাজিক যোগাযোগমাধ্যমে।
অনুষ্ঠানে অন্যরা যখন জাঁকজমকপূর্ণ পোশাক ও আয়োজনে ব্যস্ত, তখন এই জনপ্রিয় জুটির খালি পায়ে সাদামাটা উপস্থিতি অনেকের কাছেই ছিল বিস্ময়কর। প্রশ্ন উঠেছে—এটি কি নতুন কোনো ফ্যাশন স্টেটমেন্ট, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিশেষ কোনো বার্তা? সামাজিকমাধ্যমে ভক্তরা নানা ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন। কেউ বলছেন, এটি হতে পারে সরলতা বা মাটির কাছাকাছি থাকার প্রতীক; আবার কেউ মনে করছেন, তারা হয়তো নতুন কোনো প্রকল্প বা বার্তার আভাস দিচ্ছেন।
তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি সালমান বা দিশা। তাদের এই নীরবতাই রহস্যকে আরও ঘনীভূত করেছে। বিভিন্ন নিউজ চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিষয়টি নিয়ে চলছে আলোচনা।
সালমান মুক্তাদির ও দিশা ইসলাম ২০২৩ সালের এপ্রিলে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে সামাজিকমাধ্যমে ভাগ করে নিচ্ছেন তারা। ভালোবাসা দিবসের এই ব্যতিক্রমী উপস্থিতিও আলোচনার জন্ম নতুন আলোচনার দিয়েছে।
মন্তব্য করুন








