ছোট ও বড় পর্দার দর্শকপ্রিয় মুখ অভিনেত্রী মনিরা মিঠু। সাবলীল অভিনয় আর সংযত উপস্থিতির মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকের ভালোবাসা ধরে রেখেছেন এই। পর্দায় তিনি কখনও কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি, কখনও মমতাময়ী নারীর অনুভব সব চরিত্রেই নিজেকে তুলে ধরেছেন বিশ্বাসযোগ্যভাবে।
নাটক থেকে শুরু করে ওয়েবফিল্ম ও বড় পর্দায় সমান তালে কাজ করে যাচ্ছেন মনিরা মিঠু। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন মাঝে মাঝে নিজেকে শাবনূর-পূর্ণিমার মতো মনে হয়।
মনিরা মিঠু বলেন, আগের থেকে এখন অনেক বেশি মানুষ বাংলা নাটক দেখে। শুধু বাংলাদেশেই নয় ওপার বাংলাতেও বেশ জনপ্রিয় আমাদের দেশের নাটক। শুটিংয়ে যখন আমরা ঢাকার বাইরে যাই তখন নিজেকে মন হয় আমি শাবনূর অথবা পূর্ণিমার মতো কেউ। সবাই এমন ভাবে ঘিরে ধরে। গ্রাম অঞ্চলেও প্রতিটি নাটকের নাম ধরে আমার চরিত্রের নাম পর্যন্ত উল্লেখ করে।
দেশের জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট। নাটকটিতে অনেক বেশি গালিগালাজ আছে বলে অনেকেই অভিযোগ করে আসছে। শুরু থেকেই নাটকটিতে যুক্ত আছেন মনিরা মিঠু।
জনপ্রিয় এই ধারাবাহিকটিতে মাত্রাতিরিক্ত গালিগালাজ প্রসঙ্গে জানতে চাইলে মনিরা মিঠু বলেন, ব্যাচেলর পয়েন্টের নানা প্রেক্ষাপটের কারণেই সেখানে বিভিন্ন গালিগালাজ ব্যবহার করা হয়।
সাম্প্রতিক সময়ে ‘এটা আমাদেরই গল্প’ ও ‘সম্পর্কের গল্প’ নাটকে তার অভিনয় দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অভিনয়ের পাশাপাশি পারিবারিক মূল্যবোধ ও সম্পর্কের গুরুত্ব তুলে ধরাই তার কাজের মূল দর্শন। দর্শকের ভালোবাসাকেই নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি মনে করেন মনিরা মিঠু।
মন্তব্য করুন








